• ই-পেপার

‘এক-এগারো’র জেনারেল মাসুদকে দুদকের মামলায় গ্রেপ্তারে আবেদন

উক্তি

উক্তি

গত সংসদ শুধু সংসদীয় গণতন্ত্রকে হত্যা করে নাই, সংসদের স্ট্যান্ডার্ডকে সাংঘাতিকভাবে নষ্ট করেছে।

আন্দালিব রহমান পার্থ, সংসদ সদস্য

আজকের খেলা

আজকের খেলা

মেক্সিকো-দক্ষিণ কোরিয়া (সকাল ৭টা)

যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া (রাত ১টা)

স্কটল্যান্ড-মরক্কো (কাল ভোর ৪টা)

ব্রাজিল-হাইতি (কাল সকাল ৬-৩০টা)

সেনাপ্রধান

বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক
বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী
ওয়াকার-উজ-জামান

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দক্ষ, আধুনিক এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ সেনাবাহিনী গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন  সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি বলেছেন, বাংলাদেশ সেনাবাহিনী শুধু দেশের অভ্যন্তরেই নয়, বিশ্বপরিসরেও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বাহিনীর আধুনিকায়নে বাস্তবমুখী বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হচ্ছে বলেও জানান তিনি। গতকাল  বৃহস্পতিবার চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) প্যারেড গ্রাউন্ডে ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশনপ্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওয়াকার-উজ-জামান বলেন, ১৯৭৪ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মিলিটারি একাডেমি দেশের জন্য নিবেদিতপ্রাণ, দক্ষ, চৌকস ও মেধাবী সেনা কর্মকর্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এখান থেকে কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী দেশে ও আন্তর্জাতিক পরিসরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছে।

সেনাপ্রধান আরো বলেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির প্রেক্ষাপটে সেনাবাহিনীর আধুনিকায়ন ও প্রশিক্ষণের মানোন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় অফিসার ক্যাডেটদের জন্য আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করতে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

নবীন অফিসারদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে  তোমাদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব অর্পিত হয়েছে। এই দায়িত্ব পালনে সততা, শৃঙ্খলা, কর্তব্যবোধ ও পেশাদারির পরিচয় দিতে হবে। তোমাদের কাছে আমার প্রত্যাশা, নেতৃত্বের সর্বোচ্চ গুণাবলি যেমনসততা, সত্যবাদিতা, কর্তব্য নিষ্ঠা ও কঠোর পরিশ্রম দ্বারা সেনাবাহিনীর ওপর অর্জিত সব দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারির সঙ্গে পালন করবে। তোমাদের যেকোনো ধরনের চ্যালেঞ্জ গ্রহণের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে। সামরিক চেতনা ও মূল্যবোধকে সমুন্নত রাখতে এবং যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে দেশপ্রেমকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। তোমাদের সাহসিকতার সঙ্গে সব পরিস্থিতি মোকাবেলা করতে হবে।

বিশ্বপরিসরেও অবদান রাখছে বাংলাদেশ সেনাবাহিনী

তিনি ক্যাডেটদের সেনাবাহিনীর মূলমন্ত্র সমরে আমরা, শান্তিতে আমরা, সর্বত্র আমরা দেশের তরে এই আদর্শে উজ্জীবিত হয়ে মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষাকে জীবনের প্রথম ও প্রধান ব্রত হিসেবে গ্রহণ করার নির্দেশ দেন। আইএসপিআর জানায়, দীর্ঘ তিন বছরের প্রশিক্ষণ শেষে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্স থেকে ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। তাঁদের মধ্যে ১৬৬ জন পুরুষ এবং ১৮ জন নারী কর্মকর্তা রয়েছেন। এ ছাড়া চারজন ফিলিস্তিন, একজন তানজানিয়া, একজন জাম্বিয়া ও একজন মালদ্বীপের অফিসার ক্যাডেট বিএমএ থেকে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেন, যাঁরা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।

৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকস ক্যাডেট হিসেবে শোর্ড অব অনার এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন। পাশাপাশি  তানজানিয়ার সার্জেন্ট আবু বকর সর্বশ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট হিসেবে বিএমএ ট্রফি অব এক্সিলেন্স লাভ করেন।

কুচকাওয়াজ শেষে সেনাপ্রধান প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের শপথ গ্রহণ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। পরে নবীন কর্মকর্তাদের মা-বাবা ও অভিভাবকরা তাঁদের র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।

