দলকে ডোবানোর জন্য যা করার সবই করেছেন মারলন স্যামুয়েলস। বল হাতে প্রতিপক্ষের ওপর কোনো চাপ তৈরি করতে পারেননি, ৭ ওভারে দিয়েছেন ৪৪ রান। ব্যাট হাতেও তিনি দায়িত্বশীলতার পরিচয় দিতে পারেননি। তবে বড় সর্বনাশটা করেছেন ফিল্ডিংয়ে। ইনিংসের তৃতীয় বলেই মার্টিন গাপটিলের ক্যাচ ফেলেন। মাত্র ৪ রানে জীবন পাওয়া গাপটিল শেষ পর্যন্ত অপরাজিত ২৩৭ রানে।