• ই-পেপার

হরমুজ বন্ধ, বিকল্প রুটে দেশে এলো ক্রুডের দ্বিতীয় চালান

খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী। তিনি ছিলেন জনগণের নেতা। তাঁকে দেশের মানুষ যেভাবে শেষবিদায় দিয়েছে, তা একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্যের বিষয়।

গতকাল শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার স্মরণে দেশনেত্রী শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন এসব কথা বলেন।

স্পিকার বলেন, বেগম জিয়া অনেক কষ্ট সহ্য করেছেন। তাঁকে মাফিয়া নেত্রী হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেননি। মনে হয় যে তিনি (বেগম জিয়া) জীবন্ত। এইমাত্র হয়তো এখনই একটু পরে এসে গাড়ি থেকে নামবেন। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা, তাঁকে আর দেখতে পাব না। তবে আশা করি, তিনি যে লিগ্যাসি রেখে গেছেন, জনগণকে যেভাবে অনুপ্রাণিত করে গেছেন, সেটি দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।

হাফিজ উদ্দিন বলেন, খালেদা জিয়ার পুত্রসন্তান তারেক রহমান আমাদের মাঝে আছেন। আমরা আশা করব, তিনি তাঁর পিতা-মাতার পথ অনুসরণ করে এই জাতিকে দিকনির্দেশনা দেবেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ন থাকে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে কেউ ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন-১ অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন-১ অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গত বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন-১। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।

আয়োজনটি সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এই ই-স্পোর্টস ইভেন্টটির আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইস্পোর্টস অ্যান্ড ইনোভেশন ক্লাব। সেগমেন্ট পার্টনার হিসেবে ছিল গোট ইস্পোর্টস এবং ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে ছিল হাইটেবিল

পুরো ইভেন্টটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব মডারেটর মো. আনিছুর রহমান এবং ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কো-মডারেটর ফারজানুল ইসলাম হিমেল। সংবাদ বিজ্ঞপ্তি

 

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চা দিবস পালন

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চা দিবস পালন

চা গড়ে মৈত্রী, ভাষা দেয় হৃদয়ের বন্ধন প্রতিপাদ্যকে সামনে রেখে চায়না দূতাবাস, শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় ও শান্ত-মারিয়াম হংহো কনফুসিয়াস ক্লাসরুম যৌথভাবে আন্তর্জাতিক চা দিবস পালন করেছে। দিবসটি উপলক্ষে গত বৃহস্পতিবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজধানীর উত্তরায় শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের কাউন্সেলর লি শাওপং। এ ছাড়া চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন ও ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট শিয়ে খাংজিয়া ও হোয়াং ওয়েনইয়্যান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্ত-মারিয়াম ফাউন্ডেশন ও সুন্দরবন কুরিয়ার সার্ভিসের চেয়ারম্যান ডা. মো. আহসানুল কবীর, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান চিত্রশিল্পী অধ্যাপক মোস্তাফিজুল হক, উপাচার্য প্রফেসর ড. মো. শাহ-ই-আলম, রেজিস্ট্রার ড. পাড় মশিয়ূর রহমান, শান্ত-মারিয়াম হংহো কনফুসিয়াস ক্লাসরুমের চীনা পরিচালক সহযোগী অধ্যাপক ওয়াং লিছিয়োং ও বাংলাদেশি পরিচালক প্রফেসর মহিউদ্দিন তাহের এবং বাংলাদেশে নিযুক্ত জ্যেষ্ঠ চীনা কূটনীতিক ও বাংলাদেশে অবস্থানরত চীনা সম্প্রদায়ের শীর্ষ প্রতিনিধিরা। সংবাদ বিজ্ঞপ্তি

সড়ক পরিবহন মন্ত্রী

ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার স্বস্তিদায়ক হবে

কুমিল্লা প্রতিনিধি
ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার স্বস্তিদায়ক হবে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেড় কোটি মানুষ ও এক কোটি কোরবানিযোগ্য পশুকে মাত্র তিন দিনে নির্বিঘ্নে, আরামদায়ক ও স্বস্তিতে পরিবহন করা একটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলোকে সমাধানের চেষ্টা করব। সবাই সহযোগিতা করলে, জনগণ সচেতন হলে ও প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে আশা করা যায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পারব।

গতকাল শুক্রবার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১৯ জনের পরিবারের মধ্যে চার কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোতে যাওয়া ঢাকা-খুলনা, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-আরিচা ও ঢাকা-রংপুর সড়কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বেশি চাপ, বেশি যান চলাচল করে এই সড়কে। অতএব এটা প্রাধান্য পাচ্ছে আমাদের কাছে। তিনি বলেন, আমাদের মহাসড়ক বিভাগের যে মহাপরিকল্পনা আছে, সেখানে আট লেনে উন্নীত করার জন্য প্রায় ৪০০ কিলোমিটার রাস্তা নির্ধারণ করেছি। এটা ২০৩১ সালের মধ্যে করতে চাই।