• ই-পেপার

ভাইভা অভিজ্ঞতা : ৪৬তম বিসিএস

ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা উদাহরণ দিন

  • বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন মো. নাবিল তাহমিদ। তিনি কৃষি ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতার কথা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

বিসিএস ক্যাডার পদে নির্ধারিত শর্ত মেনে মনোনয়ন

বিসিএস ক্যাডার পদে নির্ধারিত শর্ত মেনে মনোনয়ন

৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। এই বিসিএসে বিভিন্ন ক্যাডারে এক হাজার ৩২০ জন এবং নন-ক্যাডারে ২০১ জনকে সাময়িকভাবে সুপারিশ করা হয়েছে। অর্থাৎ মোট এক হাজার ৫২১ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছে। এই বিসিএসে মোট ক্যাডার পদ ছিল তিন হাজার ৪৮৭টি। যোগ্য প্রার্থী না পাওয়ায় অবশিষ্ট দুই হাজার ১৬৭টি পদে কাউকে সুপারিশ করা হয়নি। ক্যাডার পদে মনোনয়নের ক্ষেত্রে বেশ কিছু শর্তের কথা উল্লেখ করেছে সরকারি কর্ম কমিশন।

 

ক্যাডার পদে মনোনয়নের শর্ত

*      প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত সনদ, তথ্য, ডকুমেন্টস ইত্যাদি ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তির ৮ নম্বর অনুচ্ছেদ এবং আবেদনপত্রে প্রার্থীর অঙ্গীকারনামার ভিত্তিতে কমিশন কর্তৃক প্রার্থীকে এই শর্তে সাময়িকভাবে মনোনয়ন প্রদান করা হলো যে নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে প্রার্থীর সংযুক্ত সনদ, ডকুমেন্টস বা কাগজপত্রের সত্যতা যাচাইপূর্বক নিশ্চিত হয়ে চূড়ান্তভাবে নিয়োগ দেবে।

*      সাময়িকভাবে মনোনীত প্রার্থীদের মধ্যে কোনো প্রার্থী আবেদনপত্রে জ্ঞাতসারে কোনো ভুল বা মিথ্যা তথ্য প্রদান বা প্রয়োজনীয় তথ্য গোপন বা টেম্পারিং বা কোনো জাল সার্টিফিকেট জমা বা বয়স ও শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত সার্টিফিকেটের কোনো অংশ বা প্রবেশপত্র টেম্পারিং বা প্রতারণার আশ্রয় গ্রহণ করলে বা কোনো গুরুতর অসম্পূর্ণতা (Substantive incompletion) ধরা পড়লে বিজ্ঞাপনের শর্ত অনুযায়ী সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হবে। তা ছাড়া বর্ণিত অপরাধে জড়িত প্রার্থীকে ক্ষেত্রবিশেষে ফৌজদারি আইনে সোপর্দ করা হতে পারে। এমনকি প্রার্থীকে চাকরিতে নিয়োগের পরও এমন কোনো তথ্য প্রমাণিত হলে চাকরি থেকে বরখাস্ত করা ছাড়াও অন্যান্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হতে পারে।

*      বিসিএস ক্যাডার পদে মনোনীত প্রার্থীদের বিসিএস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা-২০১৪ অনুযায়ী স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে গঠিত মেডিক্যাল বোর্ডে স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা ও যথাযথ এজেন্সির মাধ্যমে প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যাচাইয়ের পর সরকার কর্তৃক নিয়োগ দেওয়া হবে। নন-ক্যাডার পদে মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষার কার্যক্রম সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ কর্তৃক সম্পন্ন করতে হবে।

*      লিখিত ও মৌখিক উভয় পরীক্ষায় কৃতকার্য হলেও ক্যাডারের শূন্য পদের স্বল্পতার কারণে উত্তীর্ণ সব প্রার্থীকে নিয়োগের জন্য মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি। তাঁদের মধ্য থেকে মেধা ও সংশ্লিষ্ট পদের নিয়োগ যোগ্যতা, সরকারের সর্বশেষ কোটা পদ্ধতি অনুসরণপূর্বক নন-ক্যাডার পদে নিয়োগ (বিশেষ) বিধিমালা, ২০২৩-এর বিধান অনুসারে সরকারের কাছ থেকে প্রাপ্ত অধিযাচন বা চাহিদা অনুযায়ী বিধি মোতাবেক নবম, দশম ও ১২তম গ্রেডের নন-ক্যাডার পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

