• ই-পেপার

মির্জা ফখরুল

ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‌‘ঈদ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ছাড়াও যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ ঘিরে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ঈদের আগে সাত দিন ও পরবর্তী তিন দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি।

 

এস আলমের চেয়ারম্যানসহ ১১ জনের কারাদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এস আলমের চেয়ারম্যানসহ ১১ জনের কারাদণ্ডাদেশ

চট্টগ্রামে ইসলামী ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ করপোরেট শাখার ৮৪ কোটি ৪৯ লাখ টাকা খেলাপি ঋণ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক (যুগ্ম জেলা জজ) মো. হেলাল উদ্দিন এই সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত

দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

১০ মে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

সারা দেশে ক্রমাগত শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং বিচারের প্রশ্নে রাষ্ট্রের উদাসীনতার অভিযোগ তুলে মশাল মিছিল করেছে ইনকিলাব মঞ্চ। গতকাল সন্ধ্যা ৭টার দিকে টিএসসি থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে আসেন সংগঠনটির নেতাকর্মীরা। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দেন এবং ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান।

বিক্ষোভকারীরা বলেন, শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে হলে বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে হবে। একই সঙ্গে অপরাধীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় বিবেচনা না করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার দাবি জানান তাঁরা।