• ই-পেপার

আটক রাসেলের জাওয়াহিরির অডিওবার্তা প্রচারের স্বীকারোক্তি

দূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের খবর কী

অনলাইন ডেস্ক
দূষণে শীর্ষে লাহোর, ঢাকার বাতাসের খবর কী

জলবায়ু পরিবর্তন ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলায় বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা দিন দিন বাড়ছেই। এমন অবস্থায় বাংলাদেশের মেগাসিটি ঢাকার অবস্থান রয়েছে তালিকার ১৮ নম্বরে। যার বায়ুমান স্কোর ৭৯। এই অবস্থার বায়ুর মানকে মাঝারিমানের বলে বিবেচিত হয়। এ ছাড়া বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। যার বায়ুমান স্কোর ১৯৫। এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে বিবেচনা করা হয়।

সোমবার (২৭ জুলাই) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) তথ্য অনুযায়ী, সোমবার (২৭ জুলাই) সকালে বায়ুদূষণের শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। এ ছাড়া তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে উগান্ডার রাজধানী কাম্পালা। যার বায়ুমান স্কোর ১৭৯। এই অবস্থাকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়। তৃতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। যার বায়ুমান স্কোর ১৭৭। চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা। যার বায়ুমান স্কোর ১৬১ এবং পঞ্চম অবস্থানে রয়েছে কাতারের দোহা। যার বায়ুমান স্কোর ১৪৭।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০ এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

কেন গানে গানে বিউটি রাণীর সঙ্গে সংহতি জানাচ্ছেন দেশের শিক্ষকরা

অনলাইন ডেস্ক
কেন গানে গানে বিউটি রাণীর সঙ্গে সংহতি জানাচ্ছেন দেশের শিক্ষকরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকারা শুরু করেছেন অভিনব সংহতি। চার দশক আগে প্রেমের আবহে লেখা জনপ্রিয় গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হল আকাশে’ এখন শিক্ষিকাদের প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছে।

ঘটনার সূত্রপাত সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিটাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিউটি রাণী পালকে ঘিরে। গত ২৩ জুলাই তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। ভিডিওতে হালকা বাতাসে শাড়ির আঁচল উড়িয়ে ধীর পায়ে হাঁটতে দেখা যায় তাকে। পেছনে বাজছিল ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একাংশের সমালোচনার মুখে পড়েন তিনি। তবে এর পরপর ভিন্ন চিত্র দেখা যায়। দেশের বিভিন্ন জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হাজারো শিক্ষিকা এ গান ব্যবহার করে নিজেদের ভিডিও ফেসবুকে প্রকাশ করতে শুরু করেন। বিদ্যালয় প্রাঙ্গণ, কর্মস্থল কিংবা ব্যক্তিগত পরিবেশে ধারণ করা এসব ভিডিওর মাধ্যমে তারা বিউটি রাণীর প্রতি সংহতি প্রকাশ করছেন।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষকদের ভাষ্য, শিক্ষকতা একটি পেশা হলেও একজন শিক্ষক প্রথমত একজন মানুষ। দায়িত্ব পালনের পাশাপাশি তার ব্যক্তিগত অনুভূতি, নান্দনিকতা ও সৃজনশীল প্রকাশের স্বাধীনতা রয়েছে। সেই স্বাধীনতাকে সম্মান জানাতে তারা এ উদ্যোগ নিয়েছেন।

ভিডিও পোস্ট করে মাদারীপুরের সহকারী শিক্ষিকা সামিয়া শিকদার লিখেছেন, ‘বিউটি রানী পাল ম্যাডামকে হেনস্তার চেষ্টা সফল হয়নি। আজ প্রতিটি সাহসী শিক্ষকই একেকজন বিউটি রানী পাল। আমরা মাথা নত করব না, সম্মান নিয়ে এগিয়ে যাব।’

কুমিল্লার শিক্ষিকা লায়লা নূর পিংকি এক পোস্টে বলেন, ‘ডিজিটাল এ প্রতিবাদ প্রমাণ করে দিল, যেখানে অন্যায় হবে সেখানেই শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ জানাবে। আমাদের এ ঐক্য ধরে রাখতে হবে। সমালোচনা করুন, তবে তা হোক যৌক্তিক। আজাইরা সমালোচনার ফল তো দেখলেন? হ্যামিলনের বাঁশিওয়ালার মতো সব শিক্ষকই বেরিয়ে এলেন। যেসব শিক্ষক কোনো দিন ভিডিও দিতেন না তারাও সাহস করে সামনে এসেছেন। আগামীকাল থেকে আবার আমাদের শ্রেণিকক্ষেই দেখা হবে।’

আরেক পোস্টে তিনি লেখেন, ‘আজ কেন মন উদাসী হয়ে গানের ভিডিওর কারণে দেশবাসী অন্তত কিছুটা হলেও লায়লা, মামুন আর চাচাদের কটাক্ষপূর্ণ ভিডিও থেকে মুক্তি পেয়েছে। সে ক্ষেত্রে শিক্ষকরা কিছুটা হলেও ধন্যবাদ পাওয়ার যোগ্য।’

পঞ্চগড়ের শিক্ষিকা ফেরদৌস লিখেছেন, ‘এরপর শাড়ি পরেই দিব শিক্ষকের সেই ভাইরাল নাচ!’ অন্যদিকে চট্টগ্রামের মতলব বাজারের শিক্ষিকা জয়ন্তী ভৌমিক প্রশ্ন তুলেছেন, ‘শিক্ষক যদি হাসেন, সমস্যা! সাজেন, সমস্যা! পরিপাটি থাকেন, সমস্যা! ভ্রমণে যান, সমস্যা! ছবি পোস্ট করেন, সমস্যা! তাহলে কি শিক্ষক হওয়ার সঙ্গে সঙ্গে মানুষ হওয়ার অধিকারটাও জমা দিতে হবে?’

শিক্ষকদের এ উদ্যোগকে অনেকে পেশাগত পরিচয়ের বাইরে ব্যক্তিস্বাধীনতা ও পারস্পরিক সংহতির প্রকাশ হিসেবে দেখছেন। গত দুদিনে একই গান ব্যবহার করে হাজারো ভিডিও প্রকাশ পাওয়ায় বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জানা গেছে, ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে’ গানটি ১৯৮৭ সালের এক শ্রাবণে খুলনায় লিখেছিলেন গীতিকার ও সুরকার আশরাফ বাবু। দীর্ঘ সময় পর আরেকটি শ্রাবণে এসে সেই প্রেমের গানই নতুন অর্থ পেয়েছে। ভালোবাসার আবেগ ছাপিয়ে এটি এখন শিক্ষকদের সংহতি ও প্রতিবাদের ভাষা হয়ে উঠেছে।

হজের প্রাথমিক নিবন্ধন আজ শুরু

নিজস্ব প্রতিবেদক
হজের প্রাথমিক নিবন্ধন আজ শুরু
সংগৃহীত ছবি

২০২৭ সালের হজে গমনেচ্ছুদের জন্য আজ সোমবার থেকে প্রাথমিক নিবন্ধন শুরু হচ্ছে। এই কার্যক্রম চলবে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় ঘোষিত হজ কার্যক্রমের রোডম্যাপ অনুযায়ী এই সময়সূচি নির্ধারণ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

নির্ধারিত সময়ের মধ্যে হজে যেতে আগ্রহীদের প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। ই-হজ সিস্টেমের মাধ্যমে সরকারি ও বেসরকারি দুই মাধ্যমেই নিবন্ধন করা যাবে। তবে প্রাথমিক নিবন্ধনের আগে প্রত্যেক হজযাত্রীকে ৩০ হাজার টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হবে। এরপর সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করা যাবে। প্রাথমিক নিবন্ধনকারীদের আগামী ১০ ডিসেম্বরের মধ্যে নির্ধারিত হজ প্যাকেজের বাকি অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে আগ্রহীরা ই-হজ সিস্টেমে ইউজার তৈরি করে নিজেরাই নিবন্ধন করতে পারবেন। এ ছাড়া ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, জেলা ও উপজেলা মডেল মসজিদ, ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয় এবং ঢাকা হজ অফিস থেকেও নিবন্ধন করা যাবে।

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সোনালী ব্যাংকের যেকোনো শাখায় ভাউচারের মাধ্যমে অর্থ জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে হবে। অন্যদিকে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সংশ্লিষ্ট এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে টাকা জমা দিতে হবে। এজেন্সির ব্যাংক হিসাবের তথ্য হজ পোর্টালে সংশ্লিষ্ট এজেন্সির প্রোফাইলে পাওয়া যাবে।

হজে যেতে আগ্রহীদের নির্ধারিত মেয়াদের পাসপোর্ট থাকতে হবে। ২০২৭ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেয়াদ রয়েছে—এমন পাসপোর্ট প্রয়োজন হবে। এ ছাড়া প্রাথমিক নিবন্ধনের সময় হজযাত্রীদের প্রশিক্ষণ ও টিকা গ্রহণের জেলা, হজের ধরন এবং হজ প্যাকেজ নির্বাচন করতে হবে। তবে ১৫ বছরের কম বয়সী কেউ হজে যেতে পারবেন না। একইভাবে গুরুতর হূদযন্ত্র, ফুসফুস, লিভার বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তি, স্নায়ুবিক বা মানসিক রোগী এবং ডিমেনশিয়ায় আক্রান্ত ব্যক্তিরা হজে যেতে পারবেন না। কেমোথেরাপি, বায়োলজিক্যাল থেরাপি বা রেডিওথেরাপি নিচ্ছেন—এমন ক্যান্সার আক্রান্ত রোগীরাও হজে যেতে পারবেন না।

জনস্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে এমন সক্রিয় সংক্রামক রোগ, যেমন—যক্ষ্মা ও হেমোরেজিক ফিভারে আক্রান্ত ব্যক্তিরাও হজে যেতে পারবেন না। গর্ভাবস্থার শেষ দুই মাস এবং ঝুঁকিপূর্ণ গর্ভাবস্থায় কোনো নারী হজযাত্রী ফিটনেস সনদ পাবেন না।

একনজরে আজকের কালের কণ্ঠ (২৭ জুলাই)

অনলাইন ডেস্ক
একনজরে আজকের কালের কণ্ঠ (২৭ জুলাই)
চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ লাখো কর্মসংস্থানের হাতছানি

চীনা শিল্পনগরে বড় বিনিয়োগ লাখো কর্মসংস্থানের হাতছানি

বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে চট্টগ্রামের আনোয়ারায়। দীর্ঘ এক দশকের অপেক্ষা,...

 

নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি

নতুন পে স্কেল মন্ত্রিসভায় অনুমোদনের প্রস্তুতি

আর্থিক সক্ষমতা ও সামষ্টিক অর্থনীতির ওপর সম্ভাব্য চাপের কথা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) নতুন...

 

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর

সময়ের চাহিদানুযায়ী আধুনিক এবং প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর। গতকাল রবিবার ঢাকা...

 

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

সদ্যোবিদায়ি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ...

 

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কিছু নেই

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার কিছু নেই

পদত্যাগী রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে বিরোধী দল যেসব অভিযোগ তুলেছে তাতে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য...

 

উপকৃত হবেন ৬৪ হাজার কৃষক

উপকৃত হবেন ৬৪ হাজার কৃষক

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদনে ফিরিয়ে আনতে ২৪ কোটি ৬১ লাখ ৩৩ হাজার টাকার...

 

স্বাদ আর ঐতিহ্যের মিশেলে অতুলনীয় ‘নাগা বিফ খিচুড়ি’

স্বাদ আর ঐতিহ্যের মিশেলে অতুলনীয় ‘নাগা বিফ খিচুড়ি’

ভোজনরসিক হিসেবে বাঙালির যেমন খ্যাতি আছে, তেমনি বাংলার ঐতিহ্যবাহী খাবারের সমৃদ্ধ ও অনন্য সম্ভারও রয়েছে। আমাদের...