*      প্রার্থীর আবেদনপত্রের সঙ্গে প্রদত্ত তথ্য, ডকুমেন্টস, সনদ ইত্যাদি এবং আবেদনপত্রে প্রার্থীর প্রদত্ত অঙ্গীকারনামার ভিত্তিতে প্রার্থীদের মনোনীত করবে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। নিয়োগের আগে নিয়োগকারী কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে স্বাস্থ্য পরীক্ষা, শিক্ষাগত যোগ্যতার সনদ, অন্যান্য ডকুমেন্টসের সত্যতা যাচাই, প্রযোজ্য ক্ষেত্রে প্রার্থীর উচ্চতা, বুকের মাপ ও ওজন সম্পর্কিত তথ্য এবং প্রাক-নিয়োগ জীবনবৃত্তান্ত যথাযথ এজেন্সি কর্তৃক যাচাইয়ের পর নিশ্চিত হয়ে মনোনয়নপ্রাপ্তদের নিয়োগ প্রদান করা হবে।

*      প্রকাশিত মনোনয়নে কোনো ভুল-ত্রুটি পাওয়া গেলে তা পরিবর্তন বা সংশোধন করা হবে।

  তথ্যসূত্র : সরকারি কর্ম কমিশন

আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে চাকরির সুযোগ

আনসার ব্যাটালিয়নে ২৮তম ব্যাচে সিপাহি নিয়োগ দেবে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। এসএসসি বা সমমানের পরীক্ষায় পাস করা পুরুষ প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন। আবেদন করতে হবে অনলাইনে, ১৯ জুলাই ২০২৬ তারিখের মধ্যে

চাকরি আছে ডেস্ক
আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে চাকরির সুযোগ

সিপাহি পদে সব জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। বাছাই পরীক্ষা হবে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমিতে (সফিপুর, গাজীপুর)। আবেদনপ্রক্রিয়ার পর পরীক্ষার সময়সূচি প্রার্থীর মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। বাছাই পরীক্ষায় নির্বাচিত প্রার্থীদের ছয় মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণে অংশ নিতে হবে। ট্রেইনি রিক্রুট সিপাহি হিসেবে এই প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর চাকরিতে নিয়োগ দেওয়া হবে।

 

আবেদনকারীর যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতা : এসএসসি বা সমমান।

বয়স : ১৯-০৭-২০২৬ তারিখ অনুযায়ী বয়স
১৮ থেকে ২২ বছর।

প্রার্থীর ধরন ও বৈবাহিক অবস্থা : পুরুষ (অবিবাহিত)।

সর্বনিম্ন উচ্চতা : সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ৫ ফুট ৬ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি।

ওজন (ন্যূনতম) : সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ৪৯.৮৯৫ কেজি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৪৭.১৭৩ কেজি।

বুকের মাপ : সাধারণ ও অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে ৩২ থেকে ৩৪ ইঞ্চি, ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে ৩০ থেকে ৩২ ইঞ্চি।

দৃষ্টিশক্তি : ৬/৬।

 

আবেদনপ্রক্রিয়া

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে (www.ansarvdp.gov.bd) আবেদনের লিংক পাওয়া যাবে। আনসার ব্যাটালিয়নের সিপাহি পদের আবেদনের জন্য নির্ধারিত ফরম পূরণ করতে হবে ১৯ জুলাই ২০২৬ তারিখের মধ্যে।

* অনলাইনে আবেদন চলাকালে আবেদন ফি জমা দিতে হবে।

* আবেদনপ্রক্রিয়া বা রেজিস্ট্রেশন সম্পন্ন হলে আবেদনপত্রের প্রিন্ট কপি সংরক্ষণ করতে হবে। বাছাই পরীক্ষার আগে প্রবেশপত্র ডাউনলোড ও প্রিন্ট করে রাখতে হবে।

* আবেদনের সময় প্রার্থীরা তাঁদের মোবাইল নম্বরে এসএমএসের মাধ্যমে ইউজার আইডি-পাসওয়ার্ড পাবেন। এটি সংরক্ষণে রাখতে হবে। পরবর্তী সময়ে প্রবেশপত্র ডাউনলোডের সময় আইডি-পাসওয়ার্ড দরকার হবে। বাছাই পরীক্ষার সময় প্রবেশপত্র দেখাতে হবে।

