• ই-পেপার

ডিএনসিসিতে ১৭৮ পদে বড় নিয়োগ, আবেদন শুরু ১৮ জুন

নিয়োগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা

অনলাইন ডেস্ক
নিয়োগ দিচ্ছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, থাকছে না বয়সসীমা
সংগৃহীত ছবি

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকিং প্রতিষ্ঠান মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসিতে (এমটিবি) ‘অ্যাসোসিয়েট/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগামী ২১ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। প্রার্থীকে অবশ্যই স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে।

প্রতিষ্ঠানের নাম : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)

বিভাগের নাম : স্পেশাল অ্যাসিট ম্যানেজমেন্ট
পদের নাম : অ্যাসোসিয়েট/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার
পদসংখ্যা : নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা : স্নাতক অথবা স্নাতকোত্তর
অভিজ্ঞতা : ৩ বছর
বেতন : আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন : ফুল টাইম
প্রার্থীর ধরন : নারী-পুরুষ
বয়স : নির্ধারিত নয়
কর্মস্থল : যেকোনো স্থান

আবেদনের নিয়ম : আগ্রহীরা এখানে ক্লিক করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময় : ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

জুনে প্রকাশ হচ্ছে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল

অনলাইন ডেস্ক
জুনে প্রকাশ হচ্ছে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল

চলতি মাসে ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে পারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে চাকরিপ্রার্থীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে।

পিএসসি সূত্রে জানা গেছে, ৪৭তম বিসিএসের মৌখিক পরীক্ষা (ভাইভা) এখন একেবারে শেষ পর্যায়ে রয়েছে। কমিশন বর্তমানে চূড়ান্ত ফলাফল তৈরির কারিগরি ও প্রশাসনিক কাজগুলো দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। জুনের মধ্যে চূড়ান্ত সুপারিশ তালিকা প্রকাশ করার লক্ষ্য নিয়ে কাজ করছে পিএসসি। একই সঙ্গে নিয়োগের দীর্ঘসূত্রতা কমিয়ে আনতে পিএসসি যে ‘ওয়ান বিসিএস, ওয়ান ইয়ার’ (বিজ্ঞপ্তি প্রকাশ থেকে চূড়ান্ত ফলাফল ১২ মাসের মধ্যে সম্পন্ন করা) রোডম্যাপ তৈরি করেছে, তা নিয়ে জোর প্রস্তুতি চলছে। পিএসসি জানিয়েছে, এই নতুন নীতিটি মূলত ৫০তম বিসিএস থেকে পুরোপুরি কার্যকর করা হবে।

এর আগে ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছিল, যাতে উত্তীর্ণ হয়েছিলেন ৩ হাজার ৬৩১ জন প্রার্থী। পরেবর্তী সময়ে মে মাস থেকে তাঁদের মৌখিক পরীক্ষা নেওয়া শুরু হয়।

এ বিসিএসে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে এবার মোট ৩,৬৮৮ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে ক্যাডার পদ রয়েছে ৩,৪৮৭টি এবং নন-ক্যাডার পদ রয়েছে ২০১টি। চলতি মাসেই চূড়ান্ত ফলাফল প্রকাশিত হলে সাড়ে তিন হাজারের বেশি প্রার্থীর ক্যাডার হওয়ার দীর্ঘদিনের স্বপ্নপূরণ হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত

অনলাইন ডেস্ক
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, আবেদন ২৮ জুন পর্যন্ত
ছবি : কালের কণ্ঠ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ৩টি পদে জনবল নিয়োগ দেবে। ৭ জুন সকাল ১০টা থেকে আবেদন শুরু হয়ে চলবে ২৮ জুন বিকেল ৪টা পর্যন্ত। এসএসসি ও এইচএসসি পাসেও এবার আবেদন করা যাবে।

পদের বিবরণ

আবেদন শুরু : ৭ জুন ২০২৬ তারিখ সকাল ১০টা

আবেদনের শেষ তারিখ : ২৮ জুন ২০২৬ তারিখ বিকেল ৪টা

আবেদন পদ্ধতি : অনলাইনে

চাকরির ধরন : স্থায়ী

প্রার্থীর ধরন : নারী-পুরুষ

কর্মস্থল : ঢাকা জেলায় কাজ করার মানসিকতা থাকা আবশ্যক।

বয়স : ৭ জুন ২০২৬ তারিখ ১৮-৩২ বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১-২ নং পদের জন্য ১১২ টাকা, ৩ নম্বর পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

নিয়োগ দেবে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়

অনলাইন ডেস্ক
নিয়োগ দেবে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়
সংগৃহীত ছবি

জনবল নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়। গত ৪ জুন প্রতিষ্ঠানটি ২ পদে (১৬তম গ্রেডে) ৯ কর্মী নিয়োগে এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৮ জুন থেকে আবেদন শুরু হয়ে চলবে ৭ জুলাই পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়

পদের নাম : অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক

পদসংখ্যা : ৮টি

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • এইচএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
  • স্প্রেডসিট, প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে

পদের নাম : হিসাব সহকারী

পদসংখ্যা : ১টি

বেতন স্কেল : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

আবেদনের যোগ্যতা

  • উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের ডিগ্রি থাকতে হবে
  • কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে
  • কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে
  • স্প্রেডসিট ও প্রেজেন্টেশনে দক্ষতা থাকতে হবে

চাকরির ধরন : পূর্ণকালীন (স্থায়ী)

কর্মস্থল : পটুয়াখালী

প্রার্থীর বয়স : ১৮-৩২ বছর (৭ জুলাই ২০২৬ তারিখে)

আবেদন ফি : টেলিটক প্রি-পেইড নম্বর থেকে সার্ভিস চার্জসহ আবেদন ফি বাবদ ১১২ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে এসএমএসসের মাধ্যমে জমা দিতে হবে;

বিস্তারিত দেখুন এখনে