রংপুরের হারাগাছ এলাকায় ফেসবুকে করা মন্তব্যকে নিয়ে ছাত্রশিবিরের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ইসলামী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চত করে হারাগাছ থানার পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন নাঈমুর রহমান নাঈম, সিরাজুল ইসলাম, রমজান আলী ও শরীফ মিজান। এ ঘটনায় আহত শিবিরকর্মী মো. আহসান হাবিব হারাগাছ থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, চরমোনাই মাহফিলে জিকিরের সময় অংশগ্রহণকারীদের আচরণ নিয়ে ফেসবুকে মন্তব্য করেন আহসান হাবিব। এর জেরে গত রবিবার সন্ধ্যায় আহসান হাবিবকে ডেকে নিয়ে মারধর করেন অভিযুক্তরা।