 

স্বাস্থ্য, শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষা

প্রার্থী বাছাই প্রক্রিয়ায় বেশ কিছু ধাপে পরীক্ষা নেওয়া হবে; যেমনপ্রাক-প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক সক্ষমতা যাচাই, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, চাহিত কাগজপত্র যাচাইকরণ, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের

 

Blood Sugar, HbA1c, HBsAg, Anti HCV, Serum Creatinine এবং Dope Test করা হবে। উল্লেখ্য, Blood Sugar, HbA1cSerum Cretinine পরীক্ষায় যোগ্য, HBsAg I Anti HCV রক্ত পরীক্ষায় নেগেটিভ এবং Dope Test (Urine) পরীক্ষায় Not Detected ফলাফলপ্রাপ্ত প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত হিসেবে গণ্য করা হবে। পরবর্তী সময়ে পুলিশ ভেরিফিকেশন ও তদন্ত প্রতিবেদনের পর নিয়োগপত্র দেওয়া হবে।

 

দরকারি সনদ ও কাগজপত্র

লিখিত পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের নির্বাচন কমিটির কাছে বেশ কিছু কাগজপত্র জমা দিতে হবে

* প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদের সত্যায়িত ফটোকপি।

* প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ৬ কপি সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

* সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ।

* প্রথম শ্রেণির গেজেটেড অফিসার কর্তৃক জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সত্যায়িত ফটোকপি।

* অভিভাবক কর্তৃক স্বাক্ষরিত সম্মতিসূচক সনদ, যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রতিস্বাক্ষরিত।

* প্রার্থী অবিবাহিত মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা ক্ষেত্রমতো পৌরসভার মেয়র বা সিটি করপোরেশনের ক্ষেত্রে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ।

* অনলাইন থেকে ডাউনলোডকৃত প্রিন্ট করা আবেদনপত্রের কপি ও প্রবেশপত্র।

* শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় অবতীর্ণ হওয়ার সময় জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং সব সনদের মূলকপি অবশ্যই দেখাতে হবে।


সুযোগ-সুবিধা

* প্রশিক্ষণ চলাকালে নিয়ম অনুযায়ী পোশাক সামগ্রী, থাকা-খাওয়া ও চিকিৎসা সুবিধা দেওয়া হবে।

* সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা সদস্যরা আনসার ব্যাটালিয়নে যোগ দেবেন। তাঁরা জাতীয় বেতন স্কেলের ১৭তম গ্রেডে ৯০০০-২১,৮০০ টাকা বেতন এবং বিধি অনুযায়ী ভাতা পাবেন। মৌলিক প্রশিক্ষণ শেষে আনসার ব্যাটালিয়নে যোগদানের তারিখ থেকে তাঁর দুই বছরের শিক্ষানবিশকাল শুরু হবে। শিক্ষানবিশকাল হিসেবে যোগদানের তারিখ থেকে দুই বছর সন্তোষজনকভাবে চাকরি পূর্ণ হলে তাঁকে সিপাহি পদে স্থায়ী করা হবে।

* নিয়োগপ্রাপ্তরা বিনামূল্যে পোশাক সামগ্রী, ঝুঁকি ভাতা, চিকিৎসা সুবিধা এবং নিজ ও পরিবারের নির্ধারিত সংখ্যক সদস্যদের জন্য প্রাপ্যতা অনুযায়ী সরকার প্রদত্ত ভর্তুকি মূল্যে পারিবারিক রেশন সামগ্রী পাবেন।

 

সাধারণ নির্দেশনা

* শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য বিষয়ে প্রার্থী কর্তৃক প্রদেয় তথ্যাদি সম্পর্কে তদন্ত কিংবা তদন্ত-পরবর্তীকালে কোনো বিরূপ প্রতিবেদন পাওয়া গেলে ওই প্রার্থীকে প্রশিক্ষণ থেকে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি থেকে বরখাস্তকরণসহ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

* মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্রদের ক্ষেত্রে পিতা/মাতার অনুকূলে দাখিলকৃত কাগজপত্র বা সনদ যাচাই করে সঠিক পাওয়া না গেলে প্রশিক্ষণ থেকে অব্যাহতি/চাকরিচ্যুত/চাকরি থেকে বরখাস্তকরণসহ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

