• ই-পেপার

জামায়াত নেতাসহ আটক ১৭

দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
দুই নারীসহ চারজনকে কুপিয়ে জখম

জামালপুরের সরিষাবাড়ীতে জমির বিরোধকে কেন্দ্র করে দুই নারীসহ চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ উঠেছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার দুপুরে সাতজনের নাম উল্লেখ করে আজিজুর রহমান বাদী হয়ে থানায় মামলা করেন। জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার সাতপোয়া এলাকায় দীর্ঘদিন ধরে লাইলি বেগমের পরিবারের সঙ্গে প্রতিবেশী সুলতান মিয়ার পরিবারের দুই শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিরোধের এক পর্যায়ে অভিযুক্তরা লাঠিসোঁটা, রামদা ও দেশি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিত হামলা চালায়। আহতরা হলেন লাইলি বেগম (৫০), মালেকা বেগম (৫৫), আজিজুর রহমান (৪৫) ও মিন্টু মিয়া (৪২)। সরিষাবাড়ী থানার ওসি ইকবাল হোসেন জানান, এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে বুধবার দুপুরে লিখিত অভিযোগ পেয়েছি।

 

শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাতার মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাতার মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে শ্বশুরবাড়িতে আম পাড়তে গিয়ে গত মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি সাদুল্যাপুর উপজেলার মধ্য ভাঙ্গামোড় গ্রামের রশিদুল ইসলামের ছেলে এবং সুন্দরগঞ্জের পশ্চিম রামজীবন গ্রামের খংগুয়া ব্রিজ এলাকার মানিক মিয়ার জামাতা। স্থানীয়রা জানায়, শফিকুল ইসলাম মঙ্গলবার সন্ধ্যায় আম পাড়তে গাছে ওঠেন। এ সময় বাঁশের লাঠি দিয়ে আম পাড়ার চেষ্টা করলে লাঠিটি পাশ দিয়ে যাওয়া ১১ হাজার ভোল্টের বিদ্যুতের তারের সঙ্গে লেগে যায়। পরে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

 

 

পরিবেশ দিবসে চট্টগ্রামে হচ্ছে দৌড় প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
পরিবেশ দিবসে চট্টগ্রামে হচ্ছে দৌড় প্রতিযোগিতা

বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশের প্রায় এক হাজার ১০০ দৌড়বিদের অংশগ্রহণে চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১০ কিলোমিটার দৌড় প্রতিযোগিতা স্যাম বন্ড-সিআর ১০ কিলোমিটার ২০২৬। পরিবেশ রক্ষায় সচেতনতা তৈরির এই দৌড় প্রতিযোগিতার এবারের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে রান দ্য সিটি। আগামীকাল শুক্রবার নগরের সিআরবি এলাকার শিরীষতলায় অনুষ্ঠিত হবে এ আয়োজন। গতকাল বুধবার দুপুরে নগরের একটি রেস্তোরাঁয় মিট দ্য প্রেস অনুষ্ঠানে আয়োজক সংগঠন চট্টলা রানারসের সহপ্রতিষ্ঠাতা মুজিবুর রহমান মনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশের রানার এতে অংশ নেবে। বিভিন্ন বয়সভিত্তিক ক্যাটাগরিতে বিজয়ীদের জন্য অর্থ ও সম্মাননা পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। আগামীকাল ভোর ৫টা ৪৫ মিনিটে প্রতিযোগিতাটি শুরু হবে। মিট দ্য প্রেস অনুষ্ঠানে পর্বতারোহী ডা. বাবর আলী, স্যামুদা স্পেক-কেম লিমিটেডের চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।

টেকনাফে মার্কিন শিশুকে অপহরণ চেষ্টা, আটক ৩

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার
টেকনাফে মার্কিন শিশুকে অপহরণ চেষ্টা, আটক ৩

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশি বংশোদ্ভূত চার বছর বয়সী এক মার্কিন শিশুকে অপহরণের চেষ্টাকালে তিন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের সহকারী পরিচালক (আইন ও গণমাধ্যম) ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক। আটক ব্যক্তিরা হলেন টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার কেফায়েত উল্লাহ, নতুন পল্লানপাড়ার শাহাব উদ্দিন এবং একই এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আব্দুর রজব মিয়া। আ ম ফারুক বলেন, মঙ্গলবার দুপুরে টেকনাফ পৌরসভার নতুন পল্লানপাড়ায় চার বছর বয়সী মার্কিন নাগরিক শিশুটিকে একা পেয়ে কয়েকজন দুর্বৃত্ত অপহরণ করে নিয়ে যাচ্ছিল। এ সময় স্থানীয় লোকজন ঘটনাটি দেখতে পেয়ে অপহরণকারীদের ধাওয়া দেয়। এক পর্যায়ে পশ্চিম গোদারবিল এলাকায় অপহরণকারীদের আটক করতে সক্ষম হয় স্থানীয় লোকজন।

 

জামায়াত নেতাসহ আটক ১৭ | কালের কণ্ঠ