প্রায় দুই বছর পর দেশের বাইরে গেলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকাল শনিবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন। সর্বশেষ ২০২৪ সালের ৩ মার্চ স্বাস্থ্য পরীক্ষার জন্য আরব আমিরাতে যান রাষ্ট্রপতি, তিনি সেখান থেকে লন্ডনে গিয়েছিলেন। ১০ দিনের সফর শেষে ওই মাসের ১৪ মার্চ সকালে দেশে ফেরেন। এরপর তাঁর আর বিদেশ যাওয়া হয়নি।

বঙ্গভবনের প্রেস উইং জানিয়েছে, গতকাল রাষ্ট্রপতিকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট বিজি-২০১ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। এ সময় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ডিপ্লোমেটিক কোরের ডিন ইউসুফ এস ওয়াই রমাদান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে বিমানবন্দরে বিদায় জানান।