* ত্রুটিপূর্ণ/অসম্পূর্ণ/বিলম্বে প্রাপ্ত/ভুল কিংবা মিথ্যা তথ্য সংবলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। এ ক্ষেত্রে প্রশিক্ষণের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত/নিয়োগকৃত/প্রশিক্ষণরত/চাকরিরত অর্থাৎ যেকোনো পর্যায়ে কোনো প্রার্থী কর্তৃক দাখিলকৃত তথ্য মিথ্যা/ভুল/প্রার্থীর কোনো প্রতারণা প্রমাণিত হলে তাঁকে নিয়োগের অযোগ্য/বহিষ্কার/চাকরিচ্যুত/চাকরি থেকে বরখাস্ত করাসহ তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

* প্রার্থী অন্য কোনো নিয়মিত বাহিনী/যেকোনো সরকারি চাকরি থেকে বহিষ্কৃত/চাকরিচ্যুত/বরখাস্ত হয়ে থাকলে তাঁকে আবেদনের অযোগ্য বলে বিবেচনা করা হবে।

* পুলিশ ভেরিফিকেশন সন্তোষজনক মর্মে বিবেচিত হলে সিপাহি পদে নিয়োগ প্রদান করা হবে। পুলিশ ভেরিফিকেশন ফরমে কোনো তথ্য গোপন অথবা মিথ্যা তথ্য প্রদান করা হলে প্রাথমিক মনোনয়নপত্র বাতিল করা হবে।

* কোনো কারণ দর্শানো ছাড়াই কর্তৃপক্ষ যেকোনো প্রার্থীর নিয়োগ কিংবা আবেদনপত্র বাতিলের অধিকার রাখে। নিয়োগসংক্রান্ত সব বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত হিসেবে গণ্য হবে।

* নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রার্থীদের কোনো ভাতা দেওয়া হবে না।

* কর্তৃপক্ষ চাইলে নিয়োগযোগ্য পদের সংখ্যা কমাতে বা বাড়াতে পারে।

* মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার পুত্রদের ক্ষেত্রে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধার মূল/সাময়িক সনদ এবং আবেদনকারী মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধা/বীরাঙ্গনার সন্তানএই মর্মে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌরসভার মেয়র/কাউন্সিলর/সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ দরকার হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত মূল/সত্যায়িত সনদ লাগবে। বিধি মোতাবেক কোটা পদ্ধতি অনুসরণ করা হবে।

 

খেয়াল করুন

চাকরি পাওয়ার আশায় কারো সঙ্গে আর্থিক লেনদেন না করার ব্যাপারে সতর্ক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। যোগ্যতার ভিত্তিতে আনসার ব্যাটালিয়নে সিপাহি পদে প্রার্থী নির্বাচন করা হবে। তদবির বা সুপারিশ অযোগ্যতা হিসেবে বিবেচিত হবে। এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিপাহি পদে নির্বাচনের বিষয়ে কোনো প্রতারকচক্র বা দালালচক্রের মাধ্যমে উৎকোচ প্রদান বা আর্থিক লেনদেনের ঘটনা প্রমাণিত হলে চাকরিজীবনের যেকোনো সময় চাকরিচ্যুত করা হবে। এ ছাড়া কেউ বয়স, বিবাহ, স্থায়ী ঠিকানা, মামলা সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য গোপন বা জালিয়াতির আশ্রয় নিলে তাঁর প্রাথমিক মনোনয়নপত্র বাতিল হবে। পরবর্তীকালে চাকরিজীবনে কোনো অনিয়ম ধরা পড়লেও চাকরিচ্যুত করা হবে।

২৮০ অফিস সহায়ক নেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

চাকরি আছে ডেস্ক
২৮০ অফিস সহায়ক নেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর

অফিস সহায়ক পদে ২৮০ জন কর্মী নিয়োগ দেবে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৮ জুলাই ২০২৬ বিকাল ৪টার মধ্যে। অফিস সহায়ক পদের কর্মীরা সাধারণত পিয়নের কাজ করেন; যেমন—ডাক বিতরণ, ফাইল এক টেবিল থেকে অন্য টেবিলে নেওয়া, বিভিন্ন কাজে সহায়তা ইত্যাদি।

 

আবেদনের যোগ্যতা ও বেতন

স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। ১ জুন ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছর। বেতন স্কেল : ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)। আবেদন ফি : ৫৬ টাকা।

 

অফিস সহায়ক পদের প্রস্তুতি

বাংলা : বাংলা ব্যাকরণ, বানান শুদ্ধি, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাগধারা, সন্ধি, সমাস, কারক ও বিভক্তি, বাক্য সংশোধন, শুদ্ধ-অশুদ্ধ, প্রবাদ-প্রবচন, সাহিত্যিক ও তাঁদের রচনা।

ইংরেজি : Parts of Speech, Tense, Voice Change, Narration, Right Form of Verb, Preposition, Article, Synonym, Antonym, Spelling, Sentence Correction, Translation, Vocabulary, Idioms and Phrases.

