• ই-পেপার

নিরাপত্তা বেষ্টনী না থাকায় ঝুঁকি নিয়ে চলছে পথচারীরা

খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

খুলনা অফিস
খুলনায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ আজ

গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন দাবিতে খুলনা সার্কিট হাউস মাঠে আজ শনিবার ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। দুপুর ২টায় এই সমাবেশ শুরু হওয়ার কথা।

সমাবেশ সফল করতে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য (এমপি) মিয়া গোলাম পরওয়ারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

‘সংস্কারের প্রশ্নে সরকারকে ছাড় নয়’

বাগেরহাট প্রতিনিধি
‘সংস্কারের প্রশ্নে সরকারকে ছাড় নয়’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান সরকার রাষ্ট্র সংস্কার করছে না। এ জন্য আমরা মাঠে নেমেছি। সংস্কারের প্রশ্নে এই সরকারকে আমরা বিন্দুমাত্র ছাড় দেব না। বিএনপি সরকার যদি দেশের ৭৫ শতাংশ মানুষের মতামতকে প্রত্যাখ্যান করে, তাহলে তাদের পতন হতেও বেশি সময় লাগবে না। গতকাল শুক্রবার বাগেরহাটে খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতের আগে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

খাল খনন পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জ প্রতিনিধি
খাল খনন পরিদর্শনে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

মুন্সীগঞ্জের মিরকাদিমের ঐতিহ্যবাহী নয়নের খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্থিতিতে এই খাল খননের কাজ শুরু হয়। এ সময় প্রতিমন্ত্রী বলেন, মিরকাদিমের নয়নের খালটি প্রায় ২৫ বছর ধরে কোনো খনন কিংবা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়নি। আমরা উন্নয়নের অনেক বড় কথা শুনেছি। বড় গল্প শুনেছি। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল ও নদী পুনঃখনন করা হবে, সেই তালিকায় এই খালটি অন্তর্ভুক্ত করা রয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে এই খালটি জরুরিভাবে খনন করা প্রয়োজন। এখানে অনেক ময়লা-আবর্জনা। একসময় এই খালে বড় বড় নৌযান চলাচল করত। মানুষ চাল, ডাল নিয়ে মিরকাদিম বন্দরে যাওয়া-আসা করত এই খালের ওপর দিয়ে।

আসিফ মাহমুদ

আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়

নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগ দেশের রাজনীতিতে প্রাসঙ্গিক নয়

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের রাজনীতিতে আওয়ামী লীগ এখন আর ততটা প্রাসঙ্গিক নয়। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম ও জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে। আমি মনে করি, আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ও জনগণ সেটা প্রতিরোধ করবে। আলাদা করে কর্মসূচি দেওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। গতকাল শুক্রবার পুরান ঢাকার হোসেনি দালানে পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আসিফ।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশা ব্যক্ত করে বলেন, এবার আশুরার অনুষ্ঠানমালা ও কর্মসূচিগুলো সব নিরাপত্তা রক্ষা বাহিনীর সহযোগিতায় এবং ব্যবস্থাপনায় যাঁরা আছেন, তাঁদের পরিশ্রমের ফলে কোনো ধরনের দুর্ঘটনা বা খারাপ ঘটনা ছাড়াই খুব সুন্দরভাবে সম্পন্ন হবে।

এই ধরনের কর্মসূচির ক্ষেত্রে সরকারের আরো বড় পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। তিনি বলেন, যদি ভবিষ্যতে কোনো ধরনের সহযোগিতা প্রয়োজন হয়, জাতীয় নাগরিক পার্টি এবং আমরা সব সময় পাশে থাকব। তাদের যে অনুষ্ঠানগুলো আছে এবং তাদের যে বিশ্বাস আছে, সেটাকে আমরা যথেষ্ট সম্মান ও শ্রদ্ধার সঙ্গেই দেখতে চাই।