• ই-পেপার

ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল

মির্জা ফখরুল

ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব

নিজস্ব প্রতিবেদক
ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব
মির্জা ফখরুল ইসলাম

বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ধর্ষণ, শিশু নির্যাতন ও হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। বরং বহু বছর ধরে চলতে থাকা নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্বহীনতা ও মানবিক মূল্যবোধের দ্রুত পতনের ভয়াবহ প্রতিফলন। আমরা অঙ্গীকারবদ্ধ, এই অমানবিক অপরাধের বিরুদ্ধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাব।

গতকাল বৃহস্পতিবার সকালে মির্জা ফখরুল তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন।

পোস্টে তিনি আরো বলেন, ইনশাআল্লাহ আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করব, যেখানে আমাদের সন্তানরা ভয়হীনভাবে বেড়ে উঠতে পারবে। কিন্তু শুধু আইন বা সরকারের উদ্যোগ যথেষ্ট নয়। প্রয়োজন একটি শক্তিশালী জাতীয় সামাজিক আন্দোলন। পরিবার, বিদ্যালয়, মাদরাসা, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম, সামাজিক সংগঠন এবং প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে। আমাদের ছেলে-মেয়েদের সম্মান, মানবিকতা, দায়িত্ববোধ ও নারীর মর্যাদা সম্পর্কে শিক্ষা দিতে হবে। আমাদের শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানে বাংলাদেশের ভবিষ্যেক নিরাপদ করা। আসুন, পরিবর্তনের এই সংগ্রামে সবাই একসঙ্গে শামিল হই।

ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
ঢাকাসহ আশপাশের এলাকায় বিজিবি মোতায়েন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যানজট নিয়ন্ত্রণ ও ঈদযাত্রা নির্বিঘ্ন করতে রাজধানী ঢাকাসহ আশপাশের জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ‌‘ঈদ ঘিরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ছাড়াও যানজট নিয়ন্ত্রণ এবং জনসাধারণের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতে রাজধানীর নিউমার্কেট, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ সাভারের নবীনগর ও বাইপাইল, গাজীপুর সিটি করপোরেশন ও গাজীপুর চৌরাস্তা এলাকায় বিজিবি মোতায়েন করা হয়েছে।

তিনি আরো বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদ ঘিরে জনসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিতের পাশাপাশি সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় ঈদের আগে সাত দিন ও পরবর্তী তিন দিন বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। এ ছাড়া মহাসড়ক ও যানজটপ্রবণ এলাকায় মোবাইল কোর্ট কার্যক্রমেও সহায়তা করবে বিজিবি।

 

এস আলমের চেয়ারম্যানসহ ১১ জনের কারাদণ্ডাদেশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
এস আলমের চেয়ারম্যানসহ ১১ জনের কারাদণ্ডাদেশ

চট্টগ্রামে ইসলামী ব্যাংক পিএলসির খাতুনগঞ্জ করপোরেট শাখার ৮৪ কোটি ৪৯ লাখ টাকা খেলাপি ঋণ মামলায় এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমসহ ১১ জনের বিরুদ্ধে পাঁচ মাসের দেওয়ানি কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের অর্থঋণ আদালত-১-এর বিচারক (যুগ্ম জেলা জজ) মো. হেলাল উদ্দিন এই সাজা পরোয়ানা জারির নির্দেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. এরশাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত

নিজস্ব প্রতিবেদক
আসাদুজ্জামান নূরের জামিন স্থগিত

দুই মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।

১০ মে ২০২৪ সালের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর ও রমনা থানার দুটি হত্যা মামলায় সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে জামিন দিয়েছিলেন হাইকোর্ট।