ভারতের পশ্চিমবঙ্গসহ চারটি রাজ্যের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ-ভারত সীমান্তে সর্বোচ্চ সতর্ক রয়েছে সীমান্ত বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ প্রবেশ ঠেকাতে বাহিনীটি বিশেষ নজরদারি জোরদার করেছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে।’

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে হিন্দুত্ববাদী দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। এর ফলে প্রথমবারের মতো রাজ্যটিতে সরকার গঠনের পথে এগিয়ে যাচ্ছে দলটি। নির্বাচনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। এ অবস্থায় কোনো ভারতীয় নাগরিক যাতে সীমান্ত পেরিয়ে এ দেশে আসতে না পারে সে জন্য সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে বিজিবি।

পশ্চিমবঙ্গে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেত্রী এবং বিদায়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও পরাজিত হয়েছেন। নির্বাচনের ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গের কিছু জায়গায় সহিংসতার ঘটেছে। এই ঘটনার প্রভাব সীমান্তে পড়ে কি না সেদিকে সতর্ক নজর রাখছে বিজিবি।