গ্রীষ্মের প্রচণ্ড তাপপ্রবাহ থেকে স্বস্তি দিতে টোকিও মেট্রোপলিটন সরকার পুরুষ কর্মকর্তা-কর্মচারীদের কোট-টাই ছেড়ে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে অফিসে আসতে উৎসাহিত করেছে। টোকিওর গভর্নর ইউরিকো কোইকে জ্বালানি সাশ্রয় ও গরম মোকাবেলার জন্য এই ‘টোকিও কুল বিজ’ উদ্যোগ চালু করেছেন।
তবে এই নতুন নিয়ম ঘিরে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ কেউ কাজের পরিবেশে আরামদায়ক পোশাককে স্বাগত জানালেও, অনেকেই ‘অস্বস্তির’ প্রশ্ন তুলছেন। নারীদের পা উন্মুক্ত রাখলে এখনো আঁটসাঁট পোশাক পরা বাধ্যতামূলক, যা তাঁরা বৈষম্যমূলক মনে করেন। সূত্র : বিবিসি


