বাংলাদেশ শিশু একাডেমির উদ্যোগে সারা দেশে উপজেলা পর্যায়ে মৌসুমি প্রতিযোগিতা ৪ সেপ্টেম্বর শুরু হবে। চট্টগ্রাম জেলা শিশু একাডেমিতে জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ৪ ও ৫ সেপ্টেম্বর উপজেলা পর্যায়ে, ৭ ও ৮ সেপ্টেম্বর জেলা পর্যায়ে, ১০ ও ১১ সেপ্টেম্বর বিভাগীয় পর্যায়ে ও ১৪ ও ১৫ সেপ্টেম্বর জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ১৬ সেপ্টেম্বর রাজধানীতে শিশু একাডেমি মিলনায়তনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।