রাজশাহী কলেজে মাস্টার্স শেষ বর্ষের ভাইভা পরীক্ষা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার হয়েছেন। তাঁর নাম সজিব আলী (২৪)। গতকাল রবিবার সকাল সাড়ে ১১টার দিকে কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সামনে থেকে শিক্ষার্থীরা তাঁকে আটক করে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তারকৃত সজিব আলী রাজশাহী মহানগরীর মতিহার থানার চর শ্যামপুর গ্রামের মুজাম্মেল হকের ছেলে। তিনি কাটাখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। জানা গেছে, সজিব আলী রাজশাহী কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী।
বুথের ১৭ লাখ টাকা চুরি, প্রহরী গ্রেপ্তার
ভাইভা দিতে এসে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা গ্রেপ্তার

ম্যাচ দেখতে না পেয়ে বিদ্যুৎ অফিস ভাঙচুর

নেত্রকোনার কেন্দুয়ায় লোডশেডিংয়ে আর্জেন্টিনার ম্যাচ দেখতে না পেয়ে ফুটবলপ্রেমীরা পল্লী বিদ্যুৎ অফিস ভাঙচুর করেছে। গতকাল রবিবার সকাল ৮টায় এই ঘটনা ঘটে। জানা যায়, রবিবার সকালে আর্জেন্টিনা বনাম জর্দান ফুটবল বিশ্বকাপ ম্যাচ চলাকালে বিদ্যুৎ না থাকায় উত্তেজিত ফুটবলপ্রেমীরা কেন্দুয়া বিদ্যুৎ অফিসে ভাঙচুরের ঘটনা ঘটিয়েছে। কেন্দুয়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) প্রকৌশলী মো. ফরিদ আহম্মেদ বলেন, রবিবার সকালে আর্জেন্টিনা বনাম জর্দানের মধ্যকার বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট চলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কিছু উচ্ছৃঙ্খল যুবক অফিসে ভাঙচুরের ঘটনা ঘটায়। অফিস ভাঙচুরের ঘটনাটি মৌখিকভাবে থানাকে অবহিত করা হয়েছে।
আধিপত্য বিস্তার নিয়ে ১৫ থেকে ১৬ গ্রামের বাসিন্দার মধ্যে সংঘর্ষ

এসি থেকে বের হলো কালনাগিনী সাপ

বরিশালে একটি বাসার বেডরুমের এসির ইনডোর ইউনিট থেকে চারটি কালনাগিনী সাপ উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে সামাজিক বন বিভাগের বরিশাল সদর রেঞ্জের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, ‘দুই জোড়া কালনাগিনী সাপ উদ্ধার করে আমাদের কাছে হস্তান্তর করা হয়। গতকাল রবিবার সকালে সাপগুলোকে বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে।’
গত শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে বরিশাল সদর উপজেলার কর্ণকাঠি গ্রামের বাসিন্দা জীবুল হক সেন্টুর বাড়ির এসি থেকে সাপগুলো উদ্ধার করা হয়। এই অভিযান পরিচালনা করেছেন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সদস্যরা।
বাড়ির মালিক জীবুল হক সেন্টু জানান, শুক্রবার রাতে তিনি এসির নিচের অংশে একটি সাপের লেজ দেখতে পান। পরে ৯৯৯-এ ফোন করলে এনিম্যাল লাভার্স অব পটুয়াখালীর সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়।
