• ই-পেপার

ভোলায় সওজের ১০ কোটি টাকার কাজে নয়ছয়

  • নিম্নমানের সামগ্রী ব্যবহার করায় এক সপ্তাহের ব্যবধানে উঠে যাচ্ছে কার্পেটিং

জাল সনদে প্রভাষক বেতন ফেরতের নির্দেশ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
জাল সনদে প্রভাষক বেতন ফেরতের নির্দেশ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়নে অবস্থিত বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক নাসরিন আক্তার তিনি ২০০৪ সালে এসএসসি ২০০৯ সালে এইচএসসি প্রাইভেট প্রতিষ্ঠান থেকে পাস করেন অনিয়মিত থাকায় তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্সে ভর্তি হওয়ার যোগ্যতা রাখেন না এর পরও তিনি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স পাস করেন বলে ভুয়া সনদ দেখান খোঁজ নিয়ে দেখা যায়, ২০১৩ সালে তিনি চৌধুরী ছবুরুন্নেছা মহিলা কলেজ থেকে সাধারণ ডিগ্রি পাস করেন অথচ জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স পাস সনদ দেখিয়ে এনটিআরসিএর সনদ জালিয়াতিসহ নানা প্রতারণার আশ্রয় নিয়ে চাকরি নেন নাসরিন আক্তার এমন অভিযোগ প্রমাণিত হওয়ায় শিক্ষা মন্ত্রণালয়ের পরিদর্শন নিরীক্ষা অধিদপ্তর তাঁর সনদ ভুয়া উল্লেখ করে সরকার থেকে প্রাপ্ত চার লাখ ২১ হাজার ৯২৮ টাকার বেতন ফেরত দিতে নির্দেশ দিয়েছে গত বছরের ১৫ ১৬ অক্টোবর সনদ যাচাই করে নাসরিন আক্তারের বিরুদ্ধে এই প্রতিবেদন দাখিল করা হয়

 

রোগীর কাছে টাকা দাবি নার্সকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
রোগীর কাছে টাকা দাবি নার্সকে অব্যাহতি

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবিকা (নার্স) মোর্শেদাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে শনিবার রাতে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয় জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার বিশারাবাড়ি এলাকার দুই শিশু আবদুল্লাহ () খাদিজাকে () বিড়ালে কামড় দিলে স্বজনরা তাদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে জলাতঙ্কের টিকা দেওয়ার সময় দায়িত্বরত নার্স মোর্শেদা আক্তার ২০০ টাকা দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা সরকারি হাসপাতালে এই টাকা দিতে অস্বীকৃতি জানালে ওই নার্স তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এক পর্যায়ে রোগী স্বজনদের কক্ষে আটকে রাখেন ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন মো. নোমান মিয়া বলেন, অভিযুক্ত নার্সকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে

 

নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি শুরু

নওগাঁ প্রতিনিধি
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তি শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর প্রথমবার নওগাঁ বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে আজ সোমবার থেকে দুটি বিভাগে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে গতকাল রবিবার জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর সমন্বিত ভর্তি পরীক্ষায় পছন্দক্রম মেধাক্রম অনুযায়ী , বি সি ইউনিটে বিভাগপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে রেজিস্ট্রার . মো. আলাউদ্দিন স্বাক্ষরিত একটি নোটিশ গত শনিবার জারি করা হয় ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের প্রাথমিক ভর্তি কার্যক্রম রবিবার দুপুর ১২টা থেকে ১০ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে সম্পন্ন করতে হবে ছাড়া পরীক্ষার মূল নম্বরপত্র, প্রয়োজনীয় কাগজপত্র পাঁচ হাজার টাকা প্রাথমিক ভর্তি ফি জমাদানের রসিদসহ একটি -ফোর সাইজের খামে সশরীরে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে শিক্ষার্থীদের থেকে ১১ জুন পর্যন্ত রেজিস্ট্রার অফিসের ৩১০ নম্বর কক্ষে কাগজপত্র জমা দিতে হবে

আমের মিষ্টি গন্ধে জমে উঠেছে বাজার

আমের মিষ্টি গন্ধে জমে উঠেছে বাজার
চাঁপাইনবাবগঞ্জ জেলার কানসাট আমের হাটে হরেক রকমের আমে ভরপুর। আমের মিষ্টি গন্ধে জমে উঠেছে বাজার। কিন্তু আমদানি অনুযায়ী ক্রেতা কম। আম নিয়ে তপ্ত রোদ আর বৃষ্টিতে ভিজে বসে আছেন আম চাষিরা। গত শনিবার দুপুরে কানসাট হাটে। ছবি : সালাহ উদ্দিন
ভোলায় সওজের ১০ কোটি টাকার কাজে নয়ছয় | কালের কণ্ঠ