• ই-পেপার

নবম ও দশম শ্রেণি : বিষয়ভিত্তিক প্রশ্ন : ম্যাচিং

  • ইকবাল খান, প্রভাষক (ইংরেজি), বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, পিলখানা, ঢাকা

পঞ্চম শ্রেণি : আমাদের মুক্তিযুদ্ধ

দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

পঞ্চম শ্রেণি : আমাদের মুক্তিযুদ্ধ

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

পঞ্চম অধ্যায়

সংক্ষিপ্ত প্রশ্ন

১। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের ফলাফল কী ছিল?

    উত্তর : ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের ফলে আইয়ুব খানের পতন ঘটে এবং গণ-আন্দোলন আরো জোরদার হয়।

২। ছয় দফা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

     উত্তর : ছয় দফা আন্দোলনের উদ্দেশ্য ছিল পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন অর্জন করা এবং শাসন, শোষণ থেকে মুক্তি পাওয়া।

৩। অপারেশন সার্চলাইট কী?

          উত্তর : অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানি বাহিনীর পরিচালিত একটি গণহত্যা অভিযান।

 

একাদশ ও দ্বাদশ শ্রেণি : বিষয়ভিত্তিক প্রশ্ন : সংলাপ

আতাউর রহমান সায়েম, সিনিয়র শিক্ষক, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল, ঢাকা

একাদশ ও দ্বাদশ শ্রেণি : বিষয়ভিত্তিক প্রশ্ন : সংলাপ

বাংলা দ্বিতীয় পত্র

নির্মিতি

 

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করার কৌশল নিয়ে দুই বন্ধুর সংলাপ লেখো।

রাজু               : সড়ক দুর্ঘটনা এখন দেশের অন্যতম বড় সমস্যা। এ থেকে উত্তরণের উপায় কী?

সাজু              : সবার আগে ট্রাফিক আইন মেনে চলতে হবে।

রাজু               : শুধু আইন মানলেই কি দুর্ঘটনা কমে যাবে?

সাজু              : না। দক্ষ চালক নিয়োগ, নিয়মিত প্রশিক্ষণ এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করাও জরুরি।

রাজু               : অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর বিষয়টি কতটা দায়ী?

সাজু              : এটি দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ। তাই নির্ধারিত গতিসীমা মেনে চলা উচিত।

রাজু               : পথচারীদের কী দায়িত্ব রয়েছে?

সাজু              : জেব্রা ক্রসিং ও ফুট ওভারব্রিজ ব্যবহার করতে হবে এবং ট্রাফিক সংকেত মেনে চলতে হবে।

রাজু               : সরকারের কী কী পদক্ষেপ নেওয়া প্রয়োজন?

সাজু              : সড়কের উন্নয়ন, কার্যকর তদারকি এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।

রাজু               : গণসচেতনতা কি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ?

সাজু              : অবশ্যই। গণমাধ্যম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের মাধ্যমে সচেতনতা বাড়াতে হবে।

রাজু               : শিক্ষার্থীরা কিভাবে ভূমিকা রাখতে পারে?

সাজু              : তারা সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিতে পারে এবং অন্যদের ট্রাফিক আইন মানতে উৎসাহিত করতে পারে।

রাজু               : চালক ও যাত্রী—উভয়েরই কি দায়িত্ব রয়েছে?

সাজু              : অবশ্যই। চালককে সতর্কভাবে গাড়ি চালাতে হবে, আর যাত্রীকেও নিয়ম মেনে চলতে হবে।

রাজু               : তাহলে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সবার সম্মিলিত উদ্যোগই সবচেয়ে জরুরি।

সাজু   : ঠিক তাই। সরকার, চালক, পথচারী ও সাধারণ মানুষের সম্মিলিত সচেতনতাই নিরাপদ সড়ক নিশ্চিত করতে পারে।

 

 

এইচএসসির প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র : ব্যাকরণ অংশ

মো. মোজাম্মেল হক সজল, প্রভাষক, বাংলা বিভাগ, হাতিয়া ডিগ্রি কলেজ, সখীপুর, টাঙ্গাইল

এইচএসসির প্রস্তুতি : বাংলা দ্বিতীয় পত্র : ব্যাকরণ অংশ
অঙ্কন : মাসুম

নির্দেশ অনুসারে বাক্য রূপান্তর 

i.                  অনুষ্ঠানটি আমি উপস্থাপনা করব। (নেতিবাচক)

     উত্তর : অনুষ্ঠানটি আমি উপস্থাপনা না করে পারব না।

ii.               আমাদের দেশ সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে। (বিস্ময়বোধক)

     উত্তর : বাহ্‌ কী সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে আমাদের দেশটা!

iii.            আমি আশা ছাড়িতে পারিলাম না। (অস্তিবাচক)

     উত্তর : আমি আশা করিয়া রহিলাম।

iv.               কাজটা তোমার করা উচিত (অনুজ্ঞাসূচক)

     উত্তর : কাজটা তুমি করো।

v.                  ছাত্রদের অধ্যয়নই তপস্যা (জটিল)

     উত্তর : যারা ছাত্র অধ্যয়নই তাদের তপস্যা।

vi.               ছেলেটি গরিব হলেও মেধাবী। (যৌগিক)

     উত্তর : ছেলেটি গরিব কিন্তু মেধাবী।

vii.            মরতে তো একদিন হবেই (প্রশ্নবাচক)

     উত্তর : মরতে কি একদিন হবে না?

viii.         যারা সংস্কৃতিবান, তারা শান্তিপ্রিয় হয়। (সরল)

     উত্তর : সংস্কৃতিবানরা শান্তিপ্রিয় হয়।

 

