ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনজুরুল ইসলাম এই আদেশ দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এসব তথ্য জানিয়েছেন। গত বুধবার মামলার  তদন্ত কর্মকর্তা রাজধানীর বাড্ডা থানার উপপরিদর্শক কাজী ইকবাল হোসেন আসামিকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ড আবেদন করেন। তবে আদালত রিমান্ড শুনানির জন্য গতকাল ধার্য করেন।

গতকাল আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তিনি বলেন, ‘ভিক্টিমের বাবা ঘটনার পরে রাত ১টার সময় যে চ্যাটিং দেখেছেন, তাঁর ভিত্তিতেই মামলা করেছেন। তদন্ত কর্মকর্তা দুজনের চ্যাট চেক করেছেন। আসামির সঙ্গে ছাত্রীর যে রিলেশন তা উঠে আসছে।