• ই-পেপার

এমসিসির সম্মাননা : আজীবন সদস্যপদ পেলেন তামিম

বিশ্বকাপের মাঝেই নতুন ক্লাবে লেভানদোস্কি

ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের মাঝেই নতুন ক্লাবে লেভানদোস্কি
ছবি : রয়টার্স

লিওনেল মেসির পর এবার মার্কিন মুলুকে পাড়ি জমাচ্ছেন ইউরোপিয়ান ফুটবলের অন্যতম সেরা গোলমেশিন রবার্ট লেভানদোস্কি। খবর অনুযায়ী, গ্রীষ্মকালীন দলবদলে মেজর লিগ সকারের (এমএলএস) দল শিকাগো ফায়ারে যোগ দিতে যাচ্ছেন পোলিশ এই মহাতারকা।

ক্রীড়াভিত্তিক প্রভাবশালী গণমাধ্যম ‘দ্য অ্যাথলেটিক’-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৭ বছর বয়সী এই স্ট্রাইকার যুক্তরাষ্ট্রের ইস্টার্ন কনফারেন্সের ক্লাবটির সঙ্গে দুই বছরের একটি চুক্তিতে মৌখিকভাবে সম্মত হয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে এই চুক্তির মাধ্যমে এমএলএসের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার হতে যাচ্ছেন তিনি।

আসন্ন এই বিগ সাইনিং নিয়ে ইতিমধ্যেই রোমাঞ্চ ছড়িয়ে পড়েছে শিকাগো শিবিরে। চলতি মাসের শুরুর দিকে ক্লাবটির ফুটবল ডিরেক্টর ও প্রধান কোচ গ্রেগ বেরহাল্টার গণমাধ্যমকে জানান, তারা বিশ্বমানের তারকাদের ডেরায় ভেড়াতে মরিয়া।

তিনি বলেন, ‘আমরা মনে করি লেভানদোস্কির মতো মাপের একজন ফুটবলারকে পাওয়া শুধু আমাদের ক্লাবের জন্যই নয়, বরং গোটা মার্কিন লিগের জন্যই এক বিরাট প্রাপ্তি।’

পোলিশ ফরোয়ার্ডের সামর্থ্যের ওপর পূর্ণ আস্থা রেখে কোচ আরো বলেন, ‘খেলার মাঠে দক্ষতার বিচারে আমরা তাকে লিওনেল মেসির সমপর্যায়ের মনে করি। শিকাগো শহরের ফুটবলপ্রেমীদের জন্য এটি হবে দারুণ এক উপহার।’

ওয়ারশতে জন্ম নেওয়া এই গোলমেশিনের ক্যারিয়ারের পরিসংখ্যানও চোখধাঁধানো। জ্নিকজ প্রুশকোভ ও লেখ পোজনান দিয়ে শুরু করে বরুসিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ এবং বার্সেলোনার মতো ইউরোপের শীর্ষ ক্লাব মাতানো লেভার নামের পাশে রয়েছে ৯০০-রও বেশি ম্যাচে অবিশ্বাস্য ৬৬২টি গোল। দীর্ঘ ক্লাব ক্যারিয়ারে ট্রফি ক্যাবিনেটে পুরেছেন ৩৩টি বড় শিরোপা। এবার সেই সব কীর্তি বগলদাবা করেই ‘উইন্ডি সিটি’ খ্যাত শিকাগোতে পা রাখছেন তিনি।

আন্তর্জাতিক মঞ্চেও পোল্যান্ডের ফুটবল ইতিহাসের অবিসংবাদিত নায়ক লেভানডফস্কি। দেশের জার্সিতে ১৬৭ ম্যাচে সর্বোচ্চ ৮৯টি গোল করার রেকর্ড রয়েছে তার ঝুলিতে। ২০১৮ এবং ২০২২ বিশ্বকাপে নিজ দেশের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়া এই ফুটবলার এবার মার্কিন লিগে কেমন ঝড় তোলেন, এখন সেটাই দেখার অপেক্ষায় ফুটবলবিশ্ব।

গোলবিহীন প্রথমার্ধ শেষ করল কানাডা-দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক
গোলবিহীন প্রথমার্ধ শেষ করল কানাডা-দক্ষিণ আফ্রিকা
ছবি : রয়টার্স

হারলেই বিদায়-এমন সমীকরণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে শেষ ষোলোর টিকিট কাটতে লড়াই করছে কানাডা ও দক্ষিণ আফ্রিকা।

প্রথমার্ধে দুই দলই বেশ কিছু সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি কেউই। এতে গোলশূন্য প্রথমার্ধ শেষে বিরতিতে গেছে দুই দল।

এরমধ্যে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে প্রায় গোল পেয়েই গিয়েছিল কানাডা। তবে অব্রে মরিবার গোল লাইন ক্লিয়ারেন্সে সে যাত্রায় রক্ষা পায় দক্ষিণ আফ্রিকা।

এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল কানাডা ও দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে ডারবানে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আফ্রিকান দলটি।  

কানাডা-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়েই শুরু বিশ্বকাপের নকআউট পর্ব

ক্রীড়া ডেস্ক
কানাডা-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়েই শুরু বিশ্বকাপের নকআউট পর্ব
ছবি : রয়টার্স

গ্রুপ পর্বের রোমাঞ্চ আর সব হিসাব-নিকাশ শেষে কানাডা-দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়েই শুরু হল বিশ্বকাপের নকআউট পর্ব। আজ সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১টায় মাঠে নেমেছে এই দুই দল। 

হারলেই বিদায়-এমন সমীকরণে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে শেষ ষোলোর টিকিট কাটতে লড়াই করছে দুই দল।

এর আগে মাত্র একবারই মুখোমুখি হয়েছিল কানাডা ও দক্ষিণ আফ্রিকা। ২০০৭ সালে ডারবানে অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে কানাডাকে ২-০ গোলে হারিয়েছিল আফ্রিকান পরাশক্তিরা।

সেমিফাইনালে অস্ট্রেলিয়া, বিশ্বকাপ-স্বপ্ন শেষ ভারতের মেয়েদের

ক্রীড়া ডেস্ক
সেমিফাইনালে অস্ট্রেলিয়া, বিশ্বকাপ-স্বপ্ন শেষ ভারতের মেয়েদের
সংগৃহীত ছবি

২০ ওভারে ১৭০ রান কম হয়ে গেল। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্যায়ে যাত্রার সমাপ্তি ঘটল। আর এতেই বিশ্বকাপ-স্বপ্ন ভঙ্গ হলো ভারতের মেয়েদের। ৬ উইকেটে কার্যত অনায়াসে ম্যাচ জিতে নিল শেন ওয়ার্নের দেশের প্রমীলা বাহিনী। ফলে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে উঠল তারা। অন্যদিকে ‘এ’ গ্রুপের দ্বিতীয় দল হিসেবে শেষ চারে উঠল দক্ষিণ আফ্রিকা।

এদিন টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতের অধিনায়ক হারমনপ্রীত কৌর। নির্ধারিত ২০ ওভারে ভারত সংগ্রহ করে ১৭০ রানের স্কোর। দলের পক্ষে অধিনায়ক গড়েন ২৭ বলে ৫৬ রানের দুর্দান্ত এক ইনিংস। এ ছাড়া স্মৃতি মান্ধানা (৩৮) এবং শেফালি ভার্মা (৩৪) ভালো শুরু করলেও বড় সংগ্রহ গড়তে তা যথেষ্ট ছিল না।

১৭১ রানের লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া শুরুতেই কিছুটা চাপে পড়লেও এলিস পেরি এবং অ্যাশলে গার্ডনারের ব্যাটে জয়ের পথ খুঁজে পায়। পেরি ৩৮ বলে ৫৬ রান করে। আর গার্ডনার ২৯ বলে ৫৩ রান করে অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন। অস্ট্রেলিয়া ১৯ ওভারেই ৪ উইকেট হারিয়ে ১৭২ রান তুলে ম্যাচ শেষ করে দেয়।

এই পরাজয়ের ফলে ভারতের সেমিফাইনালের স্বপ্ন ভেঙে গেছে। অন্যদিকে, এই জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনালের টিকিট পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

ফাইনালে উঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ নারী দলের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। আর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা।