• ই-পেপার

গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল একেএস স্টিল

শিক্ষাঙ্গন

শিক্ষাঙ্গন

বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজিতে (বিইউএফটি) গতকাল শনিবার বিইউএফটি-এসআইসিআইপি কর্মসূচির আওতায় তৃতীয় ব্যাচের উদ্বোধন, প্রথম ও দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ এবং চাকরিমেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ফারুক হাসান। সভাপতিত্ব করেন বিইউএফটির উপাচার্য (মনোনীত) ড. ইঞ্জিনিয়ার আইয়ুব নবী খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিইউএফটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রিয়াজ বিন মাহমুদ, ডিইপিডির অতিরিক্ত সচিব সৈয়দা আমিনা ফাহমিন, শিন শিন গ্রুপের উপদেষ্টা টিম জাহিদ হোসেন, বিইউএফটির ভারপ্রাপ্ত উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলমগীর হোসাইন ও রেজিস্ট্রার রফিকুজ্জামান।

 

বিআইএইচএর সভাপতি নাসের, ওয়ালিদ সহসভাপতি নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক
বিআইএইচএর সভাপতি নাসের, ওয়ালিদ সহসভাপতি নির্বাচিত

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশনের (বিআইএইচএ) ২০২৬-২৮ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন নাসের রহমান এমপি এবং সহসভাপতি নির্বাচিত হয়েছেন আহমেদ ইউসুফ ওয়ালিদ।

গতকাল শনিবার প্রকাশিত নির্বাচন বোর্ডের এক সরকারি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈধ প্রার্থীর সংখ্যা নির্বাচিতব্য পদের সংখ্যার সমান হওয়ায় নির্বাচন বোর্ড তাঁদেরসহ মোট সাতজনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে।

দুসাই হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাসের রহমান সভাপতি এবং গেটওয়ে হসপিটালিটি অ্যান্ড রিয়েলটি ম্যানেজমেন্ট লিমিটেডের (দ্য ওয়ে ঢাকা) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইউসুফ ওয়ালিদ সহসভাপতি নির্বাচিত হন।

ট্রেড অর্গানাইজেশনস রুলস, ২০২৫-এর ২৪(১) বিধি অনুযায়ী নির্বাচন বোর্ড এ ঘোষণা দেয়। এ ছাড়া ২০২৬-২৮ মেয়াদের জন্য অ্যাসোসিয়েশনের পরিচালক হিসেবে আতিথেয়তা খাতের আরো পাঁচজন উদ্যোক্তা নির্বাচিত হয়েছেন।

তাঁরা হলেন—মেজর মো. শওকত হোসেন (অব.), পরিচালক, ম্যাপল লিফ হোটেলস অ্যান্ড রিসোর্ট লিমিটেড; আরিফুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট (গ্রিন প্ল্যানেট); আহমেদ হোসাইন, পরিচালক, ফার্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড; সাঈদ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, কোয়ালিটি হসপিটালিটি লিমিটেড (কিউ হোটেল ঢাকা) এবং রাশেদ মাহমুদ, ব্যবস্থাপনা পরিচালক, গ্রেস কক্স হোটেল অ্যান্ড রিসোর্টস (প্রা.) লিমিটেড।

শাহজালালের কার্গো এলাকায় আগুন

নিজস্ব প্রতিবেদক
শাহজালালের কার্গো এলাকায় আগুন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটসংলগ্ন কার্গো এলাকায় ফের অগ্নিকাণ্ড ঘটেছে। গতকাল শনিবার রাত ৯টা ২০ মিনিটের দিকে ময়লার স্তূপে এই আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে বিমানবন্দর ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ব্যবস্থা নেওয়ায় আগুন আশপাশে ছড়িয়ে পড়েনি।

ঢাকা রিজেন্সির সঙ্গে রিহ্যাবের সমঝোতা

ঢাকা রিজেন্সির সঙ্গে রিহ্যাবের সমঝোতা

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এবং ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। গতকাল শনিবার ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এই স্মারক সই হয়।

এই কৌশলগত অংশীদারির মাধ্যমে রিহ্যাবের সদস্য, কর্মী ও আইনগত নির্ভরশীল, এবং রিহ্যাব সচিবালয়ের কর্মকর্তা ও তাঁদের নির্ভরশীলরা পাঁচতারা মানের এই হোটেলে বছরব্যাপী বিশেষ আতিথেয়তামূলক সুবিধা উপভোগ করতে পারবেন। চুক্তি অনুযায়ী, উপকারভোগীরা হোটেলের রুম বুকিংয়ে (অ্যাকোমোডেশন) ৭০ শতাংশ পর্যন্ত ছাড় এবং খাবারের ক্ষেত্রে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি সুবিধা পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিহ্যাবের প্রেসিডেন্ট ড. আলী আফজাল, ভাইস প্রেসিডেন্ট (২) আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ, রিহ্যাব পরিচালক এ এস এম আবদুল গাফফার মিয়াজী ও হাবিবুর রহমান হাবিব। এ ছাড়া ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের পক্ষে উপস্থিত ছিলেন হোটেলের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান সিদ্দিকী ও উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সংবাদ বিজ্ঞপ্তি