• ই-পেপার

বিশ্বকাপ ২০১৫

পেসারদের নিয়ে ক্যাম্প করছেন ধোনি

মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল

ক্রীড়া ডেস্ক
মিশরকে হারিয়ে বিশ্বকাপ মিশনে উজ্জীবিত ব্রাজিল
ছবি : রয়টার্স

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মিশরকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই ২০২৬ ফিফা বিশ্বকাপের মঞ্চে নামছে কার্লো আনচেলত্তির দল।

যুক্তরাষ্ট্রের ক্লিভল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ব্রাজিলের হয়ে গোল করেন ব্রুনো গিমারেস ও এন্দ্রিক। মিশরের একমাত্র গোলটি করেন মোস্তফা জিকো।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ব্রাজিল। অষ্টম মিনিটেই এগিয়ে যায় সেলেসাওরা। মিশরের মিডফিল্ডার মোহানাদ লাশিনের ভুলে বল কেড়ে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে গোল করেন ব্রুনো গিমারেস।

তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র চার মিনিট পরই রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে সমতায় ফেরে মিশর। মারকুইনিওসের ভুল পাস কেটে নিয়ে গোলরক্ষক অ্যালিসনের জাল খুঁজে নেন মোস্তফা জিকো।

সমতায় ফেরার পর একের পর এক আক্রমণ চালায় ব্রাজিল। ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া ও ইগর থিয়াগো গোলের সুযোগ পেলেও মিশরের গোলরক্ষক মোস্তফা শোবেইর দুর্দান্ত সেভ করে দলকে ম্যাচে রাখেন।

বিরতির পর একসঙ্গে আটটি পরিবর্তন আনেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। তার সেই সিদ্ধান্তই ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।

বেঞ্চ থেকে নেমেই নায়ক বনে যান তরুণ ফরোয়ার্ড এন্দ্রিক। রাফিনিয়ার দুর্দান্ত প্রচেষ্টায় তৈরি হওয়া সুযোগ থেকে সহজ ফিনিশিংয়ে ম্যাচের জয়সূচক গোলটি করেন ১৯ বছর বয়সী এই তারকা।

বিশ্বকাপ বাছাইপর্বে টানা ছয় ম্যাচ গোলশূন্য থাকার পর এই গোল এন্দ্রিকের আত্মবিশ্বাস বাড়াবে বলেই মনে করা হচ্ছে।

ম্যাচে ব্রাজিলের আক্রমণভাগ ছিল দারুণ সক্রিয়। রাফিনিয়া সবচেয়ে বেশি পাঁচটি ড্রিবল করার পাশাপাশি দুটি গোলের সুযোগও তৈরি করেন। ভিনিসিয়ুস জুনিয়র, ম্যাথিউস কুনহা ও এন্দ্রিকও প্রতিপক্ষ রক্ষণকে ব্যস্ত রেখেছেন পুরো ম্যাচজুড়ে।

বিশ্বকাপের আগে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার বিষয় নেইমারের ফিটনেস। তবে এই ম্যাচে আনচেলত্তির দল দেখিয়ে দিয়েছে, নেইমার না থাকলেও তাদের আক্রমণভাগ যথেষ্ট শক্তিশালী।

আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। অন্যদিকে ১৫ জুন বেলজিয়ামের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে মিশর।

বিশ্বকাপের আগে শেষ পরীক্ষায় জয় পাওয়ায় আত্মবিশ্বাসের পারদ এখন অনেকটাই উঁচুতে ব্রাজিল শিবিরে।

সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের

ক্রীড়া ডেস্ক
সিঙ্গাপুরে দুটি সোনার পদক জয় বাংলাদেশের
বাংলাদেশের পতাকা হাতে দুই সোনাজয়ী উটিংওয়াং মারমা ও মেনটন টনি ম্রো। ছবি : সংগৃহীত

সিঙ্গাপুর ওপেন জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে দুটি সোনার পদক জিতেছে বাংলাদেশ। 

জাতীয় জুনিয়র দলের খেলোয়াড় উটিংওয়াং মারমা স্টিল রিংস ইভেন্টে ১২.১৫০ পয়েন্ট পেয়ে সোনা এবং ফ্লোর ইভেন্টে ১১.৬০০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন। 

একই দিনে জুনিয়র দলের খেলোয়াড় মেনটন টনি ম্রো পোমেল হর্স ইভেন্টে ১৩.১৫০ পয়েন্ট পেয়ে সোনা জিতেছেন।

এরপর বাংলাদেশ সিনিয়র ও জুনিয়র জিমন্যাস্টিকস দল তিনটি করে মোট ছয়টি ইভেন্টের ফাইনালে খেলবে।

বিশ্বকাপের আগে চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের আগে চোটে ছিটকে গেলেন আর্জেন্টাইন তারকা
সংগৃহীত ছবি

বিশ্বকাপ শুরুর আগে বড় ধাক্কা খেল আর্জেন্টিনা। কাফের চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন দলের ডিফেন্ডার লিওনার্দো বালের্দি।

শনিবার এক বিবৃতিতে আর্জেন্টিনা ফুটবল দল জানায়, ডান পায়ের পেশিতে চোট পেয়েছেন বালের্দি। বিবৃতিতে লেখা হয়, ‘ডিফেন্ডার লিওনার্দো বালের্দি ডান পায়ের পেশিতে আঘাত পেয়েছেন এবং সে কারণে তিনি বিশ্বকাপে অংশ নেওয়া দলের সঙ্গে থাকতে পারবেন না।’

বিশ্বকাপের ঠিক আগে এই চোট আর্জেন্টিনার রক্ষণভাগের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।

কেননা মূল একাদশের ক্রিস্তিয়ান রোমেরো এখনো সেরে না ওঠায় সাম্প্রতিক সময়ে রক্ষণভাগের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন বালের্দি।

বালের্দি ছিটকে যাওয়ায় বিশ্বকাপের আগে অন্য কাউকে খুঁজতে হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিকে।

ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা

ক্রীড়া ডেস্ক
ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি আন্দ্রিভা
আন্দ্রিভার এক হাতে ট্রফি আর অন্য হাতে প্রিয় কুকুরছানা। ছবি : রয়টার্স

মঞ্চটা প্রস্তুতই ছিল। এবারের নারী এককে যিনিই জিতবেন তিনিই হবেন ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি। সেই সুযোগটা লুফে নিলেন মিরা আন্দ্রিভা। ফ্রেঞ্চ ওপেনের নতুন রানি এখন তিনি।

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লামও এটি। ফাইনালে প্রতিপক্ষ মায়া শোয়ালিনস্কাকে দাঁড়াতেই দেননি আন্দ্রিভা। সরাসরি ৬-৩, ৬-২ সেটে গেমে জয় পেয়েছেন রুশ টেনিসকন্যা। চ্যাম্পিয়নশিপ পয়েন্ট নিশ্চিত হতেই হাঁটু গেড়ে বসে পড়েন ১৯ বছর বয়সী তারকা।

 

ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম জয়ে একটা কীর্তি গড়েছেন আন্দ্রিভা। ১৯৯২ সালের পর সর্বকনিষ্ঠ নারী খেলোয়াড় হিসেবে রোলা গারোয় শিরোপা জিতলেন তিনি। তার পূর্বসূরি মনিকা সেলেসে ১৯৯২ সালে ১৮ বছর বয়সে ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় শিরোপা জিতেছিলেন।

পেসারদের নিয়ে ক্যাম্প করছেন ধোনি | কালের কণ্ঠ