• ই-পেপার

অনলাইন হতে পারে শপিং মলের বিকল্প

  • ► ঘরে বসে এখন কোনাকাটা করছেন অনেকেই
    ► নিত্যপণ্য ছাড়াও পোশাক বই ইলেকট্রনিক পণ্য খাবার অনলাইনে বিক্রির অনুমতি

আজকের খেলা

আজকের খেলা

নরওয়ে-সেনেগাল (সকাল ৬টা)

জর্দান-আলজেরিয়া (সকাল ৯টা)

পর্তুগাল-উজবেকিস্তান (রাত ১১টা)

ইংল্যান্ড-ঘানা (রাত ২টা)

ক্রোয়েশিয়া-পানামা (কাল ভোর ৫টা)

কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে প্রাণ গেল শিশুর

কুমিল্লা নগরীতে ভারি বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় সিটি করপোরেশনের ড্রেনে পড়ে আট বছরের শিশু স্মৃতি আক্তারের প্রাণহানি ঘটেছে। গত রবিবার রাত ৯টার দিকে নগরীর ছোটরা পশ্চিমপাড়া ঈদগাহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গতকাল সোমবার দুপুরে কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ওসি তৌহিদুল আনোয়ার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশের টিম গিয়েছিল। এটি একটি দুর্ঘটনা।

জানা গেছে, নিহত শিশু স্মৃতি আক্তার কালিয়াজুড়ি বদরপুর এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নগরীর মফিজাবাদ কলোনিতে শিশুটির নানার বাড়ি। সেখানে তার মামার বিয়ের অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে স্মৃতি তার মা কোহিনূর বেগমের সঙ্গে নিজ বাসায় ফিরছিল। জলাবদ্ধতার কারণে রিকশা না পেয়ে তারা হেঁটেই রওনা দেয়। ফুটপাত দিয়ে যাওয়ার সময় স্মৃতি মায়ের হাত থেকে ছিটকে জলাবদ্ধ সড়কের ভাঙা স্ল্যাবের ফাঁক দিয়ে ড্রেনে পড়ে যায়। ওই সময় আশপাশের লোকজন প্রায় ১৫ মিনিট পর উদ্ধার করলেও তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। কাছের হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় ড্রেন পরিষ্কার ও সংস্কারের কাজ চলছিল। কয়েকটি স্থানে ড্রেনের ঢাকনা খোলা ছিল এবং অনেক স্ল্যাব ভাঙা অবস্থায় ছিল। টানা বৃষ্টিতে সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় খোলা ড্রেন ও ভাঙা স্ল্যাব পানির নিচে ঢুকে যায়, ফলে পথচারীদের চলাচলের ক্ষেত্রে তা ঝুঁকির সৃষ্টি হয়। কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, ঘটনাটি হৃদয়বিদারক। আমি ঘটনার জন্য দুঃখ প্রকাশ করছি। নগরীর অরক্ষিত স্ল্যাবগুলো ঢেকে দেওয়া হবে।

হামে আরো তিন শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
হামে আরো তিন শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় নতুন করে আরো ১৬০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। উপসর্গ দেখা দিয়েছে ৯৬৫ জনের। তাদের মধ্যে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৮৮৪ জন। গতকাল সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের হাম পরিস্থিতি নিয়ে এ তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।  গতকাল হামের উপসর্গ নিয়ে তিন শিশু রাজশাহী, চট্টগ্রাম ও ময়মনসিংহে মারা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে ৯৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৯০ জন। হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে ২৫০ জনের। এ ছাড়া রাজশাহী বিভাগে ৮৮, সিলেটে ৭৪, চট্টগ্রামে ৫০, বরিশালে ৩৯, ময়মনসিংহে ৫৪, খুলনায় ২৭ ও রংপুরে আটজন মারা গেছে। বিভাগভিত্তিক হিসাবে, ঢাকা বিভাগে হামের উপসর্গ নিয়ে আসা ৩৬৭ জন রোগীর মধ্যে ৩০৫ জন হাসপাতালে ভর্তি হয়েছে। রাজশাহীতে ৫২ জনের মধ্যে ৪৭, সিলেটে ৬৫ জনের মধ্যে ৬০ ও চট্টগ্রামে ২১০ জনের মধ্যে ২১০ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া বরিশালে ১১০ জনের মধ্যে ১১০, ময়মনসিংহে ৬০ জনের মধ্যে ৫৭, খুলনায় ৮৪ জনের মধ্যে ৮৩ ও রংপুরে ১৭ জনের মধ্যে ১২ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

