মেহেরপুরে শিশু ধর্ষণ মামলায় দাউদ আলী নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ডাদেশ দেওয়া হয়। গতকাল রবিবার মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক মো. তাজুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দাউদ আলী মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকার কাসেদ আলীর ছেলে। জানা গেছে, ২০১৮ সালের ১৯ জুন মেহেরপুর শহরের তাঁতীপাড়া এলাকায় এক শিশুকে প্রলোভন দেখিয়ে বাসায় নিয়ে ধর্ষণ করে দাউদ আলী। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা মেহেরপুর জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। পরে আসামি জবানবন্দিতে বিষয়টি স্বীকার করেন।