গণিত : যোগ-বিয়োগ-গুণ-ভাগ, ভগ্নাংশ, শতকরা, লাভ-ক্ষতি, সুদ কষা, অনুপাত-সমানুপাত, গড়, বয়স, সময় ও কাজ, নল ও চৌবাচ্চা, দূরত্ব ও গতি, সরল সমীকরণ, সংখ্যা, এলসিএম-জিসিএম।

সাধারণ জ্ঞান : বাংলাদেশ বিষয়ক—বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ, সংবিধান, জাতীয় দিবস, গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, ভৌগোলিক পরিচিতি, চলতি ঘটনা, খেলাধুলা, অর্থনীতি, সাহিত্য ও সংস্কৃতি। আন্তর্জাতিক বিষয়ক—জাতিসংঘ, আন্তর্জাতিক সংস্থা, বিশ্ব ইতিহাস, বিভিন্ন দেশের মুদ্রা-রাজধানী, সাম্প্রতিক বিশ্ব ঘটনা, গুরুত্বপূর্ণ চুক্তি, ভূগোল, জলবায়ু পরিবর্তন ও আন্তর্জাতিক পুরস্কার।

 

প্রার্থী যাচাই

প্রার্থীর দাখিলকৃত তথ্য কিংবা কাগজপত্র জাল, মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে; পরীক্ষায় নকল বা অসদুপায় অবলম্বন করলে প্রার্থিতা বাতিল করা হবে। একই সঙ্গে তাঁর বিরদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরও যদি ভুল তথ্য বা জাল কাগজপত্রের প্রমাণ পাওয়া যায়, তাহলেও প্রার্থিতা বাতিল করে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

 

প্রয়োজনীয় কাগজপত্র

প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত সনদ/প্রমাণপত্রের মূলকপি প্রদর্শন করে প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে।

   অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের কপি।

   প্রার্থীর সব শিক্ষাগত যোগ্যতার সনদ (প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ)।

   প্রার্থী যে ইউনিয়ন/পৌরসভা/সিটি করপোরেশন/ক্যান্টনমেন্ট বোর্ডের বাসিন্দা, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক অথবা ক্যান্টনমেন্ট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ।

   কোটা প্রার্থীদের ক্ষেত্রে, সর্বশেষ নীতিমালা অনুযায়ী যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত ফটোকপি।

   ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/প্রশাসক, পৌরসভা এবং সিটি করপোরেশনের মেয়র/প্রশাসক অথবা নবম গ্রেড এবং তদূর্ধ্ব গেজেটেড কর্মকর্তা (সাবেক প্রথম শ্রেণি) কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদ; জাতীয় পরিচয়পত্র/জন্মসনদের (প্রযোজ্য ক্ষেত্রে) সত্যায়িত অনুলিপি; সদ্য তোলা সত্যায়িত রঙিন ছবি।

 

 

ভাইভা অভিজ্ঞতা

কথায় কথায় আন্দোলন, কী পদক্ষেপ নেবেন?

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ফিন্যান্সে পড়ছেন নূরে আলম জাবেদ। তিনি ৪৫তম বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়েছেন। তাঁর ভাইভা অভিজ্ঞতা শুনেছেন এম এম মুজাহিদ উদ্দীন

কথায় কথায় আন্দোলন, কী পদক্ষেপ নেবেন?
নূরে আলম জাবেদ

ভাইভা হয়েছিল  ২৭ সেপ্টেম্বর ২০২৫। বোর্ড চেয়ারম্যান ছিলেন বিজ্ঞ সদস্য নুরুল কাদির স্যার। ভাইভা বোর্ডে ছিলাম আনুমানিক ১৫ মিনিট। সালাম দিয়ে অনুমতি নিয়ে ভাইভা রুমে ঢুকে অনুমতি নিয়ে বসলাম।

 

চেয়ারম্যান : মি. নূরে আলম জাবেদ, আপনি কবে থেকে বিসিএসের ট্র্যাকে আছেন?

