রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ড ও ক্ষয়ক্ষতির মামলায় কিশোরগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য মো. আফজাল হোসেনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গতকাল সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। বহুল আলোচিত ওই অগ্নিকাণ্ডে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করা হয়। মামলাটির তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক মো. মাইনুল ইসলাম খান পুলক আসামিকে আদালতে হাজির করে এই আবেদন করেন।


