• ই-পেপার

চলচ্চিত্র

অবিচার

অন্তর্জাল

দ্য এজেন্সি সিজন ২

দ্য এজেন্সি সিজন ২
‘দ্য এজেন্সি সিজন ২’ সিরিজের দৃশ্য

অ্যামাজন প্রাইম ভিডিও ও প্যারামাউন্ট প্লাসে গতকাল এসেছে গোয়েন্দা সিরিজটির দ্বিতীয় সিজন। মাইকেল ফাসবেন্ডার আবারও সিআইএ অপারেটিভ মার্টিয়ানের ভূমিকায় ফিরেছেন। বহু বছর গোপন পরিচয়ে কাজ করার পর তাকে লন্ডনে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। ফিরে এসে তিনি আবিষ্কার করেন, অতীত পরিচয়কে পেছনে ফেলে আসা হয়তো তার পক্ষে আর সম্ভব নয়। মাইকেল ফাসবেন্ডারের সঙ্গে অভিনয়ে আরো আছেন জোডি টার্নার-স্মিথ, জেফরি রাইট প্রমুখ।

টিভি হাইলাইটস

ট্র্যাপড ইন তিউনিসিয়া

ট্র্যাপড ইন তিউনিসিয়া

ইউরোপে অভিবাসনের উদ্দেশ্যে তিউনিসিয়ায় অবস্থান করছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। প্রাকৃতিক প্রতিকূলতা ও কর্তৃপক্ষের বাধার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। তাদের নিয়ে আল-জাজিরার পিপল অ্যান্ড পাওয়ার-এর আজকের পর্ব ট্র্যাপড ইন তিউনিসিয়া, দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

চৌধুরী বাড়ির মেয়ে

চৌধুরী বাড়ির মেয়ে
‘চৌধুরী বাড়ির মেয়ে’ নাটকের দৃশ্য

রাত ৮টায় আরটিভিতে রয়েছে নির্বাচিত একক নাটক চৌধুরী বাড়ির মেয়ে। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে শামিম হাসান সরকার, তানিয়া বৃষ্টি, রকি খান, মারিয়া, জ্যোতি প্রমুখ। গত বছরের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।

আরো খবর

আরো খবর

আত্মহত্যার প্ররোচনায় করা মামলায় কারাগারে আটক ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া [জাহের আলভী] তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছে ডিবি পুলিশ। গতকাল মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক আব্দুল মালেক এই রিমান্ড আবেদন করেন।

হিজাব ছাড়া দেশাত্মবোধক গান পরিবেশন করায় কঠোর শাস্তির মুখে পড়েছেন ইরানের তরুণ সংগীতশিল্পী পারাস্তু আহমাদি। দেশটির আদালত তাকে ৭৪টি বেত্রাঘাতের নির্দেশ দেওয়ার পাশাপাশি দুই বছরের জন্য সংগীতচর্চা থেকে নিষিদ্ধ করেছেন। একই সঙ্গে তাঁর বিদেশ ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।