—স্যার, ৪৩তম বিসিএস থেকে।

কী পেয়েছেন এখন পর্যন্ত?

—স্যার, একটা নন-ক্যাডার পদ।

নন-ক্যাডার পাওয়ার জন্য এসেছেন?

—স্যার, ক্যাডার পেতে চেষ্টা করে যাচ্ছি।

মানে, বিসিএস না পেয়ে ছাড়বেন না? চেষ্টা করেই যাবেন?

—(স্মিত হেসে) স্যার, ছাড়ার উপায় নেই! বারবার আসাই লাগছে। তাই চেষ্টা করে যাচ্ছি।

দ্যাটস গুড। এবার প্রশ্নে আসি। প্রথম প্রশ্নটা মন দিয়ে শুনুন, কোনো টাইম নেওয়া যাবে না। তাৎক্ষণিক বলবেন। লেখা ছাড়াও কলম আর কী কী কাজে ব্যবহার হতে পারে, বলুন।

—স্যার, ছোটবেলায় পেন ফাইট খেলতাম কলম দিয়ে। পেপারওয়েট হিসেবে, আত্মরক্ষায় (জন উইকের অ্যাকশন সিনে দেখেছিলাম) এবং কলমের মুখ ক্লিপের বিকল্প হিসেবে ব্যবহার করা যায়।

Now tell me, which one is faster? Law or technology? What’s the relationship between them?

—টেকনোলজি ফাস্টার। কারণ এটি প্রতিনিয়ত আপডেট হচ্ছে। কিন্তু ‘ল মেকিং’ নির্ধারিত প্রসেসের মাধ্যমে হয়, সময়সাপেক্ষ। সম্পর্ক হচ্ছে দুইটাই পরিবর্তনশীল, স্থির নয়। তবে টেকনোলজি দ্রুত আপডেট হওয়ায় ‘ল’ যদি তার সঙ্গে তাল মিলিয়ে পরিবর্তন না হয়, তখন বিভিন্ন লুপহোল তৈরি হয় সিস্টেমে।

How invest diversification reduces risk? Explain briefly.

—Don’t put all your eggs in one busket থিওরিটা এক্সপ্লেইন করলাম।

How planning affects persons and business?

(‘A good plan is work half done’ ব্যাখ্যা করলাম। বললাম—প্ল্যানিংয়ের ওপর সফলতার সম্ভাব্যতা নির্ভর করে।)

How is inflation related to purchasing power?

(ডিমান্ড অ্যান্ড সাপ্লাই থিওরি দিয়ে ব্যাখ্যা দিলাম—কিভাবে ডিমান্ডের তুলনায় সাপ্লাই কম থাকলে মুদ্রার মানের অবনমন হয়।)

একটা মুভির নাম বলছি, সেটাকে কয়েকটি শব্দে এক্সপ্রেস করবেন—‘টুয়েলভথ ফেইল’।
—সৎ উদ্দেশ্যে কোনো কিছুর জন্য ডেডিকেশন নিয়ে পরিশ্রম করলে স্রষ্টা সহায় হন।

আচ্ছা জাবেদ, বলুন তো মৃত নক্ষত্র কি আমরা দেখতে পাই?

—(ভাবলাম মৃত গুণী ব্যক্তিদের কথা বুঝিয়েছেন) যাঁদেরকে কর্ম দিয়ে মনে রাখি, তাঁদেরকে আমরা ইতিহাসের পাতায় দেখতে পাই!

আকাশের মৃত নক্ষত্রের কথা বলুন, দেখতে পাই আমরা?

—দুঃখিত স্যার, জ্যোতির্বিদ্যা সম্পর্কে আমার ধারণা খুবই কম।

Okay, last question for you. Define dead weight loss in case of market efficiency.

(প্রথমে মার্কেট এফিসিয়েন্সি ডিফাইন করেছিলাম। পরে বললাম, দুঃখিত স্যার, ‘ডেড ওয়েট লস’ টার্মটা আমার জানা ছিল, এই মুহূর্তে রিলেট করতে পারছি না।)

 

এক্সটার্নাল-১ (ম্যাডাম) : সরকারি চাকরিতে কেন আসতে চান?

