একটি মাত্র ম্যাচ পরিত্যক্ত হলেও বৃষ্টি বিশ্বকাপে খুব বেশি বাগড়া দিতে পারেনি। কয়েকটি ম্যাচে বৃষ্টি হামলা করলেও তা শেষ হতে কোনো সমস্যা হয়নি। আজকের দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড সেমিফাইনাল ম্যাচেও বৃষ্টি বাগড়া দিতে পারে। আবহাওয়ার পূর্বাভাসে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। নিউজিল্যান্ডের আবহাওয়া বিশেষজ্ঞ অ্যান্ডি ডাউন্স ম্যাচের দিনের আবহাওয়ার অবস্থা সম্পর্কে বলেছেন, 'দিনটি খেলার জন্য পুরোপুরি উপযুক্ত মনে হচ্ছে না। সূর্য দেখা যাবে, তবে দিনের শুরুতে নয়, শেষভাগে। শুধু তাই নয়, বৃষ্টিরও আশঙ্কা থাকছে।'