অনুষ্ঠানের পর সেনাপ্রধান বাংলাদেশ মিলিটারি একাডেমিতে নবগঠিত দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন উদ্বোধন করেন। পাশাপাশি নবনির্মিত সিএমএইচ ভাটিয়ারী, বিএমএ পার্ক, সুইমিং পুল এবং এমইএস অফিস কমপ্লেক্স প্রকল্পেরও উদ্বোধন করেন।

সড়কমন্ত্রী

ঢাকার চার বাস টার্মিনাল সরাতে আড়াই বছর লাগবে

নিজস্ব প্রতিবেদক
ঢাকার চার বাস টার্মিনাল সরাতে আড়াই বছর লাগবে
শেখ রবিউল আলম

রাজধানী ঢাকা থেকে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ ও ফুলবাড়িয়া আন্ত জেলা বাস টার্মিনাল পর্যায়ক্রমে সরিয়ে নিতে দুই থেকে আড়াই বছর লাগবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও  সেতু মন্ত্রী শেখ রবিউল আলম। গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এ তথ্য জানান।

জানা গেছে, সায়েদাবাদ বাস টার্মিনাল কাঁচপুরে, ফুলবাড়িয়া টার্মিনাল কেরানীগঞ্জে, গাবতলী টার্মিনাল হেমায়েতপুরে এবং মহাখালী টার্মিনাল উত্তরার আবদুল্লাহপুরসংলগ্ন এলাকায় স্থানান্তর করা হবে। শেখ রবিউল আলম বলেন, এখনই টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হচ্ছে না। প্রথমে নতুন স্থানগুলো ডিপো হিসেবে ব্যবহার করা হবে। পর্যায়ক্রমে বাসগুলো সেখানে স্থানান্তরিত হলে বর্তমান টার্মিনালগুলোর ওপর চাপ কমে আসবে। সব মিলিয়ে দুই থেকে আড়াই বছরের মধ্যে বাস টার্মিনালগুলো সরিয়ে নেওয়া হবে। তবে এর আগেই ধাপে ধাপে পরিবর্তন শুরু হবে। সড়কমন্ত্রী আরো জানান, রাজধানীর বিভিন্ন এলাকায় গড়ে ওঠা অস্থায়ী বাস কাউন্টার ও অনিয়ন্ত্রিত বাস দাঁড় করানোর সংস্কৃতিও বন্ধ করা হবে। পাশাপাশি যাত্রীসেবা উন্নত করতে বাস টার্মিনালগুলোতে প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকায় এক কম্পানির অধীনে বাস : ঢাকায় গণপরিবহনের প্রত্যেক রুটের বাস মালিকদের নিয়ে কম্পানি গঠন করা হবে জানিয়ে সড়কমন্ত্রী বলেন, নির্দিষ্ট বাস, একই রঙের, নির্দিষ্ট মানের ফিটনেস ও সুযোগ-সুবিধা রেখে চলাচল করবে। এক কম্পানির মাধ্যমে প্রত্যেক রুটে গণপরিবহন পরিচালনা করা হবে। এ বিষয়ে আমরা কাজ করছি। তিনি বলেন, সে ক্ষেত্রে আমরা ইলেকট্রিক ভেহিকলকে উৎসাহিত করছি। এই কাজ অনেক দূর এগিয়েছে। মালিকরা কোন রুটে কোন কম্পানি করবেন, সে ব্যাপারেও কাজ চলছে।

ঢাকার ভেতরে যত্রতত্র গড়ে ওঠা বাস কাউন্টার ঈদের এক-দেড় মাস আগে বন্ধ করে দেওয়া হয়েছিল জানিয়ে মন্ত্রী বলেন, পরবর্তী সময়ে মালিক সমিতি, শ্রমিক সংগঠন, সিটি করপোরেশন, মেট্রোপলিটন পুলিশ, মন্ত্রণালয়, বিআরটিএকে নিয়ে সড়ক মন্ত্রণালয়ে বসেছি। আমরা তিন মাসের জন্য একটা সময় নির্ধারণ করেছিলাম। ঈদের আগে অথবা এই মুহূর্তে, আপনি যেভাবেই বলেন না কেন, এই রাস্তার পাশে যে কাউন্টারগুলো আছে, সেটা হঠাৎ করে বন্ধ করে দিলে যাত্রী দুর্ভোগ হবে। কারণ যাত্রীরা সেখানেই যায়, এই প্রক্রিয়ায় তারা অভ্যস্ত।

তিনি বলেন, পরিবহন মালিকদের সময় দেওয়া দরকার।

‘এক-এগারো’র জেনারেল মাসুদকে দুদকের মামলায় গ্রেপ্তারে আবেদন | কালের কণ্ঠ