গত ৩ জুলাই কালের কণ্ঠের শেষ পাতায় ‘ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩ হাজার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের শিরোনামে মৃত্যুর সংখ্যা অসাবধানতাবশত ভুল উল্লেখ করা হয়। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
যুক্তরাজ্যে দিনে ৩০ মিনিট হাঁটলেই মিলবে পুরস্কার
সংশোধনী

বেলুচিস্তানে হামলায় ৩০ কোস্ট গার্ড নিহত

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য বেলুচিস্তানের উপকূলীয় শহর জিওয়ানিতে একটি কোস্ট গার্ড ছাউনিতে আত্মঘাতী গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন এবং আহত হয়েছেন আরো বহুসংখ্যক। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। কারণ আহতদের মধ্যে বেশ কয়েকজনের আঘাত গুরুতর। গত শুক্রবার সন্ধ্যার দিকে এই হামলা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বেলুচিস্তানভিত্তিক দৈনিক দ্য বেলুচিস্তান পোস্ট। বেলুচিস্তানের স্বাধীনতাকামী গোষ্ঠী বালুচ লিবারেশন আর্মি (বিএলএ) এরই মধ্যে এ হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে। কয়েক দশক আগে এই গোষ্ঠীকে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের কেন্দ্রীয় সরকার। বিএলএর বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জিয়ান্দ বালোচ জানান, শুক্রবার বিএলএর সশস্ত্র বিভাগ মাজিদ ব্রিগেডের সদস্য আতাউল্লাহ বালোচ ওরফে আজমল বালুচ একটি বিস্ফোরকবাহী লাদেন মাজদা ট্রাক চালিয়ে সেই ছাউনির ভেতরে ঢুকে সেটির বিস্ফোরণ ঘটান। সূত্র : দ্য বেলুচিস্তান পোস্ট
সংক্ষিপ্ত
আরেক খাদে মমতা পদত্যাগ রাজ্য সভাপতির

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যেই দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি বড় ধাক্কা খেলেন। দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল শনিবার দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। বিধানসভায় হারের পর তৃণমূল কংগ্রেস মূলত দুই ভাগ হয়ে গেছে। এক ভাগের নেতৃত্বে রয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যভাগে বিদ্রোহীদের গড়া নয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে ঋতব্রত অংশের তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বসানো হয়েছে অরূপ রায়কে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর গত ৩ জুন দলীয় সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সব কমিটি ভেঙে দেন। এরপর চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতির দায়িত্ব দেন। সূত্র : ইন্ডিয়া টুডে
গৃহবন্দিই থাকছেন বলসোনেরো, সর্বোচ্চ আদালতের আদেশ

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইল বলসোনেরোর গৃহবন্দিত্ব অব্যাহত রাখার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ৭১ বছর বয়সী বলসোনেরোর শারীরিক অসুস্থতার জন্যই এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর বিজয়ী প্রার্থী এবং প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে ক্যু করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হন বলসোনেরো। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর ২৭ বছর কারাবাসের সাজা দেন তাঁকে। পরে সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবীরা আপিল করলে সর্বোচ্চ আদালতও নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন।
২০২৫ সালের নভেম্বর থেকে কারাগারে সাজা খাটছিলেন বলসোনেরো। তবে ২০২৬ সালের মার্চে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাঁকে ৯০ দিনের গৃহবন্দিত্বের আদেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। সূত্র : রয়টার্স
