সৌদি আরবে হৃদরোগ আক্রান্ত হয়ে মনির হোসেন (৪১) নামের এক বাংলাদেশি যুবক মারা গেছেন। গতকাল রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে আভা শহরে ঘটনাটি ঘটে। মনির হোসেন জেলার নবীনগর উপজেলার পৌর সদরের মাঝিকাড়া গ্রামের মৃত আছাব আলীর ছেলে। মনিরের বোন রাবিয়া আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমার ভাই মনির হোসেন সাত বছর আগে সৌদি আরব যায়। সে কাজের প্রয়োজনে সৌদি আরবের বিভিন্ন শহরে থাকত। তবে রবিবার স্থানীয় সময় ভোর ৫টার দিকে আভা শহরের একটি বাসায় হৃদরোগ আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার পথেই মৃত্যুর কোলে ঢলে পড়ে। খবর পেয়ে সৌদি আরবের পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখে। ভাইয়ের এক সহকর্মী সকালে আমাদের ফোন দিয়ে বিষয়টি জানায়।’
কসবায় স্টেশন মাস্টার ও অফিসে হামলা, গ্রেপ্তার ১
সৌদিতে হৃদরোগে বাংলাদেশির মৃত্যু

দুই দিনের রিমান্ডে সেই শিবির নেতা

ধর্ষণ ও ভ্রুণ নষ্টের অভিযোগে গ্রেপ্তার ইসলামী ছাত্রশিবিরের বহিষ্কৃত কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক জিসান মিয়া প্রধানের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার দুপুরে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ৩-এর বিচারক তৈয়ব উদ্দিন এই আদেশ দেন। াদীপক্ষের আইনজীবী মনির হোসাইন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন। আদালত সূত্র জানায়, গত ১১ জুন শিবির নেতা জিসান আহমেদ প্রধান নিখোঁজ হন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। পরদিন এ বিষয়ে দাউদকান্দি মডেল থানায় জিডি করা হয়। ওই দিন রাতে জেলার লাকসাম জংশন এলাকা থেকে অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। একই দিন রাতে দাউদকান্দি থানায় ২৫ বছর বয়সী এক বিধবা নারী তাঁর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।
গুলি করে যুবদল নেতা হত্যা, আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাকসুদুল হক চৌধুরী মাসুদকে হত্যার ঘটনায় মামলার আসামি আইয়ুব আলীকে গ্রেপ্তার করেছে র্যাব-৭। হত্যাকাণ্ডের পর ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে আইয়ুবকে ঘটনার সময় অস্ত্র হাতে দেখা গিয়েছিল। গত শনিবার সকালে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুপছড়ি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মামলার ৯ নম্বর আসামি মো. আইয়ুব আলী (৪৫)। তিনি রাউজান উপজেলার কদলপুর ইউনিয়নের শমসেরপাড়া এলাকার মৃত আব্দুল মোনাফের ছেলে। র্যাব জানায়, ১৩ জুন দুপুরে রাউজান উপজেলার পাহাড়তলী চৌমুহনী বাজারে গুলি করে হত্যা করা হয় রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে। এ ঘটনায় তাঁর বড় ভাই পেয়ারুল হক চৌধুরী রাউজান থানায় ১১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।
সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সদর ইউপি চেয়ারম্যান গ্রেনেড বাবু কর্তৃক সরকারি খাসজমি দখলের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হলেন চ্যানেল ওয়ানের রিপোর্টার আবু সাঈদ অপু। এ ঘটনায় প্রত্যক্ষদর্শী মিনারুল ইসলাম বাদী হয়ে কিশোরগঞ্জ থানায় ইউপি চেয়ারম্যানসহ ছয়জনের নামে একটি এজাহার দাখিল করেছেন।
স্থানীয় লোকজন জানায়, কিশোরগঞ্জ প্রধান বাজারের রাস্তাসংলগ্ন ৪০ শতাংশ জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তুলেছেন ইউপি চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেড বাবু। এ নিয়ে বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে জেলা প্রশাসকের কার্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। এ নিয়ে একটি অনুসন্ধানী রিপোর্ট করতে গেলে রিপোর্টার আবু সাঈদ অপু ও ক্যামেরাম্যান তাজুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা।
কিশোরগঞ্জ থানার ওসি লুত্ফর রহমান বলেন, ‘সাংবাদিককে হামলার ঘটনায় এজাহার পেয়েছি। মামলাপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
