• ই-পেপার

টিভি হাইলাইটস

দ্য বটম লাইন

অন্তর্জাল

হাজব্যান্ডস ইন অ্যাকশন

হাজব্যান্ডস ইন অ্যাকশন
‘হাজব্যান্ডস ইন অ্যাকশন’ ছবির দৃশ্য

অ্যামাজন প্রাইম ভিডিওতে আজ এসেছে দক্ষিণ কোরিয়ান অ্যাকশন-কমেডি ছবিটি। এক নিবেদিতপ্রাণ মাদকবিরোধী গোয়েন্দা এবং এক পশু চিকিৎসককে নিয়ে গল্প। তারা আবার একই নারীর সাবেক ও বর্তমান স্বামী। বিপজ্জনক এক অপরাধচক্রের কবলে পড়ে তাদের সেই স্ত্রী ও মেয়ে। পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে তাদের উদ্ধারে নামতে বাধ্য হয় স্বামীদ্বয়।

চলচ্চিত্র

শান

শান
সিয়াম ও পূজা চেরী

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, তাসকিন রহমান, মিশা সওদাগর। পরিচালক এম রাহিম। আরটিভি, দুপুর ২টা ১০ মিনিট।

গল্পসূত্র : মানবপাচার রোধে অবসরপ্রাপ্ত এক সচিবকে প্রধান করে কমিটি করে সরকার। শত্রুদের হামলার মুখে পড়ে সচিব। তাকে বাঁচাতে এগিয়ে আসে নতুন পুলিশ অফিসার শান। জানতে পারে মানবপাচারে জড়িত ভস্কো গ্রুপের লোকজন এই হামলা চালায়। ঘটনাক্রমে গায়িকা রিয়ার সঙ্গে পরিচয় হয় শানের। একে অন্যের প্রেমে পড়ে। এর মধ্যেই মানবপাচার চক্রের হোতার সন্ধান পায় শান।

টিভি হাইলাইটস

অভিবাসন যখন আশীর্বাদ

অভিবাসন যখন আশীর্বাদ

ইউরোপের জনসংখ্যা ক্রমেই বয়স্ক হয়ে উঠছে, অন্যদিকে আফ্রিকার জনসংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বব্যাপী জনসংখ্যার নাটকীয় পতনের মুখে অভিবাসন কিভাবে বিশ্বের জনসংখ্যাগত ও সামাজিক বাস্তবতাকে নতুনভাবে রূপ দিচ্ছে, তা অনুসন্ধান করা হয়েছে প্রামাণ্যচিত্র দ্য পপুলেশন বাস্ট : দ্য গ্রেট মাইগ্রেশন-এ। দেখুন আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে।

টিভি হাইলাইটস

খুশবু

খুশবু
‘খুশবু’ ধারাবাহিক নাটকের দৃশ্য

দীপ্ত টিভিতে প্রতিদিন সন্ধ্যা ৭টা ৩০ মিনিট ও রাত ১০টা ৩০ মিনিটে প্রচারিত হচ্ছে মেগাসিরিজ খুশবু। পরিচালক সাজ্জাদ সুমন। অভিনয়ে ফজলুর রহমান বাবু, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, মাইমুনা ফেরদৌস মম, সামিরা খান, মিষ্টি ঘোষ, সাকিব হোসাইন, সায়র নিয়োগী, শেখ ফারিয়া হোসেন, মারিয়া মউ প্রমুখ।

 

দ্য বটম লাইন | কালের কণ্ঠ