• ই-পেপার

কোরআন থেকে শিক্ষা

  • পর্ব-১১৫৩

মনীষীর কথা

মনীষীর কথা

মৃত্যু পর্যন্ত ঈমানের ওপর প্রতিষ্ঠিত থাকাই দ্বিনের ওপর প্রতিষ্ঠিত থাকা।

মুজাহিদ (রহ.)

প্রশ্ন-উত্তর

সমাধান : ইসলামিক রিসার্চ সেন্টার বাংলাদেশ, বসুন্ধরা, ঢাকা

প্রশ্ন-উত্তর

শ্বশুরকে বাবা ডাকা যাবে?

প্রশ্ন : কিছুদিন আগে একটি প্রবন্ধে একটি হাদিস পেলাম। হাদিসটি হলো একবার আলী (রা.) বক্তৃতায় বলেন, রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি তার বাবাকে বাদ দিয়ে অন্য কাউকে বাবা বলে দাবি করবে অথবা যে ক্রীতদাস তার মনিবকে বাদ দিয়ে অন্য কাউকে মাওলা বানায়, তার ওপর আল্লার অভিশাপ, ফেরেশতা ও সমগ্র মানবজাতির অভিশাপ বর্ষিত হবে। কিয়ামতের দিন আল্লাহ তার কোনো ফরজ কিংবা নফল (ইবাদত) কবুল করবেন না।

(মুসলিম, হাদিস : ৩৬৮৬)

তদ্রূপ বুখারি শরিফের ৬৭৬৬ নম্বর হাদিসেও আছে, পিতা ছাড়া অন্য কাউকে পিতা বানালে জান্নাত হারাম হয়। আমার প্রশ্ন হলো, শ্বশুরকে বাবা বললেও কি জান্নাত হারাম হয়ে যাবে?

নাফে মজুমদার, পটুয়াখালী

উত্তর : হাদিসে বর্ণিত হুঁশিয়ারি ওই ব্যক্তির জন্য যে নিজ পিতৃপরিচয় ত্যাগ করে অন্য কাউকে বাবা বানায়। আর শ্বশুরকে বাবা বলা হয় শুধু ভালোবাসা ও সম্মান প্রকাশার্থে, পিতৃপরিচয় ত্যাগ করে নয়। ইসলামে এর অনুমতি আছে। এ ক্ষেত্রে জান্নাত হারাম হওয়ার হুঁশিয়ারি প্রযোজ্য হবে না। (সুরা : আহজাব, আয়াত : ৬, আহকামুল কোরআন : ৩/৫২২, ইবনে কাছির : ৬/৪০২)

 

ধার্মিক অর্ধাঙ্গিনী বেছে নেওয়ার গুরুত্ব

আব্দুস সাত্তার সুমন
ধার্মিক অর্ধাঙ্গিনী বেছে নেওয়ার গুরুত্ব

মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর একটি হলো জীবনসঙ্গী নির্বাচন। ইসলাম এ বিষয়ে অত্যন্ত স্পষ্ট দিকনির্দেশনা দিয়েছে, যাতে দাম্পত্য জীবন হয় শান্তিময়, বরকতময় ও জান্নাতের পথে সহায়ক।

 

কোরআনের নির্দেশনা

১. ঈমান ও পবিত্রতাই মূল ভিত্তি

আল্লাহ তাআলা বলেন, পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য এবং পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য।

(সুরা : আন-নুর, আয়াত : ২৬)

এই আয়াত থেকে বোঝা যায়, একজন মুমিন পুরুষের জন্য সর্বোত্তম হলো একজন দ্বিনদার, চরিত্রবান নারী।

২. তাকওয়াবান জীবনসঙ্গী আল্লাহর নিয়ামত

আল্লাহ বলেন, তারা তোমাদের জন্য পোশাক, আর তোমরা তাদের জন্য পোশাক।

(সুরা : বাকারাহ, আয়াত : ১৮৭)

অর্থাৎ স্বামী-স্ত্রী একে অপরের রক্ষক, সৌন্দর্য এবং নিরাপত্তা; তাই সৎ ও ধার্মিক সঙ্গী নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

হাদিসের দিকনির্দেশনা

১. চারটি গুণ কিন্তু অগ্রাধিকার দ্বিন

রাসুল (সা.) বলেছেন, নারীকে চারটি বিষয়ের জন্য বিবাহ করা হয়তার সম্পদ, বংশ, সৌন্দর্য ও দ্বিন। তোমরা দ্বিনদার নারীকে অগ্রাধিকার দাও, তাতে তোমরা সফল হবে। (সহিহ বুখারি, হাদিস : ৫০৯০)

এটি সবচেয়ে স্পষ্ট নির্দেশ ধার্মিকতাকেই প্রাধান্য দিতে হবে।

২. উত্তম স্ত্রী দুনিয়ার সেরা সম্পদ

রাসুল (সা.) বলেছেন, দুনিয়া হলো ভোগের বস্তু, আর এর মধ্যে সর্বোত্তম হলো নেককার স্ত্রী।

(সহিহ মুসলিম, হাদিস : ১৪৬৭)

অর্থাৎ একজন ধার্মিক স্ত্রী দুনিয়া ও আখিরাত উভয় ক্ষেত্রেই সফলতার মাধ্যম।

 

ধার্মিক অর্ধাঙ্গিনীর বৈশিষ্ট্য

১. আল্লাহভীরু (তাকওয়াবান)

২. নামাজ-রোজায় যত্নশীল

৩. পর্দাশীল ও লজ্জাশীলা

৪. স্বামীর প্রতি অনুগত ও সদাচরণকারী

৫. পরিবারের প্রতি দায়িত্বশীল

৬. অহংকারমুক্ত ও ধৈর্যশীলা।

 

কেন ধার্মিক স্ত্রী বেছে নেবেন?

