অ্যামাজন প্রাইম ভিডিওতে আজ এসেছে দক্ষিণ কোরিয়ান অ্যাকশন-কমেডি ছবিটি। এক নিবেদিতপ্রাণ মাদকবিরোধী গোয়েন্দা এবং এক পশু চিকিৎসককে নিয়ে গল্প। তারা আবার একই নারীর সাবেক ও বর্তমান স্বামী। বিপজ্জনক এক অপরাধচক্রের কবলে পড়ে তাদের সেই স্ত্রী ও মেয়ে। পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ভুলে তাদের উদ্ধারে নামতে বাধ্য হয় স্বামীদ্বয়।
টিভি হাইলাইটস
খুশবু
অন্তর্জাল
হাজব্যান্ডস ইন অ্যাকশন

চলচ্চিত্র
শান

অভিনয়ে সিয়াম, পূজা চেরী, তাসকিন রহমান, মিশা সওদাগর। পরিচালক এম রাহিম। আরটিভি, দুপুর ২টা ১০ মিনিট।
গল্পসূত্র : মানবপাচার রোধে অবসরপ্রাপ্ত এক সচিবকে প্রধান করে কমিটি করে সরকার। শত্রুদের হামলার মুখে পড়ে সচিব। তাকে বাঁচাতে এগিয়ে আসে নতুন পুলিশ অফিসার শান। জানতে পারে মানবপাচারে জড়িত ভস্কো গ্রুপের লোকজন এই হামলা চালায়। ঘটনাক্রমে গায়িকা রিয়ার সঙ্গে পরিচয় হয় শানের। একে অন্যের প্রেমে পড়ে। এর মধ্যেই মানবপাচার চক্রের হোতার সন্ধান পায় শান।
টিভি হাইলাইটস
অভিবাসন যখন আশীর্বাদ

ইউরোপের জনসংখ্যা ক্রমেই বয়স্ক হয়ে উঠছে, অন্যদিকে আফ্রিকার জনসংখ্যা দ্রুত বাড়ছে। বিশ্বব্যাপী জনসংখ্যার নাটকীয় পতনের মুখে অভিবাসন কিভাবে বিশ্বের জনসংখ্যাগত ও সামাজিক বাস্তবতাকে নতুনভাবে রূপ দিচ্ছে, তা অনুসন্ধান করা হয়েছে প্রামাণ্যচিত্র ‘দ্য পপুলেশন বাস্ট : দ্য গ্রেট মাইগ্রেশন’-এ। দেখুন আল জাজিরায় দুপুর ১২টা ৩০ মিনিটে।
আরো খবর

■ কক্সবাজারে বাইক দুর্ঘটনায় আহত হয়েছিলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান। গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।
■ স্ত্রী আফরা ইবনাত ইকরা আত্মহত্যার প্ররোচনায় অভিযোগে করা মামলায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জাহের আলভী ওরফে মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়াকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিনের আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন আলভী।
■ হলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ডাভেইগ চেজ আর নেই। মাত্র ৩৫ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন ‘দ্য রিং’-এর সামারা মর্গান এবং ডিজনির ‘লিলো অ্যান্ড স্টিচ’-এর লিলো চরিত্রের এই তারকা। দীর্ঘদিনের ম্যানেজার ও ঘনিষ্ঠ বন্ধু জন রায়ান জুনিয়র তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন ডাভেইগ।
