• ই-পেপার

শেখ হাসিনার চিঠি

বঙ্গবন্ধুকে নিয়ে মোদিকে ভিডিও বার্তা পাঠানোর অনুরোধ

আবহাওয়া পূর্বাভাস

আবহাওয়া পূর্বাভাস

গতকালের তাপমাত্রা সর্বোচ্চ : ঢাকা ৩৪.৯ডিগ্রি সে.। চট্টগ্রাম ৩৩.০ডিগ্রি সে.। রাজশাহী ৩৫.৮ডিগ্রি সে.। রংপুর ৩৩.০ডিগ্রি সে.। খুলনা ৩৫.০ডিগ্রি সে.। বরিশাল ৩৫.৮ডিগ্রি সে.। ময়মনসিংহ ৩৪.০ডিগ্রি সে.। সিলেট ৩৫.৫ডিগ্রি সে.

গতকালের তাপমাত্রা সর্বনিম্ন : ঢাকা ২৭.৩ডিগ্রি সে.। চট্টগ্রাম ২৬.৩ডিগ্রি সে.। রাজশাহী ২৫.১ডিগ্রি সে.। রংপুর ২৪.৫ডিগ্রি সে.। খুলনা ২৬.৭ডিগ্রি সে.। বরিশাল ২৭.২ডিগ্রি সে.। ময়মনসিংহ ২৬.৫ডিগ্রি সে.। সিলেট ২৩.০ডিগ্রি সে.

রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সূত্র : আবহাওয়া অধিদপ্তর

 

 

শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় বিএনপির একটি স্থানীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। গত সোমবার গভীর রাতে উপজেলার নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

গতকাল মঙ্গলবার সকালে গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক কে এম সিদ্দিক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দলীয় নেতাকর্মী ও পুলিশ জানায়, সোমবার রাতে নলমুড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে স্থানীয় লোকজন ও নেতাকর্মীরা বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ করেন। খেলা শেষে সবাই চলে যাওয়ার পর গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় কার্যালয়ের ভেতরে থাকা চেয়ারসহ কিছু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যানার-ফেস্টুন বাইরে ফেলে দেওয়া হয়। বাজারের পাহারাদাররা বিষয়টি টের পেয়ে এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও কিছু আসবাব ও ফেস্টুন পুড়ে গেছে বলে জানা গেছে।

 

ফেসবুকে আবেগঘন পোস্ট

বিদায়ের আগে দরগায় ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার

নিজস্ব প্রতিবেদক, সিলেট
বিদায়ের আগে দরগায় ৫ লাখ টাকা দিলেন ডিসি সারওয়ার
মো. সারওয়ার আলম

সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) পদ থেকে প্রত্যাহারের পর বিদায় নিয়েছেন মো. সারওয়ার আলম। বিদায়ের আগে হজরত শাহজালাল (রহ.)-এর দরগার দান তহবিলে পাঁচ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন তিনি। মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনার উদ্যোগ নিয়ে আলোচনায় থাকা এই কর্মকর্তার বিদায় ঘিরে সিলেটে আলোচনা অব্যাহত রয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুরে ইউএস-বাংলার ফ্লাইটে করে সিলেট ত্যাগ করেন মো. সারওয়ার আলম।

সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার (রাজস্ব) মো. রাকিবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়ার কারণে সম্প্রতি আলোচনায় ছিলেন সারওয়ার আলম। বিদায়ের আগে গতকাল দুপুর দেড়টার দিকে ফেসবুকে দেওয়া এক পোস্টে সারওয়ার আলম লেখেন, ‘বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।’

 

 

 

শুভ কাজে সবার পাশে

জাবিপ্রবি ও তালায় চারা রোপণ-বিতরণ

হাকিমপুরে সচেতনতামূলক সভা ইউআইটিএসে মুক্ত আলোচনা

কালের কণ্ঠ ডেস্ক
জাবিপ্রবি ও তালায় চারা রোপণ-বিতরণ
বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গতকাল সাতক্ষীরার তালায় চারা রোপণ ও বিতরণ করা হয়। ছবি : কালের কণ্ঠ