—ম্যাম, আমি এরই মধ্যে একটি প্রথম শ্রেণির সরকারি চাকরিতে কর্মরত আছি।

কিসে আছেন এখন?

—ম্যাম, বর্তমানে রূপালী ব্যাংকে সিনিয়র অফিসার হিসবে কর্মরত আছি।

Give a speech as a foreign delegate representing Bangladesh in one minute.

(অ্যাডমিন ক্যাডার পছন্দক্রম তালিকায় প্রথমে থাকায় এই প্রশ্ন প্রত্যাশা করিনি। তাই একটু অপ্রস্তুত হয়ে গেলাম মনে মনে। তবু ঠোঁটে হাসি রেখে দাঁড়িয়ে বলার অনুমতি নিলাম। ম্যাডাম বসেই বলতে বললেন। প্রথমে ফর্মাল সম্বোধন করে জিওগ্রাফিক্যাল লোকেশন, বিগ ইন্টার্নাল মার্কেট, কালচারাল হেরিটেজ, লংগেস্ট সি-বিচ, বিগেস্ট ম্যানগ্রোভ ফরেস্ট ইত্যাদি টেনে শেষে বিদেশিদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়ে বক্তব্য শেষ করলাম। তখন ম্যাডাম ইশারা দিয়ে বোঝালেন ঘড়িতে এখনো এক মিনিট হয়নি।)
ফার্স্ট চয়েস কোনটা?

—ম্যাম, বিসিএস প্রশাসন ক্যাডার।

প্রশাসনে কেন আসতে চান?

—দেশের জন্য, মানুষের জন্য কন্ট্রিবিউট করার ইচ্ছা; জব ডাইভার্সিটি; সোশ্যাল রিকগনিশন ইত্যাদি কারণে।

What are the divisions of Administrative System?

(আমি স্থানীয় প্রশাসনের স্তরগুলো বললাম।)

Tell the difference between Manner vs Etiquette.

—Manner is a person’s natural way of behaving, while etiquette is the socially accepted rule that guides how one should behave in a given situation.

 

এক্সটার্নাল-২ : কেমন প্রশাসন আপনি প্রত্যাশা করেন বা দেখতে চান?

—একটি জনবান্ধব প্রশাসন প্রত্যাশা করি, যে প্রশাসনের কাছে মানুষ আসবে না, বরং প্রশাসনের লোকজনই মানুষের দোরগোড়ায় পৌঁছে যাবে।

কিভাবে এটা করবেন?

—স্যার, আমি এ ক্ষেত্রে একটি প্রশাসন-জনগণ ব্রিজ প্ল্যাটফর্ম তৈরি করব। হোয়াটসঅ্যাপ কমিউনিটি, ফেসবুক গ্রুপ—এমন বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ইন্টিগ্রেট করে একটি ডেডিকেটেড টিম দ্বারা রিয়াল-টাইম সার্ভিস চালু করব। এখানে স্থানীয় জনগণ যেকোনো সময় তাদের যেকোনো সমস্যা সম্পর্কে প্রশাসনকে অবহিত করতে পারবে। প্রশাসনও দ্রুততম সময়ের মধ্যে সমাধানের জন্য পদক্ষেপ নিতে পারবে।

আচ্ছা, এখন তো কথায় কথায় অনেক আন্দোলন হয়। এমন পরিস্থিতিতে পড়লে কী পদক্ষেপ নেবেন?

—প্রথমেই হ্যান্ডমাইক ইউজ করে আন্দোলনকারীদের আশ্বাস দেব—আমরা তাদের যৌক্তিক দাবিগুলো মনোযোগসহকারে শুনতে চাই। এ জন্য তাদের মধ্য থেকে একজন প্রতিনিধিকে আমাদের সঙ্গে বসে লিখিত আকারে দাবি পেশ করতে আহবান জানাব। পরে তাদের আশ্বস্ত করব, এই দাবিগুলো নিয়ে আমরা নির্ধারিত ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করব। যৌক্তিক দাবিগুলো যাতে পূরণ করা হয়, এমন আন্তরিক প্রচেষ্টা চালাব।

 

(এক্সটার্নাল-২ স্যারের প্রশ্নের উত্তর চেয়ারম্যান স্যার খুব মনোযোগ দিয়ে শুনছিলেন। শেষ প্রশ্নটির পরই স্যাররা আমাকে ছেড়ে দেন।)