সরকারের তথ্যানুযায়ী, হাম ও হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৭৭ হাজার ৭৪৩ জন। এর মধ্যে ৭৩ হাজার ৯৮৫ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ শাখা) অধ্যাপক ডা. মো. হালিমুর রশিদ কালের কণ্ঠকে বলেন, সংগৃহীত তথ্যানুযায়ী হামের প্রকোপ বর্তমানে হ্রাস পাচ্ছে। পরিস্থিতির মূল্যায়ন মূলত সিআরএফ রিপোর্ট বা কেস রিপোর্ট ফরমের ওপর ভিত্তি করে করা হয়। সন্দেহজনক হামের রোগীদের সমস্যার বিবরণ দিয়ে এই ফরম পূরণ করা হয় এবং পরে এই রিপোর্টগুলো বিশ্ব স্বাস্থ্য সংস্থায় পাঠানো হয়।

শান্তিরক্ষী বাহিনী বনাম দুর্ধর্ষ মিলিশিয়া

সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

নিজস্ব প্রতিবেদক
সাত নেপালি সেনা উদ্ধারের শ্বাসরুদ্ধকর অভিযান

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার প্রতীক হিসেবে পরিচিত। কিন্তু ২০০৬ সালে আফ্রিকার দেশ কঙ্গোর ইতুরি অঞ্চলে সেই শান্তিরক্ষীরাই মুখোমুখি হয়েছিলেন এক ভয়ংকর সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীর। মাত্র কয়েক ঘণ্টার প্রস্তুতিতে শুরু হওয়া একটি অভিযান পরিণত হয় জীবন্মৃতুর লড়াইয়ে। সেই অভিযানে একজন সেনা নিহত হন, কয়েকজন আহত হন এবং সাতজন নেপালি শান্তিরক্ষী সেনা মিলিশিয়াদের হাতে বন্দি হয়ে পড়েন।

নিউজ ২৪ ডিজিটালের বিশেষ আয়োজন অপারেশন হোস্টেজ রেসকিউ অনুষ্ঠানে সেই অভিযানের বিস্তারিত তুলে ধরেন অবসরপ্রাপ্ত জেনারেল মাহবুব হায়দার খান এবং জেনারেল ঝংকার বাহাদুর কাদায়েত। তাঁদের বক্তব্যে উঠে আসে অভিযানের পরিকল্পনা, ভুল তথ্য, আকস্মিক হামলা এবং দীর্ঘ আলোচনার মাধ্যমে সাত সেনাকে উদ্ধারের রোমাঞ্চকর কাহিনি।

জেনারেল মাহবুব জানান, ২০০৬ সালের ২৭ মে সন্ধ্যায় কঙ্গোর কিসানগনি ডিভিশন হেডকোয়ার্টার থেকে তাঁকে নির্দেশ দেওয়া হয় এফএনআই নেতা পিটার করিমকে আটক করার জন্য অভিযান পরিচালনা করতে। কিন্তু এত বড় অভিযানের জন্য প্রয়োজনীয় গোয়েন্দা তথ্য, প্রস্তুতি ও পরিকল্পনার সময় দেওয়া হয়নি।

তিনি বলেন, সাধারণত কোনো অভিযানের আগে শত্রুর অবস্থান, অস্ত্র, জনবল ও সক্ষমতা যাচাই করে প্রস্তুতি নিতে হয়। কিন্তু এবার দ্রুত অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল। ঊর্ধ্বতন কমান্ডার কয়েক ঘণ্টার মধ্যে অভিযান শুরু করতে চাপ দেন। জেনারেল মাহবুবের ভাষায়, পরিস্থিতি বিবেচনা করে তিনি নেপালি ব্যাটালিয়ন কমান্ডার কর্নেল ঝংকারকে দ্রুত প্রস্তুতি নিতে বলেন। একই সঙ্গে প্রয়োজনীয় তথ্য, অস্ত্র, জনবল ও বিমান সহায়তা প্রস্তুত রাখার নির্দেশ দেন।

জেনারেল ঝংকার জানান, আদেশ পাওয়ার পর তিনি বুঝতে পারেন অভিযানটি অত্যন্ত তাড়াহুড়ার মধ্যে পরিচালনা করতে হবে। তিনি ব্রিগেড সদর দপ্তরে সময় চাইলেও উচ্চতর নির্দেশের কারণে অভিযান বাতিল করা সম্ভব হয়নি। রাতের মধ্যেই চারটি অবস্থান থেকে সৈন্য সমাবেশ করা হয়। ভোর ৪টার দিকে সেনারা মুভ করার জন্য প্রস্তুত হন। কঙ্গোর জাতীয় সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে সমন্বয় করেই অভিযান শুরু করা হয়। জেনারেল মাহবুব বলেন, স্বল্প সময়ের মধ্যে সৈন্য, অস্ত্র ও গোলাবারুদ প্রস্তুত করে ফাতাকি এলাকায় নিয়ে যাওয়া ছিল অত্যন্ত কঠিন কাজ। তিনি কর্নেল ঝংকার ও তাঁর দলের এই প্রস্তুতির প্রশংসা করেন।

