• ই-পেপার

রাজশাহী কলেজের তিন শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী এক বাসচালক গ্রেপ্তার

লাকসামে তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা—তদন্তে পুলিশ

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি
লাকসামে তরুণীর রহস্যজনক মৃত্যু, হত্যা নাকি আত্মহত্যা—তদন্তে পুলিশ
রোকসানা আক্তার সুমাইয়া

কুমিল্লার লাকসামে রোকসানা আক্তার সুমাইয়া (১৮) নামে এক তরুণীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত শেষে শনিবার (৪ জুলাই) স্বজনদের কাছে হস্তান্তর করেছেন। নিহত সুমাইয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোজপাড়া গ্রামের সাইফুল ইসলাম ও কহিনূর আক্তার দম্পতির মেয়ে।

শুক্রবার (৩ জুলাই) রাতে লাকসাম থানা পুলিশ ওই তরুণীর মরদেহ উদ্ধার করে এবং আজ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিক্যাল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠায়। ময়নাতদন্তের শেষে বিকেলে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

লাকসাম থানার উপ-পরিদর্শক (এসআই) নিয়াজ মরদেহ উদ্ধার এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে ওই তরুণীর মৃত্যুকে ঘিরে এলাকায় জনমনে নানা প্রশ্ন দানা বেঁধেছে। অনেকের মধ্যে কৌতূহল দেখা দিয়েছে। তাদের প্রশ্ন এটি কি হত্যা, নাকি আত্মহত্যা? এই নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত ওই তরুণীর বাবা সাইফুল ইসলাম দুই বছর আগে প্রথম স্ত্রীর বিনা অনুমতিতে দ্বিতীয় বিয়ে করায় প্রথম স্ত্রী কহিনূর আক্তার (সুমাইয়ার মা) অভিমানে উপজেলার উত্তরদা ইউনিয়নের বাটিয়াভিটা গ্রামে বাবার বাড়ি চলে যান। প্রথম স্ত্রীর ঘরে দুই ছেলে এবং এক মেয়ে রয়েছে। তাদের মায়ের সঙ্গে সন্তানদের যোগাযোগ সাইফুল ইসলাম মেনে নিতেন না। যোগাযোগ করলে বকাঝকা দিতেন।

পারিবারিক ও পুলিশ সূত্রে আরো জানা গেছে, ঘটনার দিন মেয়ে সুমাইয়া নানার বাড়িতে যাওয়া এবং মায়ের সঙ্গে দেখা করায় সাইফুল ইসলাম তার মেয়ে সুমাইয়াকে মারধর এবং খুব বকাঝকা করেন। এই অভিমানে সুমাইয়া গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন বলে তারা ধারণা করছেন।

এ ব্যাপারে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী কামরুন্নাহার লাইলী জানান, নিহত ওই তরুণীর মা বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

নোয়াখালীতে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষ, প্রাণ গেল মাদরাসাছাত্রের

নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীতে সিএনজি-কাভার্ড ভ্যান সংঘর্ষ, প্রাণ গেল মাদরাসাছাত্রের
প্রতীকী ছবি

নোয়াখালীর সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আবদুল্লাহ আল মাসুম (১৪) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল্লাহ আল মাসুম জেলার হাতিয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের শূন্যের চর গ্রামের সৈয়দ মাঝি বাড়ির মাওলানা কাউছারের ছেলে। তিনি সদর উপজেলার জামিয়া ইসলামিয়া ফয়জিয়া মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, দুপুরে বাড়িতে খাবার খেয়ে বিকেলে মাদরাসার উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় রওনা দেয় মাসুম। পথে সোনাপুর-চেয়ারম্যান সড়কের মান্নাননগর কোম্পানীঘাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা এক নারী ও দুই শিশুসহ ছয়জন আহত হন। 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবদুল্লাহ আল মাসুমকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর কাভার্ড ভ্যান চালক পালিয়ে গেলেও স্থানীয়রা গাড়িটি আটক করে রাখেন।

জানতে চাইলে সুধারাম মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো অভিযোগ জানানো হয়নি। বিষয়টি খোঁজ নিয়ে পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লক্ষ্মীপুরে অটোরিকশাচাপায় পথচারী নিহত

লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুরে অটোরিকশাচাপায় পথচারী নিহত
নিহত শ্রীধাম চন্দ্র মাঝি। সংগৃহীত ছবি

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় শ্রীধাম চন্দ্র মাঝি নামের এক পথচারী নিহত হয়েছেন। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের মনা মাস্টারবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রীধাম চন্দ্র মাঝি লক্ষ্মীপুর পৌরসভার এসআর রোড এলাকার গৌরাঙ্গ চন্দ্র মাঝির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কার্যালয়ের সামনের সড়ক পার হচ্ছিলেন শ্রীধাম চন্দ্র মাঝি। এ সময় কমলনগর থেকে ছেড়ে আসা একটি দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

খেলাধুলা তরুণ-কিশোরদের মাদক থেকে দূরে রাখে : মীর হেলাল

নিজস্ব প্রতিবেদক
খেলাধুলা তরুণ-কিশোরদের মাদক থেকে দূরে রাখে : মীর হেলাল

খেলাধুলা তরুণ ও কিশোরদের মাদক থেকে দূরে রাখে উল্লেখ করে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, তরুণ ও কিশোর সমাজকে মাদকের কালো থাবা থেকে রক্ষা করতে এবং ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।

শনিবার (৪ জুলাই) চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ‘চব্বিশের গণ-অভ্যুত্থান ক্রীড়া উৎসব-২০২৬’ ফুটবল খেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান কিশোর ও তরুণদের পাঠ্যপুস্তকের পড়াশোনার পাশাপাশি নিয়মিত শারীরিক চর্চা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বাধ্যতামূলক করেছেন। এর ফলে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা পাচ্ছে এবং একটি সুস্থ-সবল সমাজ বিনির্মাণ ত্বরান্বিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দুই পক্ষের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন। তিনি উপস্থিত তরুণদের পড়াশোনার পাশাপাশি সামাজিক নিরাপত্তা ও পারিবারিক সুসম্পর্ক বজায় রাখা এবং দেশের সব ধরনের কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখার আহ্বান জানান। একইসঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের মানুষের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরা এবং কারিগরি ও আধুনিক সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সেবায় নিজেকে উৎসর্গ করার জন্য আহ্বান জানান।

রাজশাহী কলেজের তিন শিক্ষার্থীর মৃত্যুর জন্য দায়ী এক বাসচালক গ্রেপ্তার | কালের কণ্ঠ