রাজধানীর তাঁতীবাজারের প্রাচীন শ্রীশ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দিরের শ্রীশ্রী জগন্নাথ দেবের ‘স্নানযাত্রা’ উৎসব আজ সোমবার। এ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভাতি আরতির মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হবে। এরপর শ্রীশ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে দুর্গাপূজা প্রাঙ্গণে স্থাপিত স্নানমঞ্চে নিয়ে যাওয়া হবে। সকাল ১০টায় পবিত্র স্নান শুরু হবে। এতে প্রতিবারের মতো এবারও সহস্রাধিক ভক্তরা প্রভু শ্রীশ্রী জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীকে স্নান করাবেন। দুপুর আড়াইটায় ভোগ আরতি হবে। সন্ধ্যায় সংগীতানুষ্ঠানের পর রাতের আরতির মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে। সংবাদ বিজ্ঞপ্তি


