গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন করেছে যমুনা ব্যাংক
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

সিএমএসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি দুটি পুনরর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক : সিএমএসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি দুটি পুনরর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের এমডি এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদের ভার্চুয়াল সভা

ইসলামী ব্যাংক : ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদের ভার্চুয়াল সভা গত ১ জুন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান মো. খুরশীদ আলম। উপস্থিত ছিলেন অডিট কমিটির চেয়ারম্যান মো. আবদুস সালাম, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান এস এম আব্দুল হামিদ ও স্বতন্ত্র পরিচালক অধ্যাপক ড. এম মাসুদ রহমান। সভায় এমডি মো. ওমর ফারুক খাঁনের পদত্যাগপত্র গৃহীত হয়। ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয় মো. আলতাফ হুসাইনকে। সংবাদ বিজ্ঞপ্তি