ব্যাকরণিক শব্দশ্রেণি নির্ণয়

i.                  চামচ দিয়ে চিনিটা গুলে নাও।

ii.               এ মাসে নয়, আগামী মাসে তুমি যাবে।

iii.            উঃ! কী যে যন্ত্রণা।

iv.               মারিয়া খুব ভালো ছাত্রী।

v.                  ছেলেটা জোরে চিৎকার করে উঠল।

vi.               গরিবকে সাহায্য করা উচিত।

vii.            তাকে তো চেনাই যায় না।    

viii.         মৌমিতাকে দেখে আনন্দিত হলাম।

 

     উত্তর
i. অনুসর্গ     ii. যোজক
iii. আবেগ     iv. বিশেষ্য

     v. ক্রিয়াবিশেষণ   vi. বিশেষণ
vii. সর্বনাম    viii. ক্রিয়া

 

বাক্যের শুদ্ধরূপ লিখন

i.                  আমার এ কাজে মনোযোগিতা নেই।

     শুদ্ধ বাক্য : আমার এ কাজে মনোযোগ নেই।

ii.               আগত শনিবারে তারা যাবে।

     শুদ্ধ বাক্য : আসছে/আগামী শনিবারে তারা যাবে।

 iii.           আমি, তুমি ও সে আজ মেলায় যাব।

     শুদ্ধ বাক্য : তুমি, সে ও আমি আজ মেলায় যাব।

iv.               এখানে প্রবেশ নিষেধ।

     শুদ্ধ বাক্য : এখানে প্রবেশ নিষিদ্ধ।

v.                  কলেজ চলাকালীন সময়ে হর্ন বাজানো নিষেধ।

     শুদ্ধ বাক্য : কলেজ চলাকালীন হর্ন বাজানো নিষেধ।

vi.               ‘গীতাঞ্জলী’ পড়েছ কি?

     শুদ্ধ বাক্য : ‘গীতাঞ্জলি’ পড়েছ কি?

vii.            প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে?

     শুদ্ধ বাক্য : প্রথম সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে?

viii.         তার পানিতে সমাধি হয়েছে।

    শুদ্ধ বাক্য : তার সলিল সমাধি হয়েছে?

 

শব্দের শুদ্ধ উচ্চারণ

     প্রদত্ত শব্দ     শুদ্ধ উচ্চারণ

     গদ্য             গোদেদা

     কবিতা         কোবিতা

     অত্যাচার        ওত্তাচার্

     একতা          অ্যাকোতা

     প্রধান           প্রোধান্

     বিশ্বাস          বিশ্শাশ্

     সন্ধ্যা           শোন্ধা

     মধ্যাহ্ন          মোদ্ধানেহা

 

শব্দের শুদ্ধ বানান

    অশুদ্ধ বানান  শুদ্ধ বানান

     অধ্যায়ন               অধ্যয়ন

     অপহরন        অপহরণ

     আশাঢ়                 আষাঢ়

     উচ্চাস          উচ্ছ্বাস

     কর্মজীবি       কর্মজীবী

     তোরন                তোরণ

     ব্যাবহার               ব্যবহার

     সংস্কৃতিক             সাংস্কৃতিক           

 

ব্যাসবাক্যসহ সমাস নির্ণয়

প্রদত্ত শব্দ               ব্যাসবাক্য     সমাসের নাম

বিরানব্বই                  নব্বইয়ের সঙ্গে দুই      দ্বিগু

মহাকবি                     মহান যে কবি   কর্মধারয়

বেহায়া     নেই হায়া যার  নঞ বহুব্রীহি

পথেঘাটে                   পথে ও ঘাটে    অলুক দ্বন্দ্ব

প্রাণভোমরা                 প্রাণ রূপ ভোমরা         রূপক কর্মধারয়

দোমনা    দুই দিকে মন যার      বহুব্রীহি

দেশত্যাগ                   দেশকে ত্যাগ   দ্বিতীয়া তত্পুরুষ

তেরনদী          তের নদীর সমাহার       দ্বিগু

 

ইংরেজি Unit 8

পঞ্চম শ্রেণি : আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার

দিলারা আক্তার, সহকারী শিক্ষক, মাধবপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বন্দর, নারায়ণগঞ্জ

পঞ্চম শ্রেণি : আ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার

Choose the correct answer.

1. Where did Farhana and her classmates go?

     a. National Museum

     b. Liberation War Museum

     c. Zoo        d. Botanical Garden

2. Which class were the students in?

     a. Class Four   b. Class Five

     c. Class Six     d. Class Seven

3. What time did they leave school?

     a. 8:00 a.m.     b. 9:00 a.m. o

     c. 10:00 a.m.   d. 11:00 a.m.

4. Who welcomed the students?
a. Mr. Khan     b. Mr. Rahman

     c. Mr. Kamal   d. Rabeya

5. How did they travel to the museum?

     a. By train b. By bus 

     c. By boat d. By rickshaw

6. What did they watch first?

     a. A movie      b. A documentary

     c. A drama      d. A cartoon

7. What inspired the students?
a. The museum building

     b. The bravery and sacrifice of the freedom fighters

     c. The bus journey

     d. The guide

8. What were displayed in the galleries?

     a. Toys     

     b. Books only

     c. Old photographs, letters, and weapons

     d. Clothes only

9. At what time did they leave the museum?

     a. 11:30 a.m.   b. 12:30 p.m.

     c. 1:30 p.m.     d. 2:30 p.m.

10.                  How did the students feel about the trip?

     a. Bored    b. Sad

     c. Memorable  d. Angry

 

Answer

     1. Liberation War Museum

     2. Class Five   3. 9:00 a.m.

     4. Mr. Kamal  5. By bus

     6. A documentary

     7. The bravery and sacrifice of the freedom fighters

     8. Old photographs, letters, and weapons

          9. 12:30 p.m.        10. Memorable