আবদুল কাদের খান

ভোলা সদরের মৌলভী মোহাম্মদ ইদ্রিস (র.) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমেরিকাপ্রবাসী আলহাজ মাওলানা আবদুল কাদের খান গত শুক্রবার বাদ আসর (নিউইয়র্ক স্থানীয় সময়) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। কয়েক মাস যাবৎ তিনি জটিল রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে, তিন মেয়ে, তিন ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি। পরিবারের পক্ষ থেকে সবার কাছে মরহুমের জন্য দোয়ার বিনীত অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, আবদুল কাদের খান কালের কণ্ঠের পিএবিএক্স ইনচার্জ মোহাম্মদ ইবরাহিমের মামা। সংবাদ বিজ্ঞপ্তি