• ই-পেপার

বেলুচিস্তানে হামলায় ৩০ কোস্ট গার্ড নিহত

সংশোধনী

সংশোধনী

গত ৩ জুলাই কালের কণ্ঠের শেষ পাতায় ‘ভূমিকম্পে ভেনেজুয়েলায় মৃত্যু বেড়ে ৩ হাজার’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের শিরোনামে মৃত্যুর সংখ্যা অসাবধানতাবশত ভুল উল্লেখ করা হয়। এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।

যুক্তরাজ্যে দিনে ৩০ মিনিট হাঁটলেই মিলবে পুরস্কার

কালের কণ্ঠ ডেস্ক
যুক্তরাজ্যে দিনে ৩০ মিনিট হাঁটলেই মিলবে পুরস্কার

দিনে ৩০ মিনিট হাঁটলেই পুরস্কার দেবে ব্রিটিশ স্বাস্থ্যসেবা বিভাগ (এনএইচএস)। ব্রিটিশ নাগরিকদের মধ্যে হাঁটার অভ্যাস গড়তে এনএইচএস এখন ‘স্ট্রিক’ বা ধারাবাহিকতা রক্ষার সংস্কৃতির ওপর জোর দিচ্ছে। সুস্বাস্থ্যের জন্য বেশি হাঁটার প্রয়োজনীয়তা অনেক আগে থেকেই স্বীকৃত। তবে এবারই প্রথম ব্যায়ামের বিনিময়ে মানুষকে সরাসরি পুরস্কার দেওয়ার ব্যবস্থা করছে এনএইচএস পরিচালিত একটি প্রকল্প। আগামী বছরের শুরুতে এনএইচএস ইংল্যান্ড ‘ম্যারাথন আ মান্থ’ বা মাসে এক ম্যারাথন নামের একটি চ্যালেঞ্জ চালু করবে। এই প্রকল্পে মানুষকে প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটার আহবান জানানো হবে। যাঁরা প্রতিদিন নিয়ম মেনে চলবেন, মাস শেষে তাঁদের হাঁটার মোট দূরত্ব দাঁড়াবে প্রায় ২৬ মাইল। সূত্র : বিবিসি

 

সংক্ষিপ্ত

আরেক খাদে মমতা পদত্যাগ রাজ্য সভাপতির

কালের কণ্ঠ ডেস্ক
আরেক খাদে মমতা পদত্যাগ রাজ্য সভাপতির

পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ সংকটের মধ্যেই দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় আরো একটি বড় ধাক্কা খেলেন। দলের পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য গতকাল শনিবার দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন। বিধানসভায় হারের পর তৃণমূল কংগ্রেস মূলত দুই ভাগ হয়ে গেছে। এক ভাগের নেতৃত্বে রয়েছেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় আর অন্যভাগে বিদ্রোহীদের গড়া নয়া তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন বিদ্রোহী নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে ঋতব্রত অংশের তৃণমূল কংগ্রেসের সভাপতি পদে বসানো হয়েছে অরূপ রায়কে। বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর গত ৩ জুন দলীয় সাংগঠনিক পুনর্গঠনের অংশ হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় সব কমিটি ভেঙে দেন। এরপর চন্দ্রিমা ভট্টাচার্যকে রাজ্য সভাপতির দায়িত্ব দেন। সূত্র : ইন্ডিয়া টুডে

 

গৃহবন্দিই থাকছেন বলসোনেরো, সর্বোচ্চ আদালতের আদেশ

কালের কণ্ঠ ডেস্ক
গৃহবন্দিই থাকছেন বলসোনেরো, সর্বোচ্চ আদালতের আদেশ
জাইল বলসোনেরো

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইল বলসোনেরোর  গৃহবন্দিত্ব অব্যাহত রাখার আদেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। ৭১ বছর বয়সী বলসোনেরোর শারীরিক অসুস্থতার জন্যই এ আদেশ দিয়েছেন সর্বোচ্চ আদালত। ২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের পর বিজয়ী প্রার্থী এবং প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভার বিরুদ্ধে ক্যু করার ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার হন বলসোনেরো। আদালতে অপরাধ প্রমাণিত হওয়ার পর ২৭ বছর কারাবাসের সাজা দেন তাঁকে। পরে সুপ্রিম কোর্টে তাঁর আইনজীবীরা আপিল করলে সর্বোচ্চ আদালতও নিম্ন আদালতের রায়ই বহাল রাখেন।  

২০২৫ সালের নভেম্বর থেকে কারাগারে সাজা খাটছিলেন বলসোনেরো। তবে ২০২৬ সালের মার্চে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার পর তাঁকে ৯০ দিনের গৃহবন্দিত্বের আদেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। সূত্র : রয়টার্স