 

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে ২৫০০ কোটি টাকা দেবে সরকার

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে ২৫০০ কোটি টাকা দেবে সরকার

আমানতকারীদের টাকা ফেরত দিতে না পারা দেশের ব্যাংকবহির্ভূত পাঁচটি আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) বন্ধ বা অবসায়নের...

 

শেখ হাসিনা-বেনজীরসহ ২১ জনের বিরুদ্ধে পরোয়ানা

শেখ হাসিনা-বেনজীরসহ ২১ জনের বিরুদ্ধে পরোয়ানা

আট বছর আগে কক্সবাজারের টেকনাফে সাবেক পৌর কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার...

 

আলোরাধাদের জীবনে আশার আলো

আলোরাধাদের জীবনে আশার আলো

আলোরাধার জীবনটা বঞ্চনা, সংগ্রাম আর ঘুরে দাঁড়ানোর অদম্য ইচ্ছার গল্পে সাজানো। গাইবান্ধা সদর উপজেলার কাচারিবাজার...

 

জাতীয় স্মৃতিসৌধ, শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

জাতীয় স্মৃতিসৌধ, শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি...

 

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার

২০২৬-২৭ অর্থবছরের জন্য ৬৩.৪ বিলিয়ন মার্কিন ডলারের উচ্চাভিলাষী রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার।...

 

যুদ্ধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানের

যুদ্ধের মধ্যেও ১৮ বিলিয়ন ডলারের তেল বিক্রি ইরানের

মার্কিন হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জ্বালানি তেল রপ্তানি বন্ধ হয়নি ইরানের। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ...

 

৫ বছরে আরো লাগবে ৪২১ বিলিয়ন ডলার

৫ বছরে আরো লাগবে ৪২১ বিলিয়ন ডলার

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে আগামী পাঁচ বছরে বাংলাদেশের অতিরিক্ত প্রায় ৪২১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়নের...

 

২৫ দিনে রেমিট্যান্স ২৩০ কোটি ডলার

২৫ দিনে রেমিট্যান্স ২৩০ কোটি ডলার

চলতি ২০২৬-২৭ অর্থবছরের ২৫ দিন দেশে ২.২৯৯ বিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এ সময়ে বৈধ পথে প্রবাস আয় বেড়েছে...

 

নাহিদকে বসিয়ে রাখাতেও ‘ঝুঁকি’ ছিল

নাহিদকে বসিয়ে রাখাতেও ‘ঝুঁকি’ ছিল

উদাহরণ হিসেবে প্যাট কামিন্স যেমন চলে এলেন, তেমনি জসপ্রিত বুমরাহও। তাঁদের প্রসঙ্গ টানলেন হাবিবুল বাশার। গতকাল...

 

অবশেষে দেখা মিলল মেসির

অবশেষে দেখা মিলল মেসির

বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চের নায়ক তিনি। কিন্তু এবার দেখা গেল একেবারেই ভিন্ন ভূমিকায়। আলোঝলমলে স্টেডিয়াম নয়,...

 

সেপ্টেম্বরেই পাওয়া যাবে ফারহান-জায়ানকে

সেপ্টেম্বরেই পাওয়া যাবে ফারহান-জায়ানকে

ক্রীড়া প্রতিবেদক : গত কয়েক বছর ফুলহামের যুব দলে আলো ছড়িয়েছেন ফারহান আলী ওয়াহিদ। সেই পারফরম্যান্সের পুরস্কার...

 

রাজশাহীর নিম্নাঞ্চলের বেশির ভাগ ধানি জমি পানির নিচে পড়ে আছে

রাজশাহীর নিম্নাঞ্চলের বেশির ভাগ ধানি জমি পানির নিচে পড়ে আছে

  

 

তিস্তার পেটে হাজার হেক্টর জমি, শত শত বসতঘর

তিস্তার পেটে হাজার হেক্টর জমি, শত শত বসতঘর

তিস্তা নদীর ভয়াবহ ভাঙনে রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগডহরা, নোহালী, বিনবিনা ও মটুকপুর চর এলাকার হাজার হাজার...

 

আরো দুই সমন্বয়ক ডিবি হেফাজতে, গ্রেপ্তার চলমান

আরো দুই সমন্বয়ক ডিবি হেফাজতে, গ্রেপ্তার চলমান

২০২৪ সালের জুলাইয়ে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন তখন রূপ নিয়েছে সরকারবিরোধী তীব্র বিক্ষোভে। টানা...

 

বিদ্যুৎস্পৃষ্ট লজ্জাবতী বানর উদ্ধার

বিদ্যুৎস্পৃষ্ট লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত একটি বিরল প্রজাতির বন্য প্রাণী লজ্জাবতী বানরকে উদ্ধার করা হয়েছে।...

 

শুধু চাকরি নয় কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে

শুধু চাকরি নয় কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে

শুধু চাকরির পেছনে না ছুটে কৃষিভিত্তিক শিল্প ও ব্যবসা এবং উদ্ভাবনী কৃষি উদ্যোগের মাধ্যমে নিজেদের উদ্যোক্তা...

 

আগামী বিশ্বকাপে মুনাফা করবে সরকার

আগামী বিশ্বকাপে মুনাফা করবে সরকার

আগামী বিশ্বকাপে শুধু বিনামূল্যে খেলা সম্প্রচারই নয়, বরং বিজ্ঞাপনের বিশাল বাজারকে কাজে লাগিয়ে সরকারের জন্য বড়...

 

ফুটবল অনেক দিয়েও অনেককে বঞ্চিত করে

ফুটবল অনেক দিয়েও অনেককে বঞ্চিত করে

৩৯ দিন ধরে চলা ফুটবলের গল্প বলা শেষ হয়েছে। ৪৮টি দেশের ১০৪টি খেলায় ৩০৮টি গোলের ঘটনাবহুল অসাধারণ ফুটবল উৎসব সাঙ্গ...

 

জলবায়ু সংকট : দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন

জলবায়ু সংকট : দুর্যোগ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগ প্রয়োজন

বাংলাদেশের মানুষের কাছে বন্যা নতুন কোনো অভিজ্ঞতা নয়। কিন্তু সাম্প্রতিক সময়ে বৃহত্তর চট্টগ্রামের বিভিন্ন জেলা...

 

হারিয়ে যাচ্ছে দেশীয় বীজ

হারিয়ে যাচ্ছে দেশীয় বীজ

বাংলাদেশের কৃষি ও খাদ্য নিরাপত্তার অন্যতম ভিত্তি দেশীয় বীজ। কিন্তু হাইব্রিড বীজের ব্যাপক ব্যবহারের কারণে বহু...

 

কুমিল্লায় বটগাছের শিকড়ে ৩০০ বছরের মসজিদ

কুমিল্লায় বটগাছের শিকড়ে ৩০০ বছরের মসজিদ

কুমিল্লা সদর উপজেলার মাঝিগাছা গ্রামে প্রায় ৩০০ বছর ধরে নীরবে দাঁড়িয়ে আছে রহস্যঘেরা এক প্রাচীন মসজিদ। বিশাল...

 

কিছু বিষয়ে অন্য মাজহাবের মতানুসারে আমল করা যাবে?

কিছু বিষয়ে অন্য মাজহাবের মতানুসারে আমল করা যাবে?

প্রাজ্ঞ আলেমরা বলেন, চার মাজহাবের কোনো একটি মাজহাবের অনুসারী হয়ে বিশেষ মাসআলায় অন্য মাজহাবের অনুসরণ করা জায়েজ।...

 
আটক রাসেলের জাওয়াহিরির অডিওবার্তা প্রচারের স্বীকারোক্তি | কালের কণ্ঠ