১. সংসারে শান্তি ও বরকত আসে

২. সন্তানের সঠিক দীক্ষা হয়

৩. স্বামী-স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্মান বৃদ্ধি পায়

৪. আখিরাতে একসঙ্গে জান্নাতের পথে চলা সহজ হয়।

ধার্মিক অর্ধাঙ্গিনী শুধু দুনিয়ার সুখ নয়, বরং আখিরাতের সফলতারও চাবিকাঠি। তাই বিয়ের সময় সর্বপ্রথম দেখা উচিত তার ঈমান, আমল ও চরিত্র। কারণ একজন নেককার স্ত্রী হতে পারে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় নিয়ামত।

আজারবাইজানে ইসলামী উন্নয়ন ব্যাংকের বিশেষ সম্মেলন শুরু

নিহার মামদুহ
আজারবাইজানে ইসলামী উন্নয়ন ব্যাংকের বিশেষ সম্মেলন শুরু

আজ ১৬ জুন আজারবাইজানে শুরু হচ্ছে ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের ১৪তম প্রাইভেট সেক্টর ফোরাম। আজ ১৬ থেকে ১৯ জুন পর্যন্ত আজারবাইজানের রাজধানী বাকুতে এই আন্তর্জাতিক ফোরাম অনুষ্ঠিত হবে। ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইএসডিবি) গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোইসলামিক করপোরেশন ফর দ্য ইনস্যুরেন্স অব ইনভেস্টমেন্ট অ্যান্ড এক্সপোর্ট ক্রেডিট (আইসিআইইসি), ইসলামিক করপোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট অব দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) এবং ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফাইন্যান্স করপোরেশন (আইটিএফসি), আইএসডিবি গ্রুপ বিজনেস ফোরামের সহযোগিতায় এই ফোরামের আয়োজন করা হয়েছে। আইএসডিবি গ্রুপের বার্ষিক সভার পার্শ্ব-আয়োজন হিসেবে অনুষ্ঠেয় এই ফোরাম আজারবাইজানের অর্থ মন্ত্রণালয় এবং দেশটির রপ্তানি ও বিনিয়োগ উন্নয়ন সংস্থা (AZPROMO) বাস্তবায়নে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

টেকসই সমৃদ্ধির জন্য আঞ্চলিক সমন্বয় (Regional Integration for Sustainable Prosperity) প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই ফোরামের মূল লক্ষ্য হলো টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, বাণিজ্য ও বিনিয়োগ প্রবাহ বৃদ্ধি এবং আইএসডিবিভুক্ত দেশগুলোর মধ্যে কৌশলগত অংশীদারি সম্প্রসারণে বেসরকারি খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা আরো সুদৃঢ় করা।

বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতায় আঞ্চলিক মূল্যশৃঙ্খল (Regional Value Chains) শক্তিশালী করা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে ফোরামটি সদস্য দেশগুলোর নীতিনির্ধারক, বিনিয়োগকারী, ব্যবসায়ী ও উন্নয়ন-সংশ্লিষ্ট অংশীজনদের জন্য একটি কৌশলগত প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

পিএসএফ ২০২৬-এ অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং অর্থায়ন খাতের উদীয়মান বিনিয়োগ ও ব্যাবসায়িক সম্ভাবনার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে সীমান্ত অতিক্রমী বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে আলোচিত হবে।

আয়োজকদের প্রত্যাশা, এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশ থেকে এক হাজার পাঁচ শরও বেশি প্রতিনিধি অংশ নেবেন। অংশগ্রহণকারীদের মধ্যে থাকবেন বিভিন্ন দেশের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, শীর্ষস্থানীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তারা (সিইও), বহুপক্ষীয় উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা, বাণিজ্য ও শিল্প চেম্বারের নেতারা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি, বিনিয়োগ উন্নয়ন সংস্থার কর্মকর্তারা, বিনিয়োগকারী, উদ্যোক্তা এবং বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ফোরামের উল্লেখযোগ্য আকর্ষণ হবে আইএসডিবি গ্রুপ রিকগনিশন অ্যাওয়ার্ডস। চতুর্থবারের মতো আয়োজিত এই পুরস্কারের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন, বিনিয়োগ প্রসার এবং বাণিজ্য সহজীকরণে গুরুত্বপূর্ণ অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা জানানো হবে।

এবারের ফোরামে আইএসডিবি গ্রুপের সহযোগী প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা গুরুত্বপূর্ণ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন। তাঁদের মধ্যে রয়েছেন আইসিআইইসির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং আইসিডির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ড. খালিদ খালাফাল্লাহ, আইটিএফসির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী আদিব ইউসুফ আল আমা। তাঁরা বিভিন্ন শিল্প খাতের বিশেষজ্ঞ ও আন্তর্জাতিক ব্যাবসায়িক নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন এবং আইএসডিবিভুক্ত দেশগুলোর মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য সহযোগিতা জোরদারে প্রয়োজনীয় অভিজ্ঞতা, দৃষ্টিভঙ্গি এবং উত্তম চর্চাগুলো তুলে ধরবেন।

সূত্র : ট্রেন্ড ডটএজেড