• ই-পেপার

শাহজালাল মাজারে ১২ সদস্যের কমিটি

বুথের ১৭ লাখ টাকা চুরি, প্রহরী গ্রেপ্তার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
বুথের ১৭ লাখ টাকা চুরি, প্রহরী গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে ইসলামী ব্যাংকের একটি এটিএম ও কালেকশন বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি করে পালিয়ে যাওয়া সিকিউরিটি গার্ডকে রংপুর থেকে শনিবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম আইয়ুব আলী (৫৬)। তাঁর কাছ থেকে চুরি যাওয়া টাকার ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা উদ্ধার করা হয়েছে। জানা গেছে, ২৪ জুন দুপুরে সীতাকুণ্ডের সোনাইছড়িতে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের একটি এটিএম ও কালেকশন বুথ খুলে আইয়ুব আলী টাকাগুলো সরিয়ে নিচ্ছেন।

 

ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম সজিব আলী (২৪)। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত সজিব আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।

ম্যাচ দেখতে না পেয়ে বিদ্যুৎ অফিস ভাঙচুর

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
ম্যাচ দেখতে না পেয়ে বিদ্যুৎ অফিস ভাঙচুর

নেত্রকোনার কেন্দুয়ায় লোডশেডিংয়ে আর্জেন্টিনার ম্যাচ দেখতে না পেয়ে ফুটবলপ্রেমীরা পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর করেছে। গতকাল রবিবার সকাল ৮টায় এই ঘটনা ঘটে। জানা যায়, রবিবার সকালে আর্জেন্টিনা বনাম জর্দান ফুটবল বিশ্বকাপ ম্যাচ চলাকালে বিদ্যুৎ না থাকায় উত্তেজিত ফুটবলপ্রেমীরা কেন্দুয়া বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. ফরিদ আহম্মেদ বলেন, রবিবার সকালে আর্জেন্টিনা বনাম জর্দানের মধ্যকার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কিছু উচ্ছৃঙ্খল যুবক অফিসে ভাঙচুরের ঘটনা ঘটায়। অফিস ভাঙচুরের ঘটনাটি মৌখিকভাবে থানাকে অবহিত করা হয়েছে।

আধিপত্য বিস্তার নিয়ে ১৫ থেকে ১৬ গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষ

আধিপত্য বিস্তার নিয়ে ১৫ থেকে ১৬ গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষ
আধিপত্য বিস্তার নিয়ে ১৫ থেকে ১৬ গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পাঁচ ঘণ্টাব্যাপী চলা এই সংঘর্ষে অর্ধশতাধিক ব্যক্তি আহত হন। গতকাল ফরিদপুরের ভাঙ্গায়। ছবি : কালের কণ্ঠ