• ই-পেপার

কাউখালী

বর্ষা এলেই নির্ঘুম রাত কাটে ২১ পরিবারের

  • প্রতি বর্ষায় পাহাড়ি ঢলে প্লাবিত হচ্ছে ঘরগুলো

মাজারে দানবাক্সের টাকা ফের গণনার সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, সিলেট
মাজারে দানবাক্সের টাকা ফের গণনার সিদ্ধান্ত

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সের টাকা ফের প্রকাশ্যে গণনার সিদ্ধান্ত হয়েছে। মাজারের আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে সম্প্রতি গঠিত উচ্চ পর্যায়ের কমিটির তত্ত্বাবধানে আগামী শনিবার (১১ জুলাই) প্রকাশ্যে গণনার এ কার্যক্রম অনুষ্ঠিত হবে। কমিটির সদস্য ও সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার দুপুর ১২টায় মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে দানবাক্স খুলে অর্থ গণনা করা হবে। এ কার্যক্রমের প্রস্তুতি চূড়ান্ত করতে বৃহস্পতিবার বিকেল ৪টায় কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শাহজালাল (রহ.)-এর দরগায় এ নিয়ে ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে মাজারে দানের অর্থ গণনা করা হবে।

 

পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

লক্ষ্মীপুর প্রতিনিধি
পানিতে ডুবে প্রাণ গেল ২ শিশুর

লক্ষ্মীপুরের রামগতিতে পুকুরের পানিতে ডুবে মায়েশা আক্তার (৩) ও মুজাহিদুল ইসলাম (৩) নামের দুই শিশু মারা গেছে। তারা আপন চাচাতো ভাই-বোন। গতকাল বুধবার উপজেলার চর রমিজ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খন্দকারপাড়ায় দুর্ঘটনাটি ঘটে। নিহত মায়েশা খন্দকার প্রবাসী মো. রিয়াজের মেয়ে এবং মুজাহিদ টাইলস মিস্ত্রি মো. মনজুরের ছেলে। চর রমিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজাহিদুল ইসলাম দিদার বলেন, ঘটনাটি দুঃখজনক। একজনকে বাঁচাতে গিয়ে আরেকজন মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার মাসুদ জাহান জানান, পানিতে পড়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছে। দুজনই মারা গেছে। রামগতি থানার ওসি লিটন দেওয়ান বলেন, পানিতে ডুবে দুই শিশু মারা গেছে শুনেছি।

 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

আঞ্চ‌লিক প্রতিনিধি, কুড়িগ্রাম
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম (৬০)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গেলে আবু সাইয়েদ বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তাঁকে উদ্ধার করতে এগিয়ে যান তাঁর স্ত্রী রাবেয়া বেগম। স্বামীকে ছাড়ানোর চেষ্টা করতে গিয়ে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদের মৃত্যু হয়। পরে তাঁর স্ত্রীও মারা যান। খবর পেয়ে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। প্রাথমিক সুরতহাল শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

মেঘনায় কার্গোডুবি

চাঁদপুর প্রতিনিধি
মেঘনায় কার্গোডুবি

চাঁদপুরের ত্রিনদীর মোহনায় উত্তাল মেঘনার ঘূর্ণিস্রোতে একটি কার্গো উল্টে ডুবে গেছে। এতে কার্গোতে থাকা প্রায় পাঁচ হাজার বস্তা ধান ও চাল পানিতে তলিয়ে যায়। এ ঘটনায় ব্যবসায়ীদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। গতকাল বুধবার সকালে চাঁদপুর শহরের পুরানবাজার এলাকার ত্রিনদীর মোহনায় এই দুর্ঘটনা ঘটে।

কার্গোচালক এরশাদ মাঝি জানান, পাবনা থেকে তিন হাজার ৫০০ বস্তা চাল ও এক হাজার ৫০০ বস্তা ধান নিয়ে কার্গোটি পুরানবাজার ঘাটের কাছে পৌঁছলে তীব্র ঘূর্ণিস্রোতে হেলে পড়ে।

এ সময় কার্গোতে থাকা পাঁচ থেকে ছয়জন শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হন। কার্গোটি ডাকাতিয়া নদীর পারে ভেড়ানোর চেষ্টা করা হলেও সেটি ডুবে যায়।