অ্যামাজন প্রাইম ভিডিও ও প্যারামাউন্ট প্লাসে গতকাল এসেছে গোয়েন্দা সিরিজটির দ্বিতীয় সিজন। মাইকেল ফাসবেন্ডার আবারও সিআইএ অপারেটিভ মার্টিয়ানের ভূমিকায় ফিরেছেন। বহু বছর গোপন পরিচয়ে কাজ করার পর তাকে লন্ডনে ফিরে আসার নির্দেশ দেওয়া হয়। ফিরে এসে তিনি আবিষ্কার করেন, অতীত পরিচয়কে পেছনে ফেলে আসা হয়তো তার পক্ষে আর সম্ভব নয়। মাইকেল ফাসবেন্ডারের সঙ্গে অভিনয়ে আরো আছেন জোডি টার্নার-স্মিথ, জেফরি রাইট প্রমুখ।
বদলে যাওয়া বিটিভির হালচাল
- যখন যে সরকার, বাংলাদেশ টেলিভিশন [বিটিভি] তার—এটাই যেন রাষ্ট্রীয় চ্যানেলটির অলিখিত নিয়ম। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশের সব সেক্টরের মতো নিয়ম মেনে খোলস বদলেছে বিটিভিও। কতটা বদলাল? তার খতিয়ান তুলে ধরেছেন কামরুল ইসলাম
অন্তর্জাল
দ্য এজেন্সি সিজন ২

চলচ্চিত্র
অবিচার

অভিনয়ে মিঠুন চক্রবর্তী, রোজিনা, উৎপল দত্ত। পরিচালনা শক্তি সামন্ত ও হাসান ইমাম। সকাল ১০টা ১৫ মিনিট, দীপ্ত টিভি।
গল্পসূত্র : নদীতে মাছ ধরে মহেশের আড়তে বিক্রি করে ঘনশ্যাম। মহেশ লোভী প্রকৃতির, তার কাছে মাছ বেচে খুব একটা লাভ হয় না। বশিরউদ্দিনের কাছে মাছ বেচার সিদ্ধান্ত নেয় ঘনশ্যাম। কদমকে ভালোবাসে ঘনশ্যাম। কদমের ইজ্জতহানির চেষ্টা করে মহেশ। কিন্তু আদালতে ঘনশ্যামের বিরুদ্ধে জবানবন্দি দেয় কদম।
টিভি হাইলাইটস
ট্র্যাপড ইন তিউনিসিয়া

ইউরোপে অভিবাসনের উদ্দেশ্যে তিউনিসিয়ায় অবস্থান করছেন বিভিন্ন দেশের অভিবাসীরা। প্রাকৃতিক প্রতিকূলতা ও কর্তৃপক্ষের বাধার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে তারা। তাদের নিয়ে আল-জাজিরার ‘পিপল অ্যান্ড পাওয়ার’-এর আজকের পর্ব ‘ট্র্যাপড ইন তিউনিসিয়া’, দেখা যাবে রাত ১০টা ৩০ মিনিটে।
টিভি হাইলাইটস
চৌধুরী বাড়ির মেয়ে

রাত ৮টায় আরটিভিতে রয়েছে নির্বাচিত একক নাটক ‘চৌধুরী বাড়ির মেয়ে’। রচনা অনামিকা মণ্ডল, পরিচালনা সোহেল হাসান। অভিনয়ে শামিম হাসান সরকার, তানিয়া বৃষ্টি, রকি খান, মারিয়া, জ্যোতি প্রমুখ। গত বছরের নাটকটি আজ আবার দেখাবে চ্যানেলটি।
