জার্মানির বার্লিনে সমকামীদের মিছিলে গাড়ি চাপা দেওয়া এক যুবককে শনাক্ত করেছে পুলিশ। তার নাম আব্দুল বি বলে জানিয়েছে তারা। পুলিশ বলেছে, আব্দুলকে এখন খোঁজা হচ্ছে। তার বিরুদ্ধে ওয়ান্টেড নোটিশ জারি করা হয়েছে। বার্লিনে বার্ষিক মিছিল করার জন্য সমকামীরা জড়ো হয়েছিলেন। সেখানেই ভ্যানগাড়ি তুলে দেওয়া হয়। এতে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ছাড়া ঘটনাস্থলে ছুরি হামলার ঘটনাও ঘটেছে। আহতদের কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। এ ছাড়া অনেকে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুলিশ বলেছে, আব্দুলকে তারা চেনেন। তিনি বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে সংশ্লিষ্ট। পুলিশের মুখপাত্র ফ্লোরিয়ান নাথ এ ব্যাপারে সংবাদমাধ্যম এবিসি নিউজকে বলেছেন, ‘সন্দেহভাজন পুলিশের কাছে পরিচিত। তিনি আমাদের কাছে বার্লিনের ইসলামিক সার্কেলের সঙ্গে যুক্ত হিসেবে পরিচিত। সূত্র : এবিসি নিউজ