২৮ মে ভোর ৬টায় অপারেশন শুরু হয় এবং এফএআরডিসি (কঙ্গোলিজ ন্যাশনাল আর্মি)-কে গাইড হিসেবে নিয়ে নেপব্যাটের ১৫০ জনের একটি টহল দল সামনের দিকে এগোতে থাকে। সকাল সাড়ে ৭টার দিকে টার্গেট এলাকায় পৌঁছানোর আগেই ডেড গ্রাউন্ড পার হওয়ার সময় মিলিশিয়া গ্রুপ তাদের ওপর তীব্র ফায়ার ওপেন করে। গোয়েন্দা তথ্যে তিন-চারজনের কথা বলা হলেও সেখানে প্রায় ৪০০ মিলিশিয়া সুপরিকল্পিতভাবে অতর্কিত হামলা চালায়। হামলার ভয়াবহতা দেখে শুরুর দিকেই কঙ্গোলিজ আর্মি রণে ভঙ্গ দিয়ে এলোমেলোভাবে পেছন দিকে পালিয়ে যায়। যুদ্ধ চলাকালে জ্ঞান বাহাদুর অধিকারী নামের একজন সাহসী রেডিও অপারেটর সার্জেন্ট নিহত হন এবং তিনজন সেনা আহত হন। টহল দলের সামনের অংশটি মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং সাতজন সেনাকে মিলিশিয়ারা জিম্মি করে নিয়ে যায়। জেনারেল ঝংকার জানান, এটি ছিল একটি পরিকল্পিত অ্যামবুশ। কঙ্গোর সরকারি বাহিনীর সদস্যরা প্রথম ধাক্কায়ই পিছু হটে যায়। ফলে নেপালি সেনারা কঠিন পরিস্থিতিতে পড়ে যায়। তিনজন সেনা আহত হন এবং সামনের একটি দল মূল বাহিনী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। জেনারেল মাহবুব জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জাতিসংঘের আক্রমণকারী হেলিকপ্টার মোতায়েন করা হয়। দীর্ঘ সময় ধরে মিলিশিয়াদের অবস্থানে হামলা চালানো হলেও রাত নেমে আসায় কার্যকর অভিযান চালানো কঠিন হয়ে পড়ে।

তিনি বলেন, সাত সেনাকে উদ্ধারের জন্য সরাসরি বড় ধরনের আক্রমণ চালানো হলে বন্দিদের জীবন আরো ঝুঁকিতে পড়তে পারত। তাই তাঁরা অন্য কৌশল গ্রহণ করেন হামলার পর প্রথম কয়েক দিন নিখোঁজ সেনারা বেঁচে আছেন কি না তা কারো জানা ছিল না। পরে নানা মহলের প্রচেষ্টায় যোগাযোগের পথ উন্মুক্ত হয়। স্থানীয় কোয়ানি নামের এক কমিউনিটি লিডার এবং একজন যাজকের সাহায্যে মিলিশিয়াদের সঙ্গে ধীরে ধীরে যোগাযোগ স্থাপন করা হয় । 

প্রায় ১১ দিন পর বিদ্রোহী কমান্ডার পিটার করিমের সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হওয়া যায় যে সেনারা বেঁচে আছেন। দীর্ঘ ৪২ দিন পর ব্যাপক দর-কষাকষির মাধ্যমে এই সংকটের একটি সমাধান আসে। এই উদ্ধার আলোচনায় কিনশাসা থেকে শুরু করে রাষ্ট্রপতির উপদেষ্টা, ইউএনডিপি, ফোর্স কমান্ডার এবং লেন্দু সম্প্রদায়ের সংসদ সদস্যরাও কার্যকর ভূমিকা পালন করেন। অবশেষে সব প্রচেষ্টার পর এক গভীর জঙ্গলের ক্যাম্পে বিদ্রোহী নেতা কমিউনিটি লিডারের মাধ্যমে জিম্মি সাত সেনাকে জেনারেল ঝংকারের হাতে তুলে দেয় এবং তাঁরা নিরাপদে ব্যারাকে ফিরে আসেন। জেনারেল ঝংকার বলেন, পুরো অভিযানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল সৈন্যদের মনোবল ধরে রাখা। একদিকে যুদ্ধ পরিস্থিতি, অন্যদিকে বন্দি সেনাদের পরিবারের উদ্বেগসবকিছু সামলে অভিযান পরিচালনা করতে হয়েছে। তিনি জানান, উচ্চ পর্যায় থেকেও বন্দিদের উদ্ধারে সামরিক অভিযান চালানোর চাপ ছিল। কিন্তু তিনি মনে করেছিলেন, সরাসরি হামলা করলে বন্দিদের জীবন ঝুঁকিতে পড়বে। তাই আলোচনার পথেই সফলতা আসে।

অনলাইন হতে পারে শপিং মলের বিকল্প | কালের কণ্ঠ