সিটিজেনস ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা
সিটিজেনস ব্যাংক : সিটিজেনস ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রথম সভা সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন শরিয়াহ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আব্দুস সামাদ। কমিটির অন্যান্য সদস্য ড. মুফতি মুহাম্মদ আবু ইউসুফ ও মুফতি মুঈনুল ইসলাম সভায় উপস্থিত ছিলেন। এ ছাড়া সিটিজেনস ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আলমগীর হোসেন সভায় অংশ নেন। সংবাদ বিজ্ঞপ্তি
বিজিআইসি : বাংলাদেশ জেনারেল ইনস্যুরেন্স কম্পানির (বিজিআইসি) ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কম্পানির চেয়ারম্যান তওহিদ সামাদ। অনুষ্ঠানে কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও মুখ্য নির্বাহী কর্মকর্তা আহমেদ সাইফুদ্দীন চৌধুরীসহ বিপুলসংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন। এ সময় কম্পানির ভাইস চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, পাবলিক ডিরেক্টর মো. শাকিল রিজভী, নমিনেটেড ডিরেক্টর মোহাম্মদ মনজুর মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০তম সভা
এনসিসি ব্যাংক : এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির ১০তম সভা অনুষ্ঠিত হয়েছে। কমিটির চেয়ারম্যান ড. এইচ এম শহীদুল ইসলাম বারাকাতির সভাপতিত্বে এতে ব্যাংকের চেয়ারম্যান মো. নূরুন নেওয়াজ সেলিম এবং পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, সদস্য ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা ও ড. মুহাম্মদ শাহজাহান মাদানী এবং ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন, এএমডি এম খোরশেদ আলম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি