ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পরিষদের ভার্চুয়াল সভা
বৈশ্বিক পণ্যবাজার (ডলারে)

সিএমএসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি দুটি পুনরর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক

এনসিসি ব্যাংক : সিএমএসএমই উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সম্প্রতি দুটি পুনরর্থায়ন চুক্তি স্বাক্ষর করেছে এনসিসি ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহারের উপস্থিতিতে এনসিসি ব্যাংকের এমডি এম. শামসুল আরেফিন এবং বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক নওশাদ মোস্তফা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন করেছে যমুনা ব্যাংক

যমুনা ব্যাংক : গ্রাহকবান্ধব ব্যাংকিং সেবার গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন করেছে যমুনা ব্যাংক। এ উপলক্ষে দেশব্যাপী ব্যাংকের সব শাখা ও উপশাখায় অনাড়ম্বর আয়োজনে দোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ, পরিচালনা পর্ষদের সদস্যরা, এমডি ও সিইও মির্জা ইলিয়াস উদ্দীন আহম্মদসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

