• ই-পেপার

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নির্বাচন

বিতর্কের কেন্দ্রে ১২ আসন

  • তিন দফার এই ভোট চলবে আগামী ১০ আগস্ট পর্যন্ত

লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার নেতা

কালের কণ্ঠ ডেস্ক
লুলাকে ‘চোর’ বললেন আর্জেন্টিনার নেতা

আসন্ন নির্বাচনের আগে ব্রাজিল ও আর্জেন্টিনার নেতারা বেশ উত্তপ্ত বাক্য বিনিময়ে জড়িয়েছেন। সবশেষ ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভাকে চোর বলে সম্বোধন করেছেন আর্জেন্টিনার হাভিয়ের মিলেই। এ ঘটনার পর বুয়েনস এইরেস থেকে নিজেদের রাষ্ট্রদূতকে ফিরিয়ে নিয়েছে রিও ডি জেনিরো। আগামী অক্টোবরে হতে যাওয়া ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারের ছেলে ফ্লাভিও বোলসোনারো। আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলেই তাতে ফ্লাভিওকে সমর্থন দিচ্ছেন। স্থানীয় সময় রবিবার সাও পাওলোতে ফ্লাভিওর নির্বাচনী প্রচার কর্মসূচি উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেন মিলেই। সেখানে তিনি বলেন, শুধু ফ্লাভিওই পারবেন লুলাকে থামাতে। এরপর তিনি নাম উল্লেখ না করে ব্রাজিলের বর্তমান প্রেসিডেন্টকে চোর ও দণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে সম্বোধন করেন। সূত্র : রয়টার্স

 

সিয়াটলে খাদ্য উৎসবে গুলি, নিহত ৩

কালের কণ্ঠ ডেস্ক
সিয়াটলে খাদ্য উৎসবে গুলি, নিহত ৩

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সিয়াটল শহরে স্পেস নিডল পর্যবেক্ষণ টাওয়ারের কাছে খাদ্য উৎসব চলাকালে গুলিতে তিনজন নিহত ও কমপক্ষে চারজন আহত হয়েছেন। সিয়াটল পুলিশের সহকারী প্রধান টাইরন ডেভিস জানান, দুজন ঘটনাস্থলে নিহত হন। আহত আরেকজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সহকারী পুলিশ প্রধান আরো বলেন, বন্দুকধারী দুজন ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে। একজনকে আটক করা হয়েছে। আরেকজন পালিয়ে গেছেন। স্থানীয় সময় রবিবার সিয়াটল পুলিশ গুলির ঘটনার বিষয়ে জানায়। আহতদের মধ্যে দুই বছর বয়সী এক শিশু আছে। সিয়াটল পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্ট দিয়েছে। সেখানে তারা লিখেছে, সিয়াটল সেন্টারে গুলির ঘটনা ঘটেছে। সূত্র : বিবিসি

 

রিসোর্টের বিরুদ্ধে বিক্ষোভ

রিসোর্টের বিরুদ্ধে বিক্ষোভ
আলবেনিয়ার রাজধানী তিরানায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জারেড কুশনারের সঙ্গে সম্পৃক্ত একটি প্রতিষ্ঠানের অর্থায়নে নির্মিতব্য বিলাসবহুল রিসোর্টের বিরুদ্ধে গতকাল বিক্ষোভ করা হয়। ছবি : রয়টার্স

বার্লিন প্রাইডে গাড়ি হামলায় হতাহতের স্মরণে নির্মিত স্মারক

বার্লিন প্রাইডে গাড়ি হামলায় হতাহতের স্মরণে নির্মিত স্মারক
বার্লিন প্রাইডে গাড়ি হামলায় হতাহতের স্মরণে নির্মিত স্মারক বেদিতে গতকাল শ্রদ্ধা জানান এক ব্যক্তি। ওই ঘটনায় সন্দেহভাজন যুবক আবদুল বাল্লাউত ওরফে আবদুল বিকে গুলি করে হত্যা করেছে বার্লিন পুলিশ। ছবি : রয়টার্স