সংরক্ষিত নারী আসনে নির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) শপথ গ্রহণ করেছেন। গতকাল রবিবার রাতে তাঁদের শপথ পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পরে তাঁরা রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। গত ৩০ এপ্রিল জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সদস্যের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।

জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে শপথগ্রহণ অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মো. গোলাম সরওয়ার ভূইয়া। এ সময় উপস্থিত ছিলেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান, ডেপুটি স্পিকার কায়সার কামাল, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ সংসদের অন্যান্য হুইপ, রাজনৈতিক নেতারা ও সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা।

উল্লেখ্য, প্রকাশিত গেজেট অনুযায়ী সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র শনিবার বৈধ ঘোষণা করলেও আইনি প্রক্রিয়া ও আপিলের সময় সংরক্ষণের কারণে গেজেট প্রকাশ না হওয়ায় শপথ নিতে পারেননি তিনি।