• ই-পেপার

শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে চা দিবস পালন

খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী : স্পিকার

নিজস্ব প্রতিবেদক
খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়া ছিলেন সাধারণ মানুষের নেত্রী। তিনি ছিলেন জনগণের নেতা। তাঁকে দেশের মানুষ যেভাবে শেষবিদায় দিয়েছে, তা একজন রাজনৈতিক নেতার জন্য পরম আরাধ্যের বিষয়।

গতকাল শুক্রবার জাতীয় সংসদের এলডি হলে বেগম খালেদা জিয়ার স্মরণে দেশনেত্রী শীর্ষক স্মৃতি বর্ষপঞ্জির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন এসব কথা বলেন।

স্পিকার বলেন, বেগম জিয়া অনেক কষ্ট সহ্য করেছেন। তাঁকে মাফিয়া নেত্রী হাসপাতালে একটা চিকিৎসা পর্যন্ত দেননি। মনে হয় যে তিনি (বেগম জিয়া) জীবন্ত। এইমাত্র হয়তো এখনই একটু পরে এসে গাড়ি থেকে নামবেন। আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক অভিজ্ঞতা, তাঁকে আর দেখতে পাব না। তবে আশা করি, তিনি যে লিগ্যাসি রেখে গেছেন, জনগণকে যেভাবে অনুপ্রাণিত করে গেছেন, সেটি দীর্ঘদিন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে অতন্দ্র প্রহরীর মতো কাজ করবে।

হাফিজ উদ্দিন বলেন, খালেদা জিয়ার পুত্রসন্তান তারেক রহমান আমাদের মাঝে আছেন। আমরা আশা করব, তিনি তাঁর পিতা-মাতার পথ অনুসরণ করে এই জাতিকে দিকনির্দেশনা দেবেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে অক্ষুণ্ন থাকে। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব যাতে কেউ ক্ষুণ্ন করতে না পারে, সে জন্য আমরা ঐক্যবদ্ধভাবে তাঁর নেতৃত্বে বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। এই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন-১ অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন-১ অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে গত বুধবার উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে প্রেসিডেন্সি ইস্পোর্টস ম্যানিয়া সিজন-১। দিনব্যাপী এই আয়োজনে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ইস্পোর্টস টুর্নামেন্টের পাশাপাশি অনুষ্ঠিত হয়েছে বহুল প্রতীক্ষিত গোট প্রো সিরিজ ফাইনাল শোডাউন।

আয়োজনটি সকাল ১০টা থেকে শুরু হয়ে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

এই ই-স্পোর্টস ইভেন্টটির আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইস্পোর্টস অ্যান্ড ইনোভেশন ক্লাব। সেগমেন্ট পার্টনার হিসেবে ছিল গোট ইস্পোর্টস এবং ম্যানেজমেন্ট পার্টনার হিসেবে ছিল হাইটেবিল

পুরো ইভেন্টটি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ক্লাব মডারেটর মো. আনিছুর রহমান এবং ইভেন্ট ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন কো-মডারেটর ফারজানুল ইসলাম হিমেল। সংবাদ বিজ্ঞপ্তি

 

সড়ক পরিবহন মন্ত্রী

ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার স্বস্তিদায়ক হবে

কুমিল্লা প্রতিনিধি
ঈদযাত্রা চ্যালেঞ্জিং হলেও এবার স্বস্তিদায়ক হবে

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, দেড় কোটি মানুষ ও এক কোটি কোরবানিযোগ্য পশুকে মাত্র তিন দিনে নির্বিঘ্নে, আরামদায়ক ও স্বস্তিতে পরিবহন করা একটি চ্যালেঞ্জ। চ্যালেঞ্জগুলোকে সমাধানের চেষ্টা করব। সবাই সহযোগিতা করলে, জনগণ সচেতন হলে ও প্রাকৃতিক দুর্যোগ যদি না হয়, তাহলে আশা করা যায় এবার ঈদযাত্রা স্বস্তিদায়ক করতে পারব।

গতকাল শুক্রবার কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় হতাহত ১১৯ জনের পরিবারের মধ্যে চার কোটি ৮৯ লাখ টাকার চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। বিআরটিএ ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের উদ্যোগে এই চেক বিতরণ করা হয়।

মন্ত্রী বলেন, ঢাকা থেকে বিভাগীয় শহরগুলোতে যাওয়া ঢাকা-খুলনা, ঢাকা-সিলেট, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-আরিচা ও ঢাকা-রংপুর সড়কের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক। বেশি চাপ, বেশি যান চলাচল করে এই সড়কে। অতএব এটা প্রাধান্য পাচ্ছে আমাদের কাছে। তিনি বলেন, আমাদের মহাসড়ক বিভাগের যে মহাপরিকল্পনা আছে, সেখানে আট লেনে উন্নীত করার জন্য প্রায় ৪০০ কিলোমিটার রাস্তা নির্ধারণ করেছি। এটা ২০৩১ সালের মধ্যে করতে চাই।

 

 

বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে পিষ্ট না করার আহ্বান যুক্তফ্রন্টের

নিজস্ব প্রতিবেদক
বিদ্যুতের দাম বাড়িয়ে জনগণকে পিষ্ট না করার আহ্বান যুক্তফ্রন্টের

জ্বালানি তেল ও সিলিন্ডার গ্যাসের দাম বাড়ানোর পর পাইকারি ও গ্রাহক পর্যায়ে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবে গভীর উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতারা বলেছেন, বিদ্যুতের দাম বাড়ালে এর নেতিবাচক প্রভাব শিল্প-কৃষিসহ সব ক্ষেত্রে পড়বে এবং নিত্যপণ্যের দাম বাড়বে। মূল্যস্ফীতির চাপে এমনিতেই মানুষের জীবন দুর্বিষহ, বিদ্যুতের দাম বাড়ালে জনগণ চিড়েচ্যাপ্টা হয়ে যাবে।

গতকাল এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিদাতারা হলেনযুক্তফ্রন্টের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্কাফি রতন, বাংলাদেশ জাসদের সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, বিপ্লবী কমিউনিষ্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, বাসদের (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশীদ ভূইয়া, সমাজতান্ত্রিক পার্টির নির্বাহী সভাপতি আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের ভারপ্রাপ্ত সমন্বয়ক রজত হুদা এবং সোনার বাংলা পার্টির সভাপতি সৈয়দ হারুনুর রশীদ।