বসুন্ধরা টিস্যু ও শুভসংঘের উদ্যোগে গতকাল মঙ্গলবার জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে এবং তালায় চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। এ ছাড়া শুভসংঘের উদ্যোগে হাকিমপুরে  বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধে সচেতনতামূলক সভা এবং  ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) ক্যাম্পাসে মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে মুক্ত আলোচনা হয়। বিস্তারিত প্রতিনিধিদের খবরে—

জাবিপ্রবি ও তালায় চারা রোপণ-বিতরণজাবিপ্রবি : ছাত্রী হলের সামনের খোলা প্রাঙ্গণে এবং ছাত্র হলের ভেতরের আঙিনায় এসব চারা রোপণ করা হয়। এতে অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক এস এম ইউসুফ আলী ও আতিকুর রহমান, কালের কণ্ঠের জামালপুর প্রতিনিধি রকিব হাসান নয়ন, ডেইলি সানের প্রতিনিধি ইমরান মাহমুদ, বাপা জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ এনামুল হক এবং জাবিপ্রবি ছাত্রদলের সদস্যসচিব যীনাত মিয়া আজিজুল। এ ছাড়া উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘ জাবিপ্রবি শাখার সভাপতি হুমায়ুন কবীর, সাধারণ সম্পাদক মো. শাহ নেওয়াজ আহমেদ আকাশ প্রমুখ।

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : তালা শহীদ কামেল মডেল হাই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও  শিক্ষার্থীদের মধ্যে চারা বিতরণ করা হয়। উপজেলা শাখার উপদেষ্টা মো. রেজাউল ইসলাম রেজা এবং স্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ১৫০টি গাছের চারা তুলে দেন।

আলোচনাসভায় উপস্থিত ছিলেন শাখার সভাপতি আব্দুল্লাহ আল জোবায়ের প্রান্ত, সাধারণ সম্পাদক কাজী ইরিন, সহসভাপতি সুমন ইসলাম, সুরভী সাদিয়া লিমা, যুগ্ম সাধারণ সম্পাদক মোহিনী আক্তার প্রীতি, নারীবিষয়ক সম্পাদক পপি খাতুন, আইন ও তথ্যবিষয়ক সম্পাদক মো. ইয়াকুব্বর বিশ্বাস প্রমুখ।

হাকিমপুর (দিনাজপুর) : বাংলাহিলি  পাইলট স্কুল অ্যান্ড কলেজে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক আলোচনাসভা করা হয়। আলোচনাসভা শেষে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে কুইজ প্রতিযোগিতা করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ওসি মো. জাকির হোসেন। উপজেলা শাখার সভাপতি খাদিজা আক্তার জুঁইয়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাহিদ হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা একাডেমি সুপারভাইজার মো. সাখাওয়াত হোসেন, বাংলাহিলি পাইলট স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. গোলাম মোস্তফা কামাল, উপজেলার উপদেষ্টা নাজ সুলতানা বিথি।

ইউআইটিএস : বিশ্ববিদ্যালয়ের হলরুমে ‘মাদক ও স্মার্টফোন আসক্তি প্রতিরোধে তরুণদের করণীয়’ শীর্ষক এই মুক্ত  আলোচনাসভা হয়।  সভায় প্রধান অতিথি ছিলেন ইউআইটিএসের সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রশিদুল হাসান। তিনি বলেন, ‘প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করেছে, কিন্তু এর অপব্যবহার সমাজে নতুন সংকট সৃষ্টি করছে। অনেক তরুণ সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন গেম এবং বিভিন্ন ভার্চুয়াল প্ল্যাটফর্মে অতিরিক্ত সময় ব্যয় করায় বাস্তব জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে।

শুভসংঘ ইউআইটিএস শাখার সভাপতি এ ই এম ফাহিম হাসান বলেন, মাদকাসক্তি প্রতিরোধে পারিবারিক বন্ধন, নৈতিক শিক্ষা এবং সামাজিক সচেতনতার গুরুত্ব অপরিসীম।

 

বঙ্গবন্ধুকে নিয়ে মোদিকে ভিডিও বার্তা পাঠানোর অনুরোধ | কালের কণ্ঠ