টাঙ্গাইলের মির্জাপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রবিবার বাদ জোহর মির্জাপুর কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

গত শনিবার বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি মির্জাপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পুষ্টকামুরী গ্রামের বাসিন্দা।

বীর মুক্তিযোদ্ধা শহীদুর রহমান শহিদ মির্জাপুর সদর ইউপির সাবেক সদস্য ও দুইবারের ইউপি চেয়ারম্যান এবং ২০১১ সালে মির্জাপুর পৌরসভার মেয়র নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। শহীদুর রহমান শহিদের মৃত্যুতে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী গভীর শোক প্রকাশ করেছেন।