টাইমস হায়ার এডুকেশন (টিএইচই) এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৬-এ দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে যৌথভাবে শীর্ষে অবস্থান করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। এপ্রিলের শেষ সপ্তাহে প্রকাশিত এই র্যাংকিংয়ে এনএসইউ ৩৫১ থেকে ৪০০ ধাপে স্থান পেয়েছে। র্যাংকিংয়ে একই অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তবে বাংলাদেশের সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বোচ্চ অবস্থানে রয়েছে, তারা ৩০১ থেকে ৩৫০ ধাপে স্থান পেয়েছে।

টিএইচই এশিয়া ইউনিভার্সিটি র্যাংকিংস ২০২৬ এ ৩৬টি দেশ ও অঞ্চলের মোট ৯২৯টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করে। শিক্ষাদান, গবেষণা, জ্ঞানের বাস্তব প্রয়োগ এবং আন্তর্জাতিক সংযোগ এই প্রধান সূচকগুলোর ওপর ভিত্তি করে ১৮টি মানদণ্ডে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম মূল্যায়ন করা হয়েছে। এনএসইউর উপাচার্য আবদুল হান্নান চৌধুরী বলেন, ‘এই স্বীকৃতি আমাদের শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রাক্তন শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টা ও পরিশ্রমের প্রতিফলন।