সবুজ সনদ পেল আরো ৪ পোশাক কারখানা
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

অলিভার ব্লুম, প্রধান নির্বাহী কর্মকর্তা, ফোকসভাগেন

পরিচালন ব্যয় কমাতে না পারলে আরো ৫০ হাজার কর্মীকে ছাঁটাই করতে হবে বলে মন্তব্য করেছেন ফোকসভাগেনের সিইও অলিভার ব্লুম। তিনি বলেন, এরই মধ্যে পোরশে, অডিসহ অন্যান্য সাবব্র্যান্ড থেকে ৫০ হাজার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য প্রতিযোগী কম্পানিগুলোর চেয়ে ফোকসভাগেনের পরিচালন ব্যয় ২০ শতাংশ বেশি। প্রতিযোগীদের সঙ্গে ব্যয়ের পার্থক্য কমাতে না পারলে আরো ৫০ হাজার অর্থাৎ সব মিলিয়ে এক লাখ কর্মী চাকরি হারাতে পারেন।
ডিএইচএলের বহরে ১৮ বৈদ্যুতিক কার্গো ভ্যান

দেশের লজিস্টিকস খাতে প্রথমবারের মতো বড় পরিসরে যুক্ত হলো ইলেকট্রিক কার্গো ভ্যান। আন্তর্জাতিক এক্সপ্রেস লজিস্টিকস প্রতিষ্ঠান ডিএইচএল এক্সপ্রেস বাংলাদেশের কাছে ১৮টি বৈদ্যুতিক কার্গো ভ্যান হস্তান্তর করেছে র্যাংগসএক্স। এ উদ্যোগকে দেশের বাণিজ্যিক পরিবহনে পরিবেশবান্ধব প্রযুক্তির নতুন অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। সম্প্রতি র্যাংগস অ্যাসেম্বলি প্লান্টে আয়োজিত এক অনুষ্ঠানে কার্গো ভ্যানগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ উদ্যোগ সরকারের ইলেকট্রিক ভেহিকল (ইভি) গ্রহণ ও কার্বন নিঃসরণ